ক্যাটাগরি

নতুন ফ্র্যাঞ্চাইজি লিগ আনছে দ.আফ্রিকা

সিএসএ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী বছরের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরের পরপরই মাঠে গড়াবে প্রতিযোগিতাটির উদ্বোধনী আসর। টুর্নামেন্টের কোনো নাম অবশ্য এখনও ঠিক করা হয়নি। নতুন এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে সিএসএ-এর সঙ্গী সুপারস্পোর্ট। টুর্নামেন্টের পরবর্তী আসরগুলোর জন্য জানুয়ারি মাসকেই ‘উইন্ডো’ হিসেবে ধরা হয়েছে। ব্যক্তি মালিকানাধীন ৬টি দল নিয়ে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। রাউন্ড-রবিন […]

খুলনায় নারী চিকিৎসকের ঝুলন্ত লাশ, আত্মহত্যায় প্ররোচনার মামলা

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সোনাডাঙ্গা থানার মজিদ সরণি রোডের বাসা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয় বলে সোনাডাঙ্গা থানার ওসি মামতাজুল হক। নিহত মন্দিরা মজুমদার (২৬) ওই এলাকার প্রদীপ মজুমদারের মেয়ে। তিনি ২০২১ সালে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ওসি বলেন, “মন্দিরার মরদেহ নিজ ঘরে সিলিং […]

কোভিড: শনাক্ত ৩০, মৃত্যু নেই

এ নিয়ে টানা নয় দিন কোভিডে মৃত্যুহীন থাকল বাংলাদেশ। এর আগে গত ২০ এপ্রিল একজনের মৃত্যুর খবর এসছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় পৌনে পাঁচ হাজার নমুনা পরীক্ষা করে এই ৩০ জনের কোভিড শনাক্ত হয়েছে। তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬৩ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক […]

মুখ জুড়ে উজ্জ্বল আভা

ইতালিয় কসমেটিক ব্র্যান্ড ‘কিকো মিলানো’র ভারতীয় শাখার রূপসজ্জাকারী পূজা মালহোত্রা ত্বক প্রাকৃতিকভাবে সুন্দর রাখতে কয়েকটি উপায় সম্পর্কে জানান। তার দেওয়া পরামর্শ তুলে ধরা হল টাইমস অব ইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে। – রাতে ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভালো মতো মেইকআপ তুলে নিতে হবে। রাতে ত্বক পুনর্গঠনের কাজ করে। এই সময়ে ত্বকে মেইকআপ থাকা ত্বককে শ্বাস […]

জাবিতে ভর্তির আবেদন শুরু ১৮ মে, বেড়েছে আবেদন ফি

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩১ জুলাই থেকে ১১ অগাস্টের মধ্যে ভর্তি পরীক্ষার দিন ঠিক করা হতে পারে। ভর্তির আবেদনসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (juniv-admission.org) পাওয়া যাবে। এবার থেকে দশটি ইউনিটের পরিবর্তে […]

প্রয়াত ক্রিকেটার রুবেলের বাসায় মেয়র আতিক

শুক্রবার বেলা ১১টার দিকে মিরপুর ডিওএইচএসে রুবেলদের বাসায় গিয়ে তার স্ত্রী, সন্তান, মা ও ভাইসহ উপস্থিত পরিবারের সদস্যদের সাথে তিনি কথা বলেন এবং সহমর্মিতা জানান। এ ছাড়া রুবেলের ছেলে রুশদানের হাতে ক্রিকেট খেলার সরঞ্জাম এবং পরিবারের অন্য সদস্যদের বিভিন্ন উপহার তুলে দেন মেয়র। রুবেলের পরিবারের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিয়ে আতিকুল বলেন, “আমি তাদেরকে বলেছি, […]

ভারী যানবাহনকে পাটুরিয়া ঘাট ব্যবহারের অনুরোধ প্রতিমন্ত্রীর

তিনি বলেন, “আমাদের দেশে যতগুলো ঘাট আছে সব মিলে ৪৯টি ফেরি চলছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়ায় চলছে ১০টি, মানিকগঞ্জের পাটুরিয়ায় ২১টি ও আরিচায় চারটি। পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তার বিষয়টি চিন্তা করে শিমুলিয়ায় ১০টি ভালমানের ফেরি রাখা হয়েছে। ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে ও নির্বিঘ্নে পারাপারে প্রস্তুতির কোনো অভাব নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, শিমুলিয়ায় […]

পদ্মা পারাপারে প্রস্তুতির অভাব নেই: প্রতিমন্ত্রী

তিনি বলেন, “ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে ও নির্বিঘ্নে পারাপারে আমাদের প্রস্তুতির কোনো অভাব নেই। আমাদের যা আছে তা নিয়ে আমরা প্রস্তুত আছি। আমাদের দেশে যতগুলো ঘাট আছে সব মিলে ৪৯টি ফেরি চলছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার শিমুলিয়ায় চলছে ১০টি ফেরি।” শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের শিমুলিয়ার ফেরি ঘাট, লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট ঘুরে সাংবাদিকদের সঙ্গে এসব কথা […]

পাটুরিয়া ঘাটে ছিনতাই করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার ৫

এরা হলেন- আলামিন মোল্লা (২৪), মনির হোসেন (৩৫), মো. আলিমুল্লাহ ওরফে হজরত আলী মোল্লা (২৭), মো. হিরু শেখ (২২) ও মো. রাসেল (২০)।  ফাইল ছবি শুক্রবার সকালে র‍্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পাটুরিয়া ঘাটে অভিযান চালায় র‍্যাব। এ সময় যাত্রীদের কাছ থেকে ছিনতাই […]

ভিড় নেই গাবতলীতে, ভাড়া বেশি নেওয়ায় জরিমানা

সকাল থেকে দুপুর পর্যন্ত এসব এলাকা ঘুরে দেখা গেছে, যাত্রীদের চাপ তেমন না থাকায় কাউন্টারে খুব বেশি ব্যস্ততা নেই। কোনো কোনো বাসের কর্মীদের হাঁকডাক দিয়েও যাত্রী খুঁজতে দেখা গেল। বরিশালগামী সূর্যমুখী পরিবহনের কাউন্টার মাস্টার মো. সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাত্রী বের হচ্ছে না। আমরা ডাকাডাকি করেও যাত্রী পাচ্ছি না। যাত্রীর চাপ নেই। গাড়ি ছাড়তে […]