ক্যাটাগরি

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

বৃহস্পতিবার তিনি দেশে ফিরে আসেন বলে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্ততিতে জানানো হয়। যুক্তরাষ্ট্রের চিফ অব আর্মি স্টাফ জেনারেল জেমস সি. ম্যাকনভিলের আমন্ত্রণে এই সফরে গিয়েছিলেন জেনারেল শফিউদ্দিন আহমেদ। এই সফরে গত ২০ থেকে ২২ এপ্রিল তিনি ওয়াশিংটন ডিসির পেন্টাগনে চিফ অব আর্মি স্টাফ জেনারেল জেমস সি. ম্যাকনভিল, ন্যাশনাল গার্ড ব্যুরো প্রধান ও জয়েন্ট […]

সিরাজগঞ্জে ট্রাকচাপায় পোশাক কর্মীর মৃত্যু

শুক্রবার সকালে মহাসড়কের সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান। মৃত শান্তনা খাতুন (২৮) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকার পাড়ার আব্দুল মাজেদের স্ত্রী। আহত হন নিহতের স্বামী মাজেদ ও মেয়ে মাকসুদাকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি লুৎফর রহমান বরেন, স্বামী আব্দুল মাজেদ মোটরসাইকেলযোগে […]

কয়লা স্বল্পতায় দিল্লিতে বিদ্যুৎ সংকটের সতর্কবার্তা

এনডিটিভি শুক্রবার জানিয়েছে, পরিস্থিতি মূল্যায়নের জন্য দিল্লির বিদ্যুৎমন্ত্রী সত্যেন্দর জৈন একটি জরুরি সভা করেছেন এবং রাজধানীতে বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত কয়লা সরবরাহ নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠিও দিয়েছেন। দিল্লি সকারের এক বিবৃতিতে বলা হয়, “দাদরি-২ এবং আনচাজার বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় অনেক অত্যাবশ্যকীয় প্রতিষ্ঠানে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সমস্যা দেখা […]

ইউনাইটেডেই নাকি অন্য কোথাও, আলোচনায় রোনালদোর ভবিষ্যৎ

এই মৌসুমেই ইউভেন্তুস থেকে দুই বছরের চুক্তিতে নিজের পুরনো ক্লাব ইউনাইটেডে যোগ দেন রোনালদো। ফেরার পর এখনও পর্যন্ত তার যা পারফরম্যান্স, বলা যায় তিনি ছাড়িয়ে গেছেন প্রত্যাশাকেও। পারফরম্যান্সের মন্দায় থাকা দলকে বলতে গেলে টেনে নিচ্ছেন তিনিই। দলের সবশেষ ৯ গোলের ৮টিই করেছেন এই তারকা। ১৭ গোল করে প্রিমিয়ার লিগে তিনি দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার। শীর্ষ ৫ […]

ঈদের সড়ক এবার যে কোনো সময়ের চেয়ে ভালো: মন্ত্রী

শুক্রবার রাজধানীর গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শনের পরিস্থিতি ঘুরে দেখার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, “গাজীপুরের যে সমস্যা ছিল, আমার মনে হয় এবার আর সেই সঙ্কট হবে না। আমরা তিনটা ফ্লাইওভার খুলে দিয়েছি গাজীপুরে। সেখানে এখন নিয়মিত গাড়ি চলছে। “আর উত্তরবঙ্গের দিকে সবসময় যে সমস্যা হয়, সেটা ওভারকাম করেছি। সেখানে নলকা […]

কুমিল্লায় বালু উত্তোলনের গর্তে পড়ে ২ ভাইয়ের মৃত্যু

বৃহস্পতিবার বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের পেরুল গ্রামে এ ঘটনা ঘটে বলে বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার জানান। মৃতরা হল- পেরুল গ্রামের কৃষক মো. সাখাওয়াত হোসেনের ছেলে মো. সোহান হোসেন (৬) ও মো. রোহান হোসেন (৪)। স্থানীয়দের বরাতে ওসি বলেন, বৃহস্পতিবার সকালে দুই ছেলেকে নিয়ে সাখাওয়াত ধান কাটতে মাঠে যান। পরে বেলা বাড়লে সাখাওয়াত দুই […]

সম্পর্কের নতুন যুগ নির্মাণে সৌদি আরবে তুরস্কের এরদোয়ান

এক বিবৃতিতে তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগর তীরবর্তী জেদ্দা শহরের আল সালাম প্রাসাদে এরদোয়ান সৌদি বাদশা সালমান বিন আব্দুলআজিজের সঙ্গে সাক্ষাৎ করেন, এ সময় সৌদি আরবের নির্বাহী শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেখানে উপস্থিত ছিলেন। বাদশার সঙ্গে সাক্ষাতের পর এরদোয়ানের সঙ্গে যুবরাজ মোহাম্মদের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয় বলে আঙ্কারার জনসংযোগ দপ্তর টুইটারে জানিয়েছে। […]

খিলগাঁওয়ে লরির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

শুক্রবার ভোর রাতে ফ্লাইওভারে ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুজন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে খিলগাঁও থানার এসআই হাসান মুন্সী জানান। তিনি বলেন, সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে নিহতদের পরিচয় জানা গেছে। তাদের একজন খুলনার ফুলতলার অশ্বিনী বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (৪২), অন্যজন ঢাকার […]

লক্ষ্মীপুরে খেলতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার শাকচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাচারি বাড়ির এলাকা থেকে লাশটি উদ্ধার করেন তারা। মৃত জিহাদ (৫) ওই ইউনিয়নের শাকচর গ্রামের রিকশাচালক জিয়া উদ্দিনের ছোট ছেলে। জিহাদের স্বজনরা জানান, জিহাদ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাড়ি থেকে একটি রিকশার টায়ার হাতে নিয়ে খেলতে […]

এম এ মান্নানের প্রতি শেষ শ্রদ্ধা বিএনপির

শুক্রবার সকালে তার কফিন নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিয়ে আসা হলে সেটি দলীয় পতাকায় ‍মুড়িয়ে দেওয়া হয়। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা প্রয়াত সহকর্মীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ করে তারা সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। বিএনপি ছাড়াও দলের অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা […]