ক্যাটাগরি

সেমির ফিরতি লেগে ‘অবশ্যই’ খেলবেন কাসেমিরো

চোট সমস্যা কাটিয়ে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে ব্রাজিলিয়ান ডিভেন্সিভ-মিডফিল্ডার খেলবেন বলে জানিয়েছেন আনচেলত্তি। ইতিহাদ স্টেডিয়ামে গত মঙ্গলবার রাতের হাইভোল্টেজ ম্যাচে শুরুতে কোণঠাসা হয়ে পড়লেও ঘুরে দাঁড়িয়ে লড়াই জমিয়ে তোলে রিয়াল। শেষ পর্যন্ত যদিও হার এড়াতে পারেনি তারা, হেরে গেছে ৪-৩ গোলে। চোটের কারণে দলে ছিলেন না কাসেমিরো। লুকা মদ্রিচ ও টনি ক্রুসের […]

বড় ভাই সেজে হাই কোর্টে জামিন নেওয়া সেই ছোট ভাই গ্রেপ্তার

বুধবার ভোরে মহেশখালী উপজেলার শাপলাপুর এলাকায় আত্মগোপনে থাকা এই কিশোরকে (১৫) গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে উপ-অধিনায়ক মেজর মঞ্জুরুল মেহেদী ইসলাম জানান। দুপুরে ব্যাটালিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, কিশোরের বড় ভাই আলাউদ্দিন (২৫) বর্তমানে একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে আছেন। তাদের বাড়ি রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের একটি গ্রামে। ২০১৯ […]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ২২ মে

বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তিচ্ছুরা ৯ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীদের প্রাথমিক আবেদন ফরম ১১ জুনের মধ্যে নির্দিষ্ট কলেজে জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ৩ জুলাই থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। তবে প্রথম […]

মিন্টু, টিপু নাম কি শুধু একজনের হয়? প্রশ্ন পুলিশের

নিউ মার্কেট থানার ওসি স ম কাইয়ুম বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পৃথিবীতে এক নামে মানুষ কি একজনই থাকে? সংঘর্ষের সময় ‘দাঙ্গা-হাঙ্গামা, জ্বালাও-পোড়াও, পুলিশের কাজের বাধা দেওয়ার’ অভিযোগে নিউ মার্কেট থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবিরের দায়ের করা এ মামলায় ২৪ জনের নাম উল্লেখ করে আরও কয়েকশ ব্যবসায়ী ও শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এ মামলার প্রধান […]

স্বপ্নযাত্রায় এবার লিভারপুলকে হারাতে মরিয়া ভিয়ারিয়াল

ইউরোপ সেরা প্রতিযোগিতাটির সেমি-ফাইনালের প্রথম লেগে বুধবার লিভারপুলের মুখোমুখি হবে ভিয়ারিয়াল। অ্যানফিল্ডে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি। চলতি মৌসুমে সম্ভাব্য চার শিরোপার সবগুলো জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে লিভারপুল। লিগ কাপ জিতেছে আগেই, উঠেছে এফএ কাপের ফাইনালে। চ্যাম্পিয়ন্স লিগের সঙ্গে প্রিমিয়ার লিগেও শিরোপার দৌড়ে আছে ইয়ুর্গেন ক্লপের দল। এমন দলকে আটকানো যে কোনো […]

‘লাইভ’ সাক্ষাৎকারে প্রশ্ন নিয়ে নুহাশ হুমায়ূনের ক্ষোভ

মঙ্গলবার রাতে প্রথম আলোর ফেইসবুক পেইজে সরাসরি প্রচারিত ওই সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে যোগ দেন নুহাশ; অনুষ্ঠানের এক পর্যায়ে সঞ্চালক তাকে প্রশ্ন করেন, হুমায়ূন আহমেদের পুত্র না হলে আপনি এখানে থাকতেন বলে মনে হয় কি না। প্রশ্নের উত্তরে নুহাশ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে তিনি বাবার পরিচয়ে নয়, নিজের কাজের জন্যই পরিচিতি পেয়েছেন। পরে সেই প্রশ্ন নিয়ে এক ফেইসবুক […]

রংপুরে ঝড়-শিলাবৃষ্টি, আম ও ফসলের ক্ষতি

মঙ্গলবার রাতে কাউনিয়া, বদরগঞ্জ, গঙ্গাচড়া উপজেলায় এ ঝড় ও শিলাবৃষ্টি হয়। তবে ঝড়ে ক্ষয়ক্ষতির হিসাব এখনও নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। বুধবার রংপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিট থেকে রাত ৯টা ৫৫ মিনিট পর্যন্ত প্রত্যন্ত এলাকায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। “ঝড়ের স্থায়িত্ব […]

ইউক্রেইন সীমান্তে রাশিয়ার ৩ প্রদেশে বিস্ফোরণের শব্দ

বুধবার দিন শুরুর কয়েক ঘণ্টার মধ্যে এসব ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। বেলগ্রোদ প্রদেশের গর্ভনর বিচেস্লাভ গ্লাদকভ সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, বুধবার ভোররাত ৩টা ৩৫ মিনিটের দিকে বিস্ফোরণের শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। এই পোস্ট লেখার সময় তিনি আরও তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পান বলে জানিয়েছেন। পরে তিনি […]

ইভ্যালি কাকে কত টাকা দিয়েছে, জানতে চায় হাই কোর্ট

ইভ্যালির বর্তমান পরিচালনা বোর্ডের এক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। আদেশে ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া, সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক, মধুমতি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, কমিউনিটি ব্যাংক, বিকাশ, নগদ ও সফ্টওয়্যার সফ্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

বিলুপ্ত জেলা পরিষদের চেয়ারম্যানরাই প্রশাসকের দায়িত্বে

বুধবার এ সংক্রান্ত আদেশ জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সদ্য সাবেক জেলা পরিষদের চেয়ারম্যানরাই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করবেন। আজই আমরা প্রজ্ঞাপন জারি করেছি। তাদের দায়িত্ব আজ থেকেই শুরু হবে। তবে প্রশাসক হিসেবে তাদের মেয়াদ কোনোভাবেই ছয় মাসের বেশি হবে না।” […]