তাদের নেতৃত্ব কোথায়, প্রশ্ন প্রধানমন্ত্রীর

শনিবার বিকালে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এ প্রশ্ন তুলে ধরেন। এসময় দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ডিত হওয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মামলার কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, “দুইটাই সাজাপ্রাপ্ত। একটা তো ১০ ট্রাক অস্ত্র মামলা, দুর্নীতি, এর পরে ২১শে অগাস্ট গ্রেনেড হামলা এই […]
নড়াইলে ক্লিনিকে প্রসূতি ও সন্তানের মৃত্যু, সাড়ে ৩ লাখে সমঝোতা

শুক্রবার সকালে উপজেলার হাজি খান রওশন আলী প্রাইভেট হাসপাতালে নামে একটি অনুমোদনহীন ক্লিনিকে সিজারের সময় প্রসূতির মৃত্যু হয়; বাঁচানো যায়নি সন্তানকেও। বিকাল ৪টায় উপজেলার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজ চত্বরে গ্রাম্য সালিশে সাড়ে তিন লাখ টাকায় মৃত্যুর বিষয়টি দফারফার পর রাতেই কোনো ধরনের ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়। তবে বিষয়টি শনিবার বিকাল পর্যন্ত জানে […]
ব্রাইটনের মাঠে বিধ্বস্ত ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শনিবার ৪-০ গোলে জিতেছে ব্রাইটন। মোইসেস কেইসেদো দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্ক কুকুরেইয়া। পাসকেল গ্রসের গোলের পর ফল নিয়ে অনিশ্চয়তা প্রায় শেষ করে দেন লিওনার্দো ট্রসার্ড। প্রতিপক্ষের মাঠে সবশেষ ৫ ম্যাচে এ নিয়ে ১৬ গোল হজম করল ইউনাইটেড। আক্রমণাত্মক শুরু করা ব্রাইটন পঞ্চদশ মিনিটে প্রথম ভালো সুযোগে এগিয়ে […]
আওয়ামী লীগের ঘোষণাপত্র সময়োপযোগী করতে বললেন প্রধানমন্ত্রী

শনিবার বিকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। দীর্ঘদিন পর অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দলের আগামী সম্মেলন নিয়ে তিনি বলেন, “আমরা সাধারণত নিয়মিত সম্মেলন করি। কাজেই আমাদের আবার সম্মেলনের সময় কাছে এসে গেছে। “সম্মেলনের আগে আমরা কিছু উপ কমিটি করে দেই। সেখানে […]