আর্থিক বিষয় নিয়ে সাংসারিক বিবাদ- সমাধানের পন্থা

সাংসারিক জীবনে ঝগড়া বাঁধবেই। আর আর্থিক বিষয় নিয়ে কলহের জের ধরেই বিচ্ছেদ হয় বেশি। যুক্তরাষ্ট্রের ‘জেমেনেজ ল’ফার্ম’য়ের জরিপের ফলাফলের উদ্ধৃতি দিয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে জানানো, বিচ্ছেদের ক্ষেত্রে জোড়ালো একটা কারণ হয় আর্থিক বিষয়, আর এর পেছনে কারণ থাকে অবিশ্বাস।” খরচের অভ্যাস নিয়ে মতবিরোধ স্বামীর পছন্দ গাড়ি, গ্যাজেট অপরদিকে স্ত্রী পছন্দ জুতা, গয়না, প্রসাধনী, পোশাক […]
চন্দনাইশে ৭০ বছরের বৃদ্ধ ‘খুন করলেন’ স্ত্রীকে

চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ বাতুয়ার পাড়া এলাকায় শনিবার রাতে ওই ঘটনার পর থেকে এম এ সাত্তার নামের ওই ব্যক্তি পলাতক বলে পুলিশ জানিয়েছে। নিহত রাজিয়া বেগমের বয়স ৬০ বছর। পাঁচ মেয়ে ও দুই ছেলে রয়েছে এই দম্পতির। পরিবারের বরাত দিয়ে চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন জানান, রাজিয়া ও সাত্তারের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। “এর […]
চট্টগ্রামে ‘চাঁদা না দেওয়ায়’ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিহত মো. ফরিদ (৪৫) পাহাড়তলী রেলওয়ে কলোনিতে একটি মোটর ওয়ার্কশপ চালাতেন। শনিবার রাতে পাহাড়তলী রেলওয়ে স্টেশন জামে মসজিদের কাছে তাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে ফরিদের মৃত্যু হয় বলে নগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) আরিফ হোসেন জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গাড়ি ওয়াশের […]
রুট আবার চারে, তিন ও পাঁচের ব্যাটসম্যান খুঁজছেন স্টোকস

ক্যারিয়ারের বেশিরভাগ সময় চার নম্বরেই ব্যাট করেছেন রুট। এখানে তার সাফল্যও অনেক। তবে তিনেও তাকে নিয়ে টানাটানি হয়েছে বেশ। গত অ্যাশেজে দলের ব্যর্থতার পর সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন নম্বরে উঠে আসেন তিনি। ক্যারিবিয়ানদের বিপক্ষে তিনে নেমে তিন টেস্টে সেঞ্চুরি করেন তিনি দুটি। দল যদিও হেরে যায় সিরিজ। তবে স্টোকস নিশ্চিত করলেন, প্রিয় বন্ধুকে তিনি […]
কবিগুরুর জন্মবার্ষিকীতে সেজেছে শাহজাদপুরের কাচারিবাড়ি

মহামারীর কারণে দুই বছর বন্ধ থাকার পর এ বছর নানা আয়োজনে উদযাপিত হচ্ছে কবির জন্মদিন। কবির স্মৃতিবিজড়িত কাচারিবাড়ি সাজানো হয়েছে বর্ণিল সাজে। নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী রোববার সকালে তিন দিনের এ উৎসবের উদ্বোধন করবেন। উৎসবের এই তিন দিন দেশি বিদেশি রবীন্দ্রভক্তদের পদচারণায় শাহজাদপুরের কাচারিবাড়ি মুখরিত থাকবে বলে আশা করছেন আয়োজকরা। কেবল কাচারিবাড়ি নয়, পুরো […]
ভারতে ১ জনকে বাঁচাতে গিয়ে ৫ জনের ডুবে মৃত্যু

মুম্বাই সংলগ্ন ডম্বিভালির কাছে সন্দাপ গ্রামে শনিবার স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। গ্রামবাসীরা জানান, গ্রামের পানির অভাব থাকায় ওই পরিবারটি খাদের পানিতে কাপড় ধুতে গিয়েছিল। দুই নারী কাপড় ধুচ্ছিলেন। ‘‘সম্ভবত এ সময় এক কিশোর পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে বাকিরা পানিতে ঝাঁপ দেয় এবং পাঁচজনই ডুবে যায়।” […]
আইপিএল ছেড়ে দেশে গেলেন হেটমায়ার

আইপিএলে শনিবার পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৬ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলে রাজস্থানকে জয়ের ঠিকানায় নিয়ে যান হেটমায়ার। এবারের আইপিএলে তিনি এরকমই বিধ্বংসী ও কার্যকর। রান করেছেন ২৯১। ১১ ইনিংসের ৭টিতেই অপরাজিত থাকায় গড় ৭২.২৫। স্ট্রাইক রেট ১৬৬.২৮। শেষের ওভারগুলোয় (১৭-২০) সেই স্ট্রাইক রেট আরও ভালো, ২১৪.২৮। এমন কার্যকর একজন ব্যাটসম্যানকে হারানো রাজস্থানের জন্য স্বাভাবিকভাবেই […]
সাগরে ঘূর্ণিঝড় ‘আসানি’, ৬ অঞ্চলে বইছে তাপপ্রবাহ

ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতির বাতাসের এ ঘূর্ণিচক্রের নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় আসানি। সিংহলা ভাষায় এর অর্থ ক্রোধ। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার সাইক্লোন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেওয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়। আসানি নামটি প্রস্তাব করেছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আন্দামান […]
অমিত শাহর সঙ্গে নৈশভোজের পর মমতাকে ‘কাছের মানুষ’ বললেন সৌরভ

কলকাতা সফরে গিয়ে শুক্রবার রাতে সৌরভের বাড়িতে বাহারি পদের খাবার দিয়ে নৈশভোজ সারেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যা সৌরভের বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনের পালে জোর হাওয়া দিয়েছে। কিন্তু শনিবার সকালেই সৌরভ মুখ্যমন্ত্রী মমতা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের প্রশংসা করেন। টাইমস অব ইন্ডিয়া জানায়, সৌরভ এবং তার স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি শনিবার সকালে একটি […]
‘ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরার যোগ্য নই আমরা’

চলছে আত্মসমালোচনাও। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের কাছে বিধ্বস্ত হওয়ার পর নিজেদেরই কাঠগড়ায় তুললেন মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস। সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন ভারপ্রাপ্ত কোচ রালফ রাংনিক। আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার বাস্তব সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। শনিবার ব্রাইটনের কাছে হেরে শেষ হয়ে যায় গাণিতিক সম্ভাবনাও। তবে এটি নয়, মূল আলোচনা তাদের হারের ধরনে। ব্রাইটনের […]