বেলারুশ কি তবে ইউক্রেইন যুদ্ধে জড়িয়ে পড়ছে?

বুধবার থেকে বেলারুশ বৃহৎ আকারে সামরিক মহড়া শুরু করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। যদিও দেশটির সরকার বলছে, সামরিক বাহিনী কতটা প্রস্তুত আছে সেটা পরীক্ষা করতে তারা এই মহড়ার আয়োজন করেছে। প্রতিবেশী ইউক্রেইনকে হুমকি দেওয়া তাদের উদ্দেশ নয়। কয়েক মাস আগে রাশিয়াও বেলারুশের সঙ্গে সামরিক মহড়া করার কথা বলে ইউক্রেইন সীমান্তে সেনা জড় করেছিল এবং […]
বাগেরহাটে হাসপাতালের সামনে থেকে সেবিকাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, জরুরি বিভাগের সামনের রাস্তা থেকে বুধবার বিকালে নার্স সারাবন তহুরাকে জ্ঞানহীন অবস্থায় উদ্ধার করে খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হয়। তহুরার বাড়ি জেলার ফকিরহাট উপজেলার কাঁঠালতলা গ্রামে। বিডিনিউজ টায়েন্টিফোর ডটকমকে অসীম বলেন, ২০১৬ সালে তহুরা তাদের হাসপাতালে সেবিকা হিসেবে যোগ দেওয়ার পর থেকেই হাসপাতালের ডরমেটরিতে থাকতেন। মঙ্গলবার রাতে […]
উত্তরায় অটোরিকশায় গাড়ির ধাক্কা, নিহত ২

বৃহস্পতিবার ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন: অটোরিকশা রিকশাচালক মো. তৈয়ব আলী (৬৫) এবং আরোহী মো. তাইফুর খন্দকার রাতুল (৪০)। তৈয়ব আলীর গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহে; ঢাকায় যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় থাকতেন তিনি। তবে রাতুলের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল […]
‘বাবার শেষ ইচ্ছা পূরণে’ ঈদগাহের জন্য জমি দান হিন্দু বোনদের

তাদের এ দৃষ্টান্ত স্থানীয় মুসলিমদের হৃদয় ছুঁয়ে গেছে, ঈদের নামাজের পর মোনাজাতে ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করেছেন তারা। বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, উত্তরাখণ্ড রাজ্যের উদম সিং নগর জেলার ছোট শহর কাশিপুরে এ ঘটনা ঘটেছে। ভারতের বিভিন্ন অংশ থেকে যখন সাম্প্রদায়িক উত্তেজনা ও হানাহানির খবর আসছে তখন দুই বোনের এ দৃষ্টান্ত ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। ওই […]
মাঠে নামার আগে ‘নার্ভাস’ ছিলেন রিয়ালের নায়ক রদ্রিগো

চলতি মৌসুমে বেশ কবারই দলের ত্রাতা হয়েছেন রদ্রিগো। ২১ বছর বয়সী উইঙ্গার বেশ কিছু ম্যাচেই মাঠে নামার পর ঘুরিয়ে দিয়েছেন মোড়। তবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে বুধবার ছাড়িয়ে গেছেন যেন আগের সবকিছুকেই। দ্বিতীয়ার্ধের মাঝমাঝি সময় যখন মাঠে নামেন রদ্রিগো, রিয়াল তখন ফিরতে মরিয়া। কিন্তু কাজ হচ্ছিল না কিছুতেই। ৮৯ মিনিট পর্যন্তও দুই লেগ মিলিয়ে দুই গোলে […]
জমির বিরোধ: পটুয়াখালীতে ‘প্রতিপক্ষের মারধরে’ একজনের মৃত্যু
সদর উপজেলার বদরপুর ইউনিয়নের পূর্ব হকতুল্লাহ গ্রামে বুধবার বিকালে এ ঘটনা ঘটে বলে পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান। মৃত বশার তালুকদার (২৮) পূর্ব হকতুল্লাহ গ্রামের আব্দুল জব্বার তালুকদারের ছেলে। প্রতীকী ছবি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, “গ্রামের একখণ্ড জমি নিয়ে বশারের চাচা আনছার তালুকদারের সঙ্গে স্থানীয় মজিবর তালুকদারের বিরোধ চলছিল। বুধবার বিকালে ওই […]
মৌসুম বদলের সময়ে কোঁকড়া চুলের যত্ন

ভারতের দাদু মেডিকেল সেন্টারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, ত্বক বিশেষজ্ঞ ডা. নিবেদিতা দাদু কোঁকড়া চুল ও মাথার ত্বক সুস্থ এবং সুন্দর রাখা সম্পর্কে ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “কোঁকড়া চুল স্বাভাবিকভাবেই কিছুটা রুক্ষ। কারণ এর কিউটিকেলগুলো শক্ত। এই ধরনের চুল আর্দ্রতা শোষণ করতে পারে বলে রুক্ষ ও ভঙ্গুর হয়ে থাকে।” তিনি গরমকালে আর্দ্র আবহাওয়ায় কোঁকড়া […]
কীভাবে জনি ডেপের ‘চড় খেতে’ হয়েছিল, আদালতে বললেন অ্যাম্বার হার্ড

জনি ডেপের করা মানহানির মামলায় বুধবার প্রথমবারের মত আদালতে সাক্ষ্য দেন ‘অ্যাকুয়াম্যান’ এর অভিনেত্রী অ্যাম্বার হার্ড। বিয়ের মাত্র দুই বছরের মাথায় ২০১৭ সালে জনি ডেপের সঙ্গে বিচ্ছেদ হয় অ্যাম্বার হার্ডের। ২০১৮ সালে তার বিরুদ্ধে মানহানির মামলা করেন ডেপ। এরইমধ্যে আদালত তার জবানবন্দি শুনেছে। এখন চলছে তার সাবেক স্ত্রীর সাক্ষ্যগ্রহণ। সাক্ষ্য দিতে গিয়ে আবেগ আক্রান্ত অ্যাম্বার […]
লিভারপুলের বিপক্ষে ফাইনাল রিয়াল কোচের কাছে ‘ডার্বি’

এটি শুনে অবশ্য খটকা লাগতে পারে অনেকের। এক শহরের দুই ক্লাব তো নয়ই, এক দেশের দুই ক্লাবও নয়। রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পুরনো কিছু হিসাব-নিকাশের পালা থাকতে পারে বটে। তবে এই ম্যাচকে ‘ডার্বি’ বলা কঠিন। আনচেলত্তি তবু এই ফাইনালকে দেখছেন ‘ডার্বি’ হিসেবেই। পুরনো এক সত্ত্বা যে তার হৃদয়ে মিশে আছে এখনও! এই […]
ফরিদপুরে আধিপত্য বিস্তারের সংঘর্ষে একজনের প্রাণহানি

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার যদুনন্দী ইনিয়ন পরিষদের খারদিয়া ঠাকুর পাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনায় আরও অন্তত দশজন আহত হয়েছেন বলে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার মো. সুমিনুর রহমান জানান। মৃত সিরাজুল ইসলাম (২৭) উপজেলার খারদিয়া ঠাকুরপাড়া এলাকার ইশারত মোল্যার ছেলে। স্থানীয়রা জানান, গত সপ্তাহে এই দুপক্ষের মধ্যে কয়েক দফা সংর্ঘের ঘটনা ঘটে। সকালে সংঘর্ষ […]