ক্যাটাগরি

জামালপুরে ‘গলুই’ বিভ্রাট

জামালপুর শহরে কোনো সিনেমা হল না থাকায় শিল্পকলা একাডেমিসহ ৪ মিলনায়তনে সরকারি অনুদানে নির্মিতেএই সিনেমার প্রদর্শনী চলছিল। এর মধ্যেই ১৯১৮ সালের সিনেমাটোগ্রাফ আইন দেখিয়ে জেলা প্রশাসন সিনেমার ‘প্রদর্শন বন্ধ করে দিয়েছে’ বলে অভিযোগ করেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তা অস্বীকার করে জামালপুর জেলা প্রশাসক মুর্শেদা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিনেমার প্রদর্শনী বন্ধ করিনি; বন্ধ […]

লক্ষ্য পূরণ হলেও শতভাগ নিবেদন দেখতে চান পিএসজি কোচ 

লিগ ওয়ানে গত রোববারের ম্যাচে তোয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে প্যারিসের ক্লাবটি। ২৫ মিনিটে দুই গোলে এগিয়ে যাওয়ার পর বিরতির আগে ও পরে গোল হজম করে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্সের শীর্ষ লিগের চ্যাম্পিয়নরা। লিগের শিরোপা নিশ্চিত করার পর আগের ম্যাচে স্ত্রাসবুরের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছিল পিএসজি। এই নিয়ে লিগ ওয়ানে টানা […]

উপাত্ত সুরক্ষা আইন: ‘গোপনীয়তা খর্বের’ আশঙ্কা টিআইবির

সোমবার ‘উপাত্ত সুরক্ষা আইন, ২০২২ (খসড়া): পর্যালোচনা ও সুপারিশ’ শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আইনটি নিয়ে নিজেদের মতামত তুলে ধরে টিআইবি। আইন করার উদ্যোগ নেওয়ার পর ওই খসড়া সবার মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। গত ২৭ এপ্রিল মতামত দেওয়ার শেষ দিন ছিল। টিআইবি তাদের মতামত সরকারের কাছে পাঠানোর পর […]

চট্টগ্রামে ঈদ জামাত থেকে মোবাইল ‘চুরি’, গ্রেপ্তার ৩

নগরীর নন্দনকানন ও স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে রোববার তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৩টি ‘চোরাই’ মোবাইল সেট উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান। গ্রেপ্তার তিনজন হলেন- মো. মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল ওরফে নিলয় (২৭) ও মনছুর আলম (৪৪)। তাদের মধ্যে মারুফ মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত […]

তেল মজুদ করে বেশি দামে বিক্রি, ৩ দোকানে জরিমানা

সোমবার দুপুরে ডেমরা রোডের কাজলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে মেসার্স অদ্বিতি ট্রেডিং, মেসার্স সিফাত ট্রেডিং এবং মেসার্স মিন্টু স্টোরের মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং র‍্যাব-৩ এর যৌথ অভিযানে তিন দোকানের গোডাউন থেকে মোট ২৯ হাজার ৫৮০ […]

মার্ভেল দুনিয়ায় ফারহান

হলিউডভিত্তিক নিউজ পোর্টাল ডেডলাইন জানিয়েছে, মার্ভেল ইউনিভার্সের আসন্ন সিরিজ ‘মিস মার্ভেল’-এ অতিথি চরিত্রে দেখা যাবে ফারহানকে। ফারহান আখতার তার ইন্সটাগ্রাম হ্যান্ডেলে এই সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের একটি স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন, “কৃতজ্ঞ যে নিজেকে আরও সমৃদ্ধ করা ও শেখার জন্য মহাবিশ্ব আমাকে সুযোগ করে দিয়েছে। এবং সাথে অনেক মজার অভিজ্ঞতারও সুযোগ হয়েছে।” জাভেদ আখতারপুত্র ফারহানের স্ত্রী […]

সাড়ে তিনশ কোটি বিজ্ঞাপন মুছে দিয়েছে গুগল

সম্প্রতি ২০২১ সালের ‘অ্যাড সেইফটি রিপোর্ট’ প্রকাশ করেছে গুগল। সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি বলছে, ব্যবহারকারীদের নিরাপত্তাই তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই হ্যাকার ও প্রতারকদের মোকাবেলায় কঠোর হয়েছে প্রতিষ্ঠানটি। বিপুল সংখ্যক বিজ্ঞাপন মুছে দেওয়া এবং বিজ্ঞাপনদাতাকে নিষিদ্ধ করার পাশাপাশি পাঁচশ ৭০ কোটি বিজ্ঞাপন প্রচারের ওপরও বিধিনিষেধ আরোপ করেছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সাইট টেকরেডার জানিয়েছে, মুছে দেওয়া তিনশ […]

বেশি দামে বেচতে মজুদ, ধরা পড়ে জরিমানা

রোজার মধ্যে পুরনো দামে কেনা সেই তেল এখন দাম বাড়ার পর তিনি নতুন দরে বিক্রি শুরু করেছিলেন। কিন্তু ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ধরা পড়ার পর তাকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে। তবে তিনি যদি এই তেল নতুন দরে বিক্রি করতে পারতেন, তাহলে তার কমপক্ষে ৬ লাখ টাকা লাভ হত। কেননা প্রতি লিটার […]

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ বাদ দিল শ্রীলঙ্কা

আগামী জুলাইয়ে দেশ দুটি এখন কেবল টেস্ট সিরিজে মুখোমুখি হবে। এ প্রসঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ওয়ানডে সিরিজটি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ না হওয়ায় তা না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী জুনে শ্রীলঙ্কা সফরে যাবে অস্ট্রেলিয়া। অগাস্টে শুরু হওয়ার কথা রয়েছে লঙ্কা প্রিমিয়ার লিগ। এর মাঝে দেশের মাটিতে তারা খেলবে […]

পিস্তল হাতে ভাইরাল সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, নগরীর সাগরপাড়া গ্র্যান্ড তোফা হল ভবন থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও পিস্তল উদ্ধার করা হয় বলে তিনি জানান। গ্রেপ্তার আবু বক্কার সিদ্দিকী রাতুল পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি […]