রোনালদোর গোলে চেলসির বিপক্ষে হার এড়াল ইউনাইটেড

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধে ১১৯ সেকেন্ডের মধ্যে হয় গোল দুটি। মার্কোস আলোনসো চেলসিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ক্রিস্তিয়ানো রোনালদো। (বিস্তারিত আসছে)
ঢাকায় মোবাইল ফোন চোর চক্রের ১৩ জন গ্রেপ্তার

বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাফিজ আকতার এক সংবাদ সম্মেলনে ওই ১৩ জনকে গ্রেপ্তারের কথা জানান। গ্রেপ্তার ১৩ জন হলেন- জাকির হোসেন (৪০), জিয়াউল মোল্লা (৪৬), আরিফুল ইসলাম (৩৩), শাহ আলম কাজল (২৬), সাইফুল ইসলাম লাভলু (৫০), নুর আলম (৩৮), আনোয়ার হোসেন মান্টু (২৫), জামাল (৪৬), কামাল (৩৮), আব্দুল শুকুর সোহেল (৩৫), ১১ আব্দুল মান্নান […]
‘দিদি নাম্বার ওয়ান’-এ পুরস্কৃত হলেন ঢাকার সিঁথি সাহা

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠানটির নবম মৌসুমের ৭৩তম পর্ব প্রচার করা হয়েছে; এতে অংশ নিয়ে সর্বোচ্চ ৫৪ নম্বর পেয়ে বিজয়ী হয়েছেন সিঁথি। গান, তাৎক্ষণিক বুদ্ধি পরীক্ষাসহ কয়েকটি খেলায় ভারতের বাকি তিন প্রতিযোগীকে পেছনে ফেলেছেন তিনি। পর্বের বিজয়ী হিসেবে তার হাতে ট্রফি, স্বর্ণের নেকলেস, বিভিন্ন গিফট হ্যাম্পার তুলে দেন অনুষ্ঠানের উপস্থাপক, জনপ্রিয় অভিনেত্রী রচনা […]
ঈদ কেনাকাটা: বিক্রি বেড়েছে, তবে ‘আগের মতো নয়’

ঈদ সামনে রেখে তৈরি পোশাক, জুতা ও গয়নার দোকানে ক্রেতার ভিড় বাড়ছে। শেষ সময়ে এসে ঢাকার সব দোকানেই উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। গত চার দিনে বিক্রি কিছুটা কমলেও শুক্রবার থেকে আবার চাপ বাড়ার প্রত্যাশা করছেন বিক্রেতারা। যদিও মহামারী পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার পর ক্রেতারা ‘হাত খুলে মার্কেট করবে এমন প্রত্যাশা পূরণ না হওয়ার হতাশাই […]
ঈদযাত্রা শুরু: ট্রেনে দেরি, বাসে ভিড় কম হলেও বেশি লঞ্চে

ঈদের আগে অধিকাংশ অফিস-আদালতে বৃহস্পতিবার ছিল শেষ কার্যদিবস, ফলে অনেকে এদিন বিকালেই বাড়ির পথ ধরেন। এতে দুপুরের পর রাজধানীর ট্রেন স্টেশন এবং বাস ও লঞ্চ টার্মিনালমুখে ভিড় বাড়লেও রাত নাগাদ তা কমতে দেখা যায়। এবার ঈদের সময় কোটি মানুষ ঢাকা ছাড়বে বলে যাত্রী কল্যাণ সমিতি এক জরিপের ভিত্তিতে জানালেও ছুটি দীর্ঘ হওয়ায় পথের দুর্ভোগ অন্য […]
‘পরীদের স্নানের’ সেই দীঘি এখন এলাকাবাসীর দুঃস্বপ্ন

দীঘির চার পাড়ে গড়ে উঠেছে নানা অবকাঠামো। পূর্ব ও দক্ষিণ পাড়ে দীঘির জমিতেই শ’খানেক টিনশেডের স্থাপনা। আছে সেমিপাকা এবং পাকা বাড়িঘরও। এসব স্থাপনা থেকে আবর্জনা ফেলা হচ্ছে দীঘির পানিতে। নিয়মিত ফেলা হচ্ছে পলিথিন ও পয়ঃবর্জ্য। শ্যাওলা জমে পানি সবুজ রঙ ধারণ করেছে। ওই পানিতেই চলছে কাপড় ধোয়া। মাস খানেক আগে দীঘির পানি থেকে দুর্গন্ধ বাড়তে […]
সাতক্ষীরায় বিবস্ত্র করে নির্যাতন মামলার আসামি ছাত্রলীগ নেতার জামিন

বৃহস্পতিবার বেলা ২টার দিকে সাতক্ষীরার বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মহিদুল ইসলাম তাকে দু্ই হাজার টাকার বন্ডে জামিনের আদেশ দেন বলে আদালত পুলিশের সিএসআই হাবিবুর রহমান জানান। শোয়েব আজিজ তন্ময় নামে এক কলেজছাত্রকে নির্যাতন মামলায় প্রধান আসামি সৈয়দ আকিবকে ডুমুরিয়া থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। সাতক্ষীরায় কলেজছাত্রকে বিবস্ত্র ও নির্যাতন করে ভিডিও: প্রধান আসামি […]
নেদারল্যান্ডসে হর্টিকালচার এক্সপোতে বাংলাদেশ

বৃহস্পতিবার নেদারল্যান্ডসে সপ্তম আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে (ফ্লোরিয়েড এক্সপো-২০২২) শুরু হয়েছে, যা চলবে ৯ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশসহ ৩২টি দেশ অফিসিয়াল পার্টনার হিসাবে প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ বিষয়ে সংবাদ সম্মেলন করেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, কৃষিকে বাণিজ্যিক ও লাভজনক করতে কাজ করছে সরকার। আন্তর্জাতিক বাজারে প্রবেশের মাধ্যমে কৃষিপণ্যের রপ্তানি বাড়াতে প্রচেষ্টা […]
চাঁদপুরে ব্যাংকের ভল্ট খুলে চুরি

চোর প্রথমে জানালার গ্রিল কাটে, পরে সিসিটিবির ক্যামেরায় কালো রং স্প্রে করে চৌর্যবৃত্তি সংগঠিত করে। জেলার মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট বাজারের উপ-শাখায় চুরির এ ঘটনা বৃহস্পতিবার সকালে জানতে পারেন ব্যাংকের কর্মকর্তারা। ওই উপ-শাখার ব্যবস্থাপক এমএ হালিম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, “সকাল ৯টা ২০ মিনিটে তালা খুলে সহকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন জানালার গ্রিল কাটা এবং ভোল্ট খোলা […]
ওয়ালটন ফ্রিজ কিনে ১০ লাখ টাকা করে পেলেন দুই ক্রেতা

পাশাপাশি ফ্রিজসহ টিভি, এসি, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ব্লেন্ডার, গ্যাস স্টোভ, রাইস কুকার ও ফ্যান কিনে দেশব্যাপী ক্রেতারা ৮৫ হাজারের বেশি ওয়ালটন পণ্য ‘ফ্রি’ পেয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সেখানে বলা হয়, সবশেষ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. পারভেজ রেজা হোসেন এবং নাটোরের সিংড়া উপজেলার কৃষক জুয়েল রানা ১০ লাখ […]