কোভিড: উত্তর কোরিয়ায় প্রথম রোগী শনাক্ত, কঠোর লকডাউন

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম কেসিএনএ এর প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী পিয়ংইয়ংয়ে ওমিক্রন প্রাদুর্ভাব দেখা দিয়েছে; কিন্তু কতোজন আক্রান্ত হয়েছে তা প্রকাশ করেনি। প্রতিবেদনটিতে কোভিড শনাক্ত হওয়াকে ‘বৃহত্তম জরুরি ঘটনা’ বর্ণনা করে এতে দেশটির ‘কোয়ারেন্টিন ফ্রন্ট’ লঙ্ঘিত হয়েছে বলে মন্তব্য করা হয়েছে। নেতা কিম জং উন এ প্রাদুর্ভাব মোকাবেলার প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক করছেন বলে জানিয়েছে […]
ফ্যানের ভেতর সোনার বার, বিমানবন্দরে যাত্রী গ্রেপ্তার

কাস্টম হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শফিকুল ইসলাম নামের ওই যাত্রী একটি রিচার্জেবল ফ্যানের ভেতরে করে স্বর্ণগুলো বহন করছিলেন; তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাহরাইন থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালালে নামেন শফিকুল ইসলাম। তার লাগেজ স্ক্যান করার সময় ফ্যানের ভেতরে লুকানো সোনার অস্তিত্ব ধরা পড়ে। ঢাকা কাস্টম হাউজের কর্মকর্তা সাজ্জাদ […]
এ সপ্তাহেই নতুন মন্ত্রিসভা, প্রতিশ্রুতি শ্রীলঙ্কার প্রেসিডেন্টের

তিনি বলেছেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ২২৫ আসনের জনপ্রিতিনিধিদের প্রতিনিধিত্ব করবে। পার্লামেন্টকে আরও ক্ষমতা দিতে সাংবিধানিক পরিবর্তন আনা হবে। এক বিবৃতিতে গোটাবায়া রাজাপাকসে বলেন, “বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য, দেশকে অরাজক পরিস্থিতি থেকে রক্ষা করতে এবং থমকে যাওয়া সরকারি কার্যক্রম চালিয়ে নিতে আমি একটি নতুন সরকার গঠনের পদক্ষেপ নিচ্ছি।” রয়টার্স লিখেছে, প্রেসিডেন্টের ওই বিবৃতি […]
টিভি সূচি (বৃহস্পতিবার, ১২ মে ২০২২)

আইপিএল চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ফেয়ারব্রেক ফ্যালকন্স-টর্নেডোস, সন্ধ্যা ৬টা বার্মি আর্মি-ওয়ারিয়র্স, রাত ১০টা টি স্পোর্টস ডিজিটাল বিপিএল বাংলাদেশ পুলিশ-বসুন্ধরা কিংস, বিকাল ৩:৪৫ টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস ডিজিটাল লা লিগা রিয়াল মাদ্রিদ-লেভান্তে, রাত ১:৩০ টি স্পোর্টস টিভি
ইউভেন্তুসকে হারিয়ে ১১ বছর পর চ্যাম্পিয়ন ইন্টার

১১ বছর পর ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ইন্টার। বুধবার রাতে রোমাঞ্চকর ফাইনালে ৪-২ গোলে জিতেছে ইতালিয়ান চ্যাম্পয়নরা। নিকোলো বারেল্লার গোলে ইন্টার এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা আনেন আলেক্স সান্দ্রো। দুই মিনিটের মাথায় ইউভেন্তুসকে এগিয়ে নেন দুসান ভ্লাহোভিচ। হাকান কানহানোগ্লু সফল স্পট কিকে সমতা আনার পর আরেকটি পেনাল্টি থেকে ইন্টারকে এগিয়ে নেন ইভান পেরিসিচ। দুই […]
ডে ব্রুইনের ৪ গোলে শিরোপার আরও কাছে সিটি

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ৫-১ গোলে জিতেছে সিটি। ইংলিশ চ্যাম্পিয়নদের অন্য গোলটি করেছেন রাহিম স্টার্লিং। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনাল থেকে বিদায়ের পর যেন তেতে আছে সিটি। টানা প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে করেছে ৫ গোল। আগের ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জিতেছিল ৫-০ গোলে। অ্যাস্টন ভিলার বিপক্ষে কষ্টের জয়ে পয়েন্টের দিক থেকে সিটিকে […]
সহজ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পথেই চেলসি

লিডসের মাঠে বুধবার রাতে ৩-০ গোলে জিতেছে চেলসি। শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন রোমেলু লুকাকু। ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলা আর্সেনাল (৬৬) ও টটেনহ্যাম (৬২) যথাক্রমে আছে চতুর্থ ও পঞ্চম স্থানে। চতুর্থ মিনিটের প্রথম আক্রমণ থেকেই কাঙ্ক্ষিত গোল তুলে নেয় চেলসি। রিচি জেমসের কাট […]
লাইসেন্সবিহীন চালকের হাতে এক তৃতীয়াংশ মোটরসাইকেল

এই নিয়ন্ত্রক সংস্থার হিসাব অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোটরসাইকেল নিবন্ধন হয়েছে ৩৬ লাখ ৫০ হাজারের বেশি। আর মোটরসাইকেল চালানোর লাইসেন্স দেওয়া হয়েছে ২৩ লাখ ৫০ হাজার। অর্থাৎ, রাস্তায় থাকা লাইসেন্সধারী মোটরসাইকেলের এক তৃতীয়াংশ চালাচ্ছেন এমন চালকরা, যাদের ড্রাইভার্স লাইসেন্স নেই। মঙ্গলবার ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) গিয়ে দেখা যায়, দুর্ঘটনা আহত হয়ে […]
সয়াবিনের বাজারে সরকারি হস্তক্ষেপ বন্ধের দাবি ব্যবসায়ীদের

বুধবার দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর ডাকে ভোজ্য তেল নিয়ে এক মতবিনিয়ম সভায় এসে তারা এই দাবি তোলেন। ভোজ্য তেল আমদানিকারক এই ব্যবসায়ীরা দাবি করেছেন, মুক্তবাজার অর্থনীতিতে বাজারে সরকারের হস্তক্ষেপ পরিস্থিতি জটিল করে তুলছে। বরং বাজারকে বাজারের উপর ছেড়ে দিলেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মহামারীর মধ্যে ভোজ্য তেলের বাজারে যে অস্থিরতার শুরু হয়েছিল, তিন মাস […]
দুর্বল আসানি এল উপকূলে, ঝরাচ্ছে বৃষ্টি

বঙ্গোপসাগরের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশেও বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে, কয়েক দফা ভারী বর্ষণে ভিজেছে রাজধানী ঢাকাও। আরও অন্তত দুদিন (শুক্রবার পর্যন্ত) বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি বলেছেন, “দেশের সর্বত্র বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ১৪ মে থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।” বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, […]