ক্যাটাগরি

ফিলিপিন্সে অগ্নিকাণ্ডে ৬ শিশুসহ ৮ জনের মৃত্যু

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় লাগা এ আগুনে ৮০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কেইজন সিটিতে ফিলিপিন্স বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে একটি জনাকীর্ণ বসতির এক বাড়ির তিনতলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে বিবিসি। আগুন লাগার কারণ জানা যায়নি। দমকলের ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেগ বিচায়দা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা লেগে যায়। আগুন […]

প্রীতির পরিবারকে প্রধানমন্ত্রীর ২০ লাখ টাকা অনুদান

সোমবার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া অনুদানের চেক তুলে দেন প্রীতির বাবা মোহাম্মদ জামাল উদ্দিনকে। পারিবারিক সঞ্চয়পত্র হিসেবে এ অনুদান দেওয়া হয়েছে। এ সময় সাংবাদিক সোহেল সানিকেও ৩০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেওয়া হয়। গত ২৪ মার্চ শাহজাহানপুরে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ […]

জাতীয় ঈদগাহে গরম কমাতে ৭০০ পাখা

কোভিড মহামারীর মধ্যে দুই বছর বাদে ঈদের জামাত ফিরছে জাতীয় ঈদগাহে; মঙ্গলবার সকাল ৮টয় সেখানে হবে দেশে ঈদের প্রধান জামাত। এবার মাঠে ৩৫ হাজার মানুষের জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। দুই বছর পর এবার ঈদ জামাতের জন্য জাতীয় ঈদগাহকে প্রস্তুত করতে মাসব্যাপী কাজ চলে। গত ৫ এপ্রিল থেকে এই মাঠে প্রতিদিন ১৫০ জন শ্রমিক কাজ করছে। […]

সাতকানিয়া-বাঁশখালীর বিভিন্ন গ্রামে আগাম ঈদ

সাতকানিয়ার মির্জা খীল দরবার শরিফের অনুসারীরা বিশ্বের যে কোনো দেশে চাঁদ দেখার উপর ভিত্তি করে বহু বছর ধরে সব ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছে। সে ধারাবাহিকতায় দরবারের অনুসারীরা সোমবার ঈদ উদযাপন করে, যদিও দেশে ঈদ উদযাপন হবে মঙ্গলবার। সকালে দরবার শরীফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় বলে জানান চন্দনাইশের সাতবাড়িয়া এলাকার বাসিন্দা ও […]

চাপ কমেছে শিমুলিয়ায়, মোটরসাইকেল বেশি

দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝেরকান্দি নৌ-পথে সোমবার সকাল থেকেই মানুষ ও যানবাহনের চাপ কম দেখা গেছে। যাত্রীর সংখ্যাও কয়েক দিনের তুলনায় একেবারে কম। ঘাটে মোটরসাইকেল ছাড়া ছোট গাড়ি তেমন নেই। যারা ঘাটে আসছেন দুর্ভোগ ছাড়াই পদ্মা পার হচ্ছেন। লঞ্চ ও স্পিডবোটগুলোতে যাত্রীর চাপ রয়েছে। বেশিরভাগ যাত্রী লঞ্চে বা স্পিডবোটে পদ্মা পার […]

১৮ জেলেকে ফেরত দেয়নি বিজিপি, ঈদের আনন্দ নেই পরিবারে

গত ১৫মার্চ (মঙ্গলবার) বিকালে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে ওই জেলেদের নৌকাসহ ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি)। এসব জেলের পরিবারে এখন ঈদের আয়োজন তো দূরের কথা, দুই বেলা পেট ভরে খাবারও মিলছে না। আটক জেলেরা হলেন-উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার নুর কালাম (২৬), মোহাম্মদ জসিম (২৫), সাইফুল ইসলাম (২৩), মো. ফয়সাল […]

নেটফ্লিক্সের ব্যয় সঙ্কোচনের খাঁড়া মেগান মার্কলের সিরিজের উপর

নেটফ্লিক্সের গ্রাহক হারানোর মধ্যে বিবিসি সোমবার এই খবর দিয়েছে। ‘পার্ল’ তাদের বাদ দেওয়া বড় প্রকল্পের একটি। গত বছরের শেষ ভাগে এই সিরিজ নির্মাণের খবর দিয়েছিল নেটফ্লিক্স। গত মাসে বড় একটি সংখ্যার গ্রাহক হারিয়েছে নেটফ্লিক্স এবং আরও লাখো গ্রাহক এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। ২০২০ সালে ব্রিটিশ রাজপরিবারের পদবি ছাড়ার মাস ছয়েকের […]

‘জয় না আসা পর্যন্ত’ কিইভকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি পেলোসির

শনিবার এক অঘোষিত সফরে কিইভ গিয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি এ ঘোষণা দেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার টুইটারে জেলেনস্কির পোস্ট করা ফুটেজে দেখা গেছে, তিনি সামরিক উর্দি পরা অবস্থায় চারপাশে সশস্ত্র সেনা পরিবেষ্টিত হয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট দপ্তরের সামনে পেলোসির নেতৃত্বাধীন মার্কিন কংগ্রেসের প্রতিনিধিদের স্বাগত জানাচ্ছেন। এরপর পেলোসির সঙ্গে চার […]

কক্সবাজারের ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, সোমবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকায় নাফ নদীতে এ অভিযান চালানো হয়। আটকরা হল- উখিয়া উপজেলার বালুখালীর ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মৃত আলী মিয়ার ছেলে মো. নূর কবির (৩০) ও বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো. নুরুজ্জামানের ছেলে মো. রহিমুল্লাহ (২৪)। খালিদ বলেন, […]

হারার পর ক্ষুব্ধ চেলসি কোচ সতর্ক করে দিলেন দলকে

রোববার তলানির দিকের দল এভারটনের কাছে হেরে যায় চেলসি। ৩৪ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে এখনও তারা পয়েন্ট তালিকার তিন নম্বরে। চারে থাকা আর্সেনাল আছে ৩ পয়েন্ট পেছনে, পাঁচে থাকা টটেনহ্যাম হটস্পার ৫ পয়েন্ট। আপাতদৃষ্টিতে তাই মোটামুটি নিরাপদই বলা যায় চেলসিকে। তবে স্বস্তি পাচ্ছেন না কোচ টুখেল। দল যে বারবার খেই হারিয়ে ফেলছে! লিগের সবশেষ চার […]