ক্যাটাগরি

মেহেদির রং গাঢ় করার উপায়

বিয়ে, ঈদ অথবা পরিবারের যে কোনো আনন্দ অনুষ্ঠানে মেহেদি লাগানোর প্রচলন বেশ আগের থেকেই। গাঢ় রংয়ের মেহেদি যেমন দেখতে ভালোলাগে তেমনি একটা উৎসবের আমেজও সৃষ্টি করে। মেহেদির রং গাঢ় করার সহজ কয়েকটি উপায় সম্পর্কে জানান আকাংঙ্ক্ষা’স গ্ল্যামারস ওয়ার্ল্ডের কর্ণধার ও অ্যারোমা থেরাপিস্ট জুলিয়া আজাদ। তিনি বলেন, “বাজারে বর্তমানে রাসায়নিক উপাদান মিশ্রিত মেহেদিই বেশি পাওয়া যায় […]

‘কোহলি ও রোনালদো একইরকম ব্র্যান্ড’

গুজরাট টাইটান্সের বিপক্ষে গত শনিবার ৫৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেন কোহলি। প্রথম ১০ বলে তিনি করেন ১৪ রান, বাউন্ডারি তিনটি। পরের ৩০ বলে করেন স্রেফ ৩১ রান, তিনটি চারের সঙ্গে ছক্কা ছিল একটি। ফিফটি স্পর্শ করেন ৪৫ বলে। তিনি নিজে রানে ফিরতে পারলেও ইনিংসটি যথেষ্ট হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের জয়ের জন্য। ১৭০ রানের পুঁজি […]

মারিউপোলের কারখানা থেকে বেসামরিকদের সরানোর পর গোলাবর্ষণ শুরু

সোমবার দাতব্য সংস্থাগুলো ইউক্রেইনের বিধ্বস্ত নগরীটি থেকে আরও বেসামরিকদের সরিয়ে নিতে কাজ শুরু করলেও আজভস্তাইল কারখানায় আরও কয়েকশ বেসামরিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মারিউপোল থেকে রওনা হওয়া বেসামরিকদের প্রথম দলটি এদিন ২৩০ কিলোমিটার উত্তরপশ্চিমে ইউক্রেইনের নিয়ন্ত্রণে থাকা জাপোরিজজিয়া শহরে পৌঁছানোর কথা রয়েছে। কিন্তু ইস্পাত কারখানাটিতে যারা আটকা পড়ে আছেন তাদের পানি, […]

চ্যাম্পিয়ন্স লিগে খেলার বিশ্বাস পাচ্ছে বার্সেলোনা

লা লিগায় রোববার ঘরের মাঠে রিয়াল মায়োর্কাকে ২-১ গোলে হারায় বার্সেলোনা। মেমফিস ডিপাই স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান সের্হিও বুসকেতস। শেষ দিকে একটি গোল শোধ করে সফরকারীরা। শাভি এরনান্দেস কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর মৌসুমের শুরুর বিবর্ণতা কাটিয়ে দারুণভাবে এগোচ্ছিল বার্সেলোনা। এমনকি একটা সময় লিগ শিরোপার দৌড়ে রিয়াল মাদ্রিদকে টেক্কা দিতে পারবে কি-না সেই […]

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আর নেই

সোমবার ভোর রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান বলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল জানান। কামরুলের (৭৯) মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।   মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান জেলা ও দায়রা জজ […]

দেশে সাড়ে ২৭ হাজার জনের ঈদ করোনাভাইরাসকে সঙ্গে নিয়ে

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন থেকে সক্রিয় কোভিড রোগীর এ সংখ্যা জানা যায়। এদিন গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছে অধিদপ্তর। গত কয়েক দিনের মত গত এক দিনেও মৃত্যু হয়নি কারও।   অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত কোভিড আক্রান্ত হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৭২৬ জন। আর বিশ্বকে নাড়িয়ে দেওয়া […]

কুড়িগ্রামে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের লাশ উদ্ধার

সোমবার ভোরে ধরলা সেতুর উত্তর প্রান্ত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান। নিহত জিয়ারুল হক মণ্ডল (৩২) ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের ধাউরারকুটি গ্রামের মৃত বাহাদুর মণ্ডলের ছেলে। তিনি সবজি ব্যবসা করতেন। নিহতের স্ত্রী হালিমা আক্তার সাংবাদিকদের বলেন, জিয়ারুল কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছিলেন। এ কারণে তাকে […]

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

সোমবার দুপুরে এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান সরকারপ্রধান। বাংলাদেশে মঙ্গলবার ঈদুল ফিতর উদযাপিত হবে। এক মাস সিয়াম সাধনার পর আবার ঈদুল ফিতর এসেছে জানিয়ে ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, “আপনাকে এবং আপনার পরিবারের সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি।“ তিনি বলেন, “ঈদুল ফিতর মানে আনন্দ। আসুন ঈদুল ফিতরের আনন্দ সবাই ভাগাভাগি করে নেই। যে […]

তথ্য ফাঁস: সেলুলার সংযোগ থাকবে পিক্সেল ওয়াচে

নিজস্ব সূত্রের বরাত দিয়ে পিক্সেল ওয়াচের ব্যাটারি এবং সেলুলার সংযোগ থাকার খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ৯টু৫ গুগল। সাইটটি বলছে, তিনশ মিলিঅ্যাম্প আওয়ার বিল্ট-ইন ব্যাটারি থাকবে এতে। বাজারের অন্যান্য ওয়্যার ওএস চালিত স্মার্টওয়াচের সঙ্গে তুলনা করলে, স্যামসাংয়ের ৪০মিলিমিটার গ্যালাক্সি ওয়াচ ৪-এর ব্যাটারি ক্ষমতা ২৪৭ মিলিঅ্যাম্প আওয়ার। আর ৪২ মিলিমিটারের ফসিল জেন ৬-এ আছে ৩০০ মিলিঅ্যাম্প আওয়ার […]

মারিউপোলসহ রাশিয়ার অধিকৃত ৪ বন্দর বন্ধ ঘোষণা ইউক্রেইনের

সোমবার দেশটির কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে আজভ সাগরের বন্দর মারিউপোল, বারদিয়ানস্ক ও স্কাদোভস্ক এবং কৃষ্ণ সাগরের খেরসন বন্দর ‘পুনরায় নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত’ বন্ধ থাকবে বলে জানিয়েছে। “জাহাজ চলাচলের যথাযথ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা, জাহাজ ও যাত্রীদের সেবা, পণ্যসম্ভার, পরিবহন ও সম্পর্কিত অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা অসম্ভব হওয়ায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে,” বিবৃতিতে […]