বৈশ্বিক ইন্টারনেট: ৫৬ দেশের নতুন জোটে যুক্তরাষ্ট্র

ইউক্রেইনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই রুশ সরকার আক্রমণ কৌশল হিসেবে হ্যাকিং চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতেই ৫৫ দেশের সঙ্গে নতুন নীতিমালা নির্ধারণের সমঝোতা চুক্তিতে গেল যুক্তরাষ্ট্র সরকার। রয়টার্স জানিয়েছে, ৫৬ টি দেশের মধ্যে এ ধরনের প্রথম সমঝোতা চুক্তি হতে যাচ্ছে ‘ডেক্লেরেশন ফর দ্য ফিউচার অফ দ্য ইন্টারনেট’। […]
সুপ্রিম কোর্ট বারে দুলালকে বিজয়ী ঘোষণা প্রত্যাখ্যান বিএনপির আইনজীবীদের

বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে তারা দুলালকে প্রত্যাখ্যানের পাশাপাশি এই নির্বাচন পরিচালনায় গঠিত আগের কমিটিকে নতুন করে ফল ঘোষণার দাবি জানিয়েছেন। আওয়ামী লীগ সমর্থকরা দুলালকে বিজয়ী ঘোষণার পরদিন বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের ল রিপোর্টার্স ফোরামে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এ জে মোহাম্মদ আলী। সর্বোচ্চ আদালতের আইনজীবীদের সমিতির নির্বাচনে […]
ইউক্রেইনে অস্ত্র সরবরাহ ইউরোপের নিরাপত্তায় হুমকি: ক্রেমলিন

ইউক্রেইনে সামরিক সহায়তা বাড়ানোর জন্য কিইভের মিত্রদেরকে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসের আহ্বানের জবাবে এক বক্তব্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সতর্কবার্তা দেন। মস্কোর সঙ্গে নেটোর সংঘাত এড়িয়ে ইউক্রেইনে অস্ত্র সাহায্য এবং সমর্থন দিয়ে যাচ্ছে পশ্চিমা মিত্রদেশগুলো। তবে পেসকভ বলেছেন, “ইউক্রেইনে ভারি অস্ত্রসহ অন্যান্য সাজসরঞ্জাম বেশি বেশি সরবরাহ করার প্রবণতা ইউরোপ মহাদেশের নিরাপত্তায় হুমকি এবং তা […]
আমাকে মারবে আর আমি তাকে ‘চুমু’ খামু: গয়েশ্বর

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি বলেন, “মানুষ চায় আমরা রাস্তায় মোকাবিলা করি, মানুষ চায় আমরা মাইর খাই, মানুষ চায় আমরা পাল্টা মাইর দেই। “যুদ্ধ জয় করতে চাইলে আপনি একতরফা গুলি খাবেন, গুলি করবেন না- এটার নাম যুদ্ধ না…। আমরা একতরফা মাইর খেয়ে যাচ্ছি। আর মামলাবাজি আর আদালতে হাজিরা দিচ্ছি।” আঘাত হলে ‘পাল্টা আঘাতের’ […]
এক যুগ পর আসছে গান, অ্যালবামের পরিকল্পনা জেমসের

‘বসুন্ধরা ডিজিটাল’ নামে একটি ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ হবে জানিয়ে জেমস বলেন, কয়েকটা গান নিয়ে আগামীতে একটি অ্যালবাম প্রকাশের পরিকল্পনা আছে তাদের। বৃহস্পতিবার বিকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত গানের চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান জেমস। এর মাঝে কয়েকটি সিনেমার গানে জেমসকে পাওয়া গেলেও নগরবাউলের সঙ্গে নিজের কথা ও সুরে এক যুগেও কোনো […]
রিয়ালের লিগ শিরোপা উদযাপনে প্রস্তুত হচ্ছে মাদ্রিদ

আগামী শনিবার এস্পানিওলের বিপক্ষে খেলবে রিয়াল। ৩৩ ম্যাচে ২৪ জয় ও ৬ ড্রয়ে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মাদ্রিদের দলটি। সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে আছে বার্সেলোনা। এই দুই দলের মধ্যে ১৫ পয়েন্টের ব্যবধান থাকায় বাকি পাঁচ রাউন্ডে শিরোপা নিশ্চিত করতে রিয়ালের দরকার মাত্র ১ পয়েন্ট। লিগ টেবিলের ১৩ নম্বর দল এস্পানিওলের […]
চশমার কাচে যেন দাগ না পড়ে

দৃষ্টিশক্তির সমস্যা বা রোদ ধুলাবালি থেকে চোখ রক্ষা করা- যে কারণেই চশমা ব্যবহার করা হোক না কেনো, দাগ পড়া কাচ ও ময়লা চশমা ব্যবহার চোখের উল্টো ক্ষতি করে। সান ফ্রান্সিসকোতে ‘প্যাসিফিক রিমস অপটোমেট্রি’র বিশেষজ্ঞ সেলেনা চ্যান ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “চশমা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ। কারণ এটি দৃষ্টিশক্তি এবং স্বচ্ছতার উন্নত করে এবং এটি চোখের […]
বিএনপি এখনও ‘ধ্বংসই’ চায়: ওবায়দুল কাদের

বৃহস্পতিবার বঙ্গবন্ধুতনয় শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে তার সমাধিতে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানোর পর দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, “বিএনপি নেতা মির্জা ফখরুল প্রতিদিনই বলেন, আওয়ামী লীগ দেশ ধ্বংস করছে, অর্থনীতি ধ্বংস করছে। তার মুখে শুধু ধ্বংসের বাণী। তিনি শুধু ধ্বংসের কথাই জানেন। “কারণ তারা ক্ষমতায় থাকতে শুধু […]
‘লড়ে যাওয়ার’ অঙ্গীকার মারিউপোলে আটকা ইউক্রেইনীয় যোদ্ধার

রাশিয়ার ‘মধ্যযুগীয়’ অবরোধে আটকা পড়া বেসামরিক ও সেনাদের সরিয়ে নেওয়ার উপায় বের করতে বিশ্বনেতাদের অনুরোধও করেছেন তিনি। ইউক্রেইনের উগ্র ডানপন্থি আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার সভিয়াতোস্লাভ পালামার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ অনুরোধ করেন। ৩৯ বছর বয়সী পালামার সাক্ষাৎকার দিয়েছেন আজভস্তাল ইস্পাত কারখানার ভেতর থেকে, যেটি বন্দরনগরী মারিউপোলের ইউক্রেইনীয় যোদ্ধাদের শেষ দূর্গ হিসেবে টিকে […]
এবার ডায়রিয়ার এত প্রকোপ কেন? মন্ত্রিসভায় আলোচনা

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ওয়াসার পানির উৎসে ‘জীবাণু না থাকলেও’ বাসাবাড়ির রিজার্ভার এবং ‘বেআইনিভাবে লাইন টানার সময়’ ছিদ্র থেকে ব্যাকটেরিয়া ছড়াচ্ছে। আর কিছু এলাকায় পানিতে ক্লোরিনের মাত্রা কমে যাওয়াও এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে তারা দেখতে পেয়েছেন। এ অবস্থায় বিশুদ্ধ পানি পানের বিষয়ে সবাইকে সচেতন করার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি বহুতল […]