বাংলাদেশের হয়ে অনেক বড় কিছু করতে চান সোহান

সোহানের স্বপ্নে নতুন রঙ চড়েছে এবারের ঢাকা প্রিমিয়ার লিগের পারফরম্যান্সে। টেস্ট দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় খেলতে পারেননি সাতটি ম্যাচে। বাকি আট ম্যাচের পাঁচটিতেই খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ৯৬.৬০ গড় ও ৮৬.৫৫ স্ট্রাইক রেটে করেন ৪৮১ রান। ম্যাচ জেতানো অসাধারণ এক সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি চারটি। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শিরোপা জয়ে তার অবদান […]
অন্যের খাজনা দেওয়া যাবে এনআইডি দিয়ে

তবে সম্পদের নিরাপত্তা নিশ্চিতে দাখিলা যেন কেবল জমির মূল মালিক নিতে পারেন তা নিশ্চিত করা হবে বলে বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য গত ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভূমি উন্নয়ন কর সিস্টেম বন্ধ রাখার পর ২৫ এপ্রিল থেকে তা চালু করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণের সময় চার কোটি হোল্ডিংয়ের দাবি […]
বিদ্যুৎ, যোগাযোগে আঞ্চলিক সহযোগিতার বার্তা ভারতের

বৃহস্পতিবার ঢাকার ফরেইন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যোগাযোগ ও অন্যান্য খাতে শক্তিশালী উপ-আঞ্চলিক সহযোগিতাকে জোরদার করতে চায় তার দেশ। ”বিশেষ করে জলবিদ্যুৎ খাতে আমাদের অঞ্চলের দেশগুলোর মধ্যে পরস্পরের জন্য লাভজনক সহযোগিতার সুযোগ রয়েছে। ভারত এক্ষেত্রে বড় উৎপাদক ও ভোক্তা। বিবিআইন ফ্রেমওয়ার্কের মত ক্ষেত্রে প্রতিবেশীদের সাথে কাজ করতে পেরে আমরা আনন্দিত।” জয়শঙ্কর বলেন, […]
ঈদযাত্রায় উত্তরের পথে এখনও স্বস্তি, রাস্তায় বাড়ছে চাপ

জেলার মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেখা গেছে, রাস্তা অনেকটাই ফাঁকা। নির্বিঘ্নে ফিরছেন ঘরমুখী যাত্রীরা। বাসে নেই চাপাচাপি। কোথাও ধীরগতি বা যানজট দেখা যায়নি। মহাসড়কে নেই তিন চাকার যান, নেই বালুর ট্রাক। দিনভর বেশি গেছে ঢাকামুখী খালি বাস। বিকেলের পর থেকে ঢাকা থেকে উত্তরের পথে গাড়ির চাপ বাড়তে থাকলেও কোনো বাধাবিপত্তির খোঁজ মেলেনি। বগুড়া […]
ইউক্রেইনের খেরসনে রুবল চালু করছে রাশিয়া

অঞ্চলটির সামরিক-বেসামরিক প্রশাসনের এক কর্মকর্তার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা আরআইএ একথা জানিয়েছে। কিরিল স্ট্রেমাওসভ নামের এই কর্মকর্তা বলেছেন, ১ মে থেকে রুশ মুদ্রা চালুর পর আপাতত ইউক্রেইনীয় মুদ্রা হ্রিভনিয়াও চলবে। তবে ৪ মাসের মধ্যে খেরসনে পুরোপুরি রুশ মুদ্রার প্রচলন হবে। গত ২৪ ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সামরিক অভিযান শুরুর পর এটিই হবে সেখানে রাশিয়ার রুবল চালুর […]
‘দুই বছর ঈদে বাড়ি যেতে পারিনি, এবার কষ্ট হলেও আনন্দে’

বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টায় চট্টগ্রাম চট্টগ্রাম রেল স্টেশন থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া মেঘনা এক্সপ্রেসের যাত্রী মহসিন মুখের হাসি দিয়েই তার ঈদ যাত্রার আনন্দের অনুভূতি প্রকাশ করলেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুই ঈদে বাড়ি যেতে পারিনি। এবারে তাই আগে থেকেই টিকিট করে রেখেছিলাম। সপ্তাহের শেষ কর্মদিবসে ট্রেনে অনেক ভিড় হবে এ চিন্তা মাথায় […]
ঈদের ছুটিতে সম্ভাব্য সাইবার আক্রমণ নিয়ে সতর্কবার্তা

সতর্কবার্তায় আসন্ন ঈদের ছুটিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনার তাগাদা রয়েছে। বিভিন্ন দেশের “গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বটনেট ও ম্যালওয়ারের সংক্রামণ ঘটিয়ে প্রচারণা ও আক্রমণের জন্য ব্যবহার”-এর উল্লেখ রয়েছে এতে। ‘বটনেট’ বলতে সাধারণভাবে হ্যাকার নিয়ন্ত্রিত কম্পিউটার নেটওয়ার্ককে বোঝানো হয়। বট হচ্ছে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এমন […]
ঈদের ছুটিতে সম্ভাব্য সাইবার আক্রমণ নিয়ে সতর্কবার্তা সরকারের

সতর্কবার্তায় আসন্ন ঈদের ছুটিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনার তাগাদা রয়েছে। বিভিন্ন দেশের “গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো বটনেট ও ম্যালওয়ারের সংক্রামণ ঘটিয়ে প্রচারণা ও আক্রমণের জন্য ব্যবহার”-এর উল্লেখ রয়েছে এতে। ‘বটনেট’ বলতে সাধারণভাবে হ্যাকার নিয়ন্ত্রিত কম্পিউটার নেটওয়ার্ককে বোঝানো হয়। বট হচ্ছে অনলাইনে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম এমন […]
নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে আগুন

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, রেল স্টেশন সংলগ্ন ব্যাংক রোডে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন ধরে। জসিম উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। “তবে ঘটনাস্থল থেকে পানি দূরে থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।” […]
মৌলভীবাজারে রান্নার গ্যাস থেকে আগুন লেগে স্কুলশিক্ষিকার মৃত্যু

সিলিন্ডার ছিদ্র হয়ে রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে আগুন লাগে বলে বড়লেখা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শামীম মোল্লা জানান। নিহত রুবিয়া বেগম ( ৪২) উপজেলার কান্দিগ্রাম মিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার স্বামী আব্দুল করিম (৪৮) উপজেলার সুড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুলের করিমের স্ত্রী। উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে ভাড়া […]