ক্যাটাগরি

টিভি সূচি (বৃহস্পতিবার, ৫ মে ২০২২)

আইপিএল দিল্লি ক্যাপিটালস-সানরাইজার্স হায়দরাবাদ, রাত ৮টা টি স্পোর্টস, গাজী টিভি, স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ২   ইউরোপা লিগ (সেমি-ফাইনাল দ্বিতীয় লেগ) আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট-ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, রাত ১টা সনি টেন ২ রেঞ্জার্স-লাইপজিগ, রাত ১টা সনি সিক্স   ইউরোপা কনফারেন্স লিগ (সেমি-ফাইনাল দ্বিতীয় লেগ) রোমা-লেস্টার সিটি, রাত ১টা সনি টেন ১ মার্সেই-ফেইনুর্ড, রাত ১টা সনি টেন […]

রূপকথার প্রত্যাবর্তনে সিটিকে হারিয়ে ফাইনালে রিয়াল

সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার রাতে সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ৮৯ মিনিট পর্যন্তও ১-০ গোলে, দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে এগিয়ে ফাইনালের প্রহর গুনছিল ম্যানচেস্টার সিটি। তবে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে রিয়াল ম্যাচ জিতে নেয় ৩-১ গোলে। ৬-৫ গোলের অগ্রগামিতায় নিশ্চিত করে প্যারিসের ফাইনালের টিকেট। আগামী ২৮ মে শিরোপা লড়াইয়ে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড […]

আইনজীবীদের ফুটবল বিশ্বকাপে বাংলাদেশ

আগামী শনিবার মরোক্কোর মারাকেশে শুরু হতে যাচ্ছে আইনজীবীদের এই টুর্নামেন্ট। তাতে অংশ নিতে বাংলাদেশ দল বৃহষ্পতিবার রাতে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে রওনা হবে বলে জানিয়েছেন ঢাকা বারের আইনজীবী সানাউল ইসলাম টিপু। আইনজীবী জাহাঙ্গীর বিশ্বাস বিপু নেতৃত্বাধীন এই দলে টিপুও রয়েছেন। আইনজীবীদের ফুটবল বিশ্বকাপ মুন্ডিয়াভোকেট ১৯৮৩ সাল থেকে প্রতি দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। এবার […]

প্রবাসে বেদনাবিধুর এক ঈদ

গত কয়েক মাস ধরে চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছি। পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন কারণে একাধিকবার বাকবিতণ্ডায় জড়িয়েছি। অটাম সেমিস্টারে আমার অ্যাকাডেমিক রেজাল্ট ছিল একেবারে ভয়াবহ। এক সময় হাল ছেড়ে দিয়েছিলাম, ফিজিক্সের ওপর থেকে পুরোপুরিভাবে আগ্রহ হারিয়ে গিয়েছিল। আমার জীবনে প্রেম এসেছে ঠিকই কিন্তু কখনও সফলতার মুখ দেখে নি। এখন পর্যন্ত অনেক মেয়েকে সরাসরি ভালো লাগার […]

চট্টগ্রামে ঈদের পর ঘোরাঘুরির এক দিন

বুধবার বিকালে নগরীর উন্মুক্ত স্থান আর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শকের ভিড় ছিল উপচেপড়া। আর তাতে ছিল সব বয়সী মানুষ। চট্টগ্রাম নগরীতে সবচেয়ে বেশি মানুষ ঘুরতে গিয়েছিল পতেঙ্গা সমুদ্র সৈকতে। নগরীর এক প্রান্তে সাগর পাড়ে ঘুরতে যাওয়া মানুষের সংখ্যা প্রায় লাখ ছাড়িয়েছিল বলে স্থানীয়দের ভাষ্য। তবে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সেখানে ভিড় কমতে শুরু করে। রাতেও কিছু বিনোদন […]