নেতৃত্বের ভারে কাবু জাদেজা, ত্রাতা সেই ধোনি

আইপিএলের সেই শুরুর আসর থেকেই চেন্নাইকে নেতৃত্ব দিয়ে আসা ধোনি এবার অধিনায়কত্ব তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে। নতুন দায়িত্বে যেন অথৈ সাগরে হাবুডুবু খেতে থাকেন এই অলরাউন্ডার। প্রথম ৮ ম্যাচে স্রেফ দুটি জিততে পারে চেন্নাই। বরাবরই যিনি ধারাবাহিক পারফর্মার, সেই জাদেজা নিজের ফর্মও হারিয়ে ফেলেন। শেষ পর্যন্ত আবার ধোনিকেই নেতৃত্বে ফিরতে অনুরোধ করেন জাদেজা। এই […]
শ্রমিক বিক্ষোভ: মালিকের খামারের গরু বিক্রি করে বেতন-বোনাস পরিশোধ

শহরের ভোগড়া এলাকায় জিম অ্যান্ড জেসি কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিকদের রোববার সন্ধ্যায় এ বেতন বোনাস পরিশোধ করা হয় বলে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ওয়াসিউজ্জামান চৌধুরী জানান। ওই কারখানার শ্রমিকরা এপ্রিলের বেতন ও ঈদ বোনাস না পেয়ে শনিবার দুপুর থেকে কারখানার ভেতরে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করে। তারা শনিবার কারখানার ভেতরেই রাত […]
ইউক্রেইনে মার্কিন অস্ত্রের চালানে হামলার দাবি রাশিয়ার

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার বলেছে, ইউক্রেইনের ওদেসা শহরের কাছে চালানো এ হামলায় একটি সামরিক বিমানক্ষেত্রের রানওয়েও ধ্বংস হয়েছে। ওদেসার প্রধান বিমানবন্দরে নতুন করে তৈরি করা একটি রানওয়ে রাশিয়ার হামলায় অকেজো হয়ে গেছে, ইউক্রেইন এমন অভিযোগ করার পর রাশিয়া এসব দাবি জানিয়েছে বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই বিমানক্ষেত্রে হামলা চালাতে তারা […]
কক্সবাজারে এবার সক্ষমতার বেশি পর্যটক আগমনের সম্ভাবনা

গত বছর করোনাভাইরাস মহামারীর মধ্যে বিধিনিষেধ থাকার পরও বিপুল সংখ্যক পর্যটক সমাগম হয়েছিল। আগে থেকে হোটেল-মোটেল ঠিক করে না আসায় সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। কোনো কোনো পর্যটকের গাড়িতেও রাত কাটানোর ঘটনা ঘটেছে। পর্যটকদের বরণ ও সেবা প্রদানে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন হোটেল-মোটেল ও গেস্ট হাউজসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এদিকে এই বিপুল সংখ্যক পর্যটক […]
ঈদের পরদিন বিটিভিতে ‘ইত্যাদি’

ঈদের বিশেষ আয়োজনটি ঈদের পরদিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এবারের পর্বটি মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ধারণ করা হয়েছে। বরাবরের মত এবারও ঈদের আয়োজনটি শুরু হবে‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গান দিয়ে। এবারের ঈদ ইত্যাদিতে একটি দেশাত্মবোধক গান […]
সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিয়ে নিউ ইয়র্কে ইফতার মাহফিল

স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলটি জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে অনুষ্ঠিত হয়। জাকির চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ওই ইফতার মাহফিলের সহযোগিতাকারী প্রতিষ্ঠান ছিল ইয়র্ক হোল্ডিং রিয়েল্টি। ইফতারের আগে স্বাগত বক্তব্যে জাকির এইচ চৌধুরী বলেন, “আমরা যা করছি তা কম্যুনিটি ছাড়িয়ে বাংলাদেশেও বিস্তৃত হচ্ছে সাংবাদিক ভাই-বোনদের বদৌলতে। সেই কৃতজ্ঞতাবোধ থেকেই গত বছরের ন্যায় এবারও […]
উৎসবমুখর ঈদের প্রস্তুতি নিয়েছেন প্রবাসী বাঙালিরা

স্থানীয় সময় সোমবার সকাল থেকে যুক্তরাষ্ট্র জুড়ে (বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায়) ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায়) হোয়াইট হাউজে মুসলিম সম্প্রদায়ের বিশিষ্টজনকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ঈদ উপলক্ষে তিনি সকলের সাথে কুশল বিনিময় করবেন বলে হোয়াইট হাউজ থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এ সংবাদদাতাকে জানানো হয়েছে। ঈদ উপলক্ষে বাইডেন […]
টিভি সূচি (সোমবার, ২ মে ২০২২)

আইপিএল কলকাতা নাইট রাইডার্স-রাজস্থান রয়্যালস, রাত ৮টা টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড-ব্রেন্টফোর্ড, রাত ১টা স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ২ বুন্ডেসলিগা বরুশিয়া মনশেনগ্লাডবাখ-লাইপজিগ, রাত ১২:৩০ সনি টেন ১ বায়ার লেভারকুজেন-আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, রাত ১২:৩০ সনি টেন ২ […]
মায়োর্কাকে হারিয়ে দুইয়ে ফিরল বার্সেলোনা

কাম্প নউয়ে রোববার রাতে লা লিগার ম্যাচে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। মেমফিস ডিপাই স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান সের্হিও বুসকেতস। শেষ দিকে একটি গোল শোধ করে সফরকারীরা। আগের দিন এস্পানিওলকে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতে লিগ শিরোপা পুনরুদ্ধার করে রিয়াল মাদ্রিদ। শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে ফেরার লড়াইয়ে নিজেদের অবস্থান কিছুটা শক্ত করল বার্সেলোনা। […]
খুচরায় সঙ্কটের মধ্যে ২ কোটি লিটার তেলভরতি জাহাজ বন্দরে
‘এমভি ওরিয়েন্ট চ্যালেঞ্জ’ নামের জাহাজটি অপরিশোধিত সয়াবিন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আসার পর সেখান থেকে খালাস প্রক্রিয়াও চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিযেছেন। সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি গত বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২ কোটি ২৯ লাখ লিটার অপরিশোধিত সয়াবিন নিয়ে আসে। এতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের আমদানি করা তেল রয়েছে। সিটি গ্রুপ, সেনা কল্যাণ এডিবল অয়েল, বাংলাদেশ এডিবল […]