চট্টগ্রামে সয়াবিন তেল মজুদ করে বেশি দামে বিক্রি, জরিমানা

অধিপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্যাহ জানান, বৃহস্পতিবার সকালে বিসমিল্লাহ স্টোর নামের ওই দোকানে অভিযান চালিয়ে দেড় হাজার লিটার সয়াবিন তেল পেয়েছেন তারা। “এর মধ্যে ৫০০ লিটার তেল পাওয়া গেছে বোতলজাত অবস্থায়। দোকানটিকে দুই লাখ টাকা জরিমানা করে সিলগালা করে দেওয়া হয়েছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মো. ফয়েজ উল্যাহ বলেন, বোতলের সয়াবিন তেল বের […]
শ্রীলঙ্কায় কেন একটি জাদুঘরে হামলা চালাল বিক্ষোভকারীরা?

ওই রাজাপাকসে জাদুঘরের অবস্থান দেশটির দক্ষিণাঞ্চলের হাম্বানটোটায়, যে এলাকাটি ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এটি তৈরি হয়েছিল বর্তমান প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই মাহিন্দা রাজাপাকসের বাবা-মা’র স্মৃতির উদ্দেশ্যে; মাহিন্দা নিজেও এককালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ছিলেন। জাদুঘরটিতে প্রয়াত ডন আলভিন রাজাপাকসে ও তার স্ত্রী দারদিনার ছবি, কাপড়চোপড়, গৃহস্থালি জিনিসপত্র ও হাতে লেখা চিঠি […]
কুষ্টিয়ায় যুব জোটের নেতাকে হাত-পায়ের রগ কেটে হত্যা

উপজেলার আল্লারদর্গার বয়েজমোড় এলাকায় বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে দৌলতপুর থানার ওসি জাবীদ হাসান জানান। নিহত মাহবুব খান সালাম (৪০) উপজেলার আমদহ গ্রামের আলাউদ্দিন খানের ছেলে এবং জাতীয় যুব জোটের দৌলতপুর উপজেলার সাধারণ সম্পাদক ছিলেন। ঘটনার বর্ণনায় প্রত্যক্ষদর্শী ভ্যান চালক রিয়াজুল বলেন, “আল্লারদর্গা বাজার থেকে আমার ভ্যানে করে সালাম ভাই আমদাহ গ্রামে […]
মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি-নিবন্ধন বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এবারের ঈদযাত্রার পথে দুর্ঘটনার এই পরিসংখ্যান তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি কমাতে জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজিবাইক আমদানি ও নিবন্ধন বন্ধের সুপারিশ করা হয় সেখানে। গত ৩ মে রোজার ঈদ ঘিরে ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সময়ে সড়ক দুর্ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ থেকে এই প্রতিবেদন তৈরি করেছে […]
গোসলের সময় মুখ ধোয়ার ক্ষেত্রে যা করণীয়

মুখ ধোয়ার আবার নিয়ম কী? ধুলেই হল! না, বিষয়টা তা নয়। নিউ ইয়র্কের বোর্ড স্বীকৃত ত্বক বিশেষজ্ঞ মেরিসা গার্শিক বলেন, “গোসলের সময় মুখ ধোয়াতে কোনো সমস্যা নেই। দিন শেষে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল মুখ পরিষ্কার করা। কোথায় তা করবেন তা সম্পূর্ণ একজন মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটা যদি গোসলের সময় হয়, তবে তাই সই।” ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে […]
টেকঅফের সময় চীনা বিমানে আগুন

বৃহস্পতিবারের এ ঘটনায় এয়ারবাস এ৩১৯ উড়োজাহাজটির ১১৩ যাত্রী ও ৯ ক্রুর মধ্যে কারও মৃত্যু হয়নি, শুধু কিছু আরোহী সামান্য আঘাত পেয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে এয়ারলাইন্সটি; তবে কতোজন যাত্রী আহত হয়েছেন সে সংখ্যা উল্লেখ করেনি তারা। চীনের বেসামরিক বিমান চলাচল প্রশাসন (সিএএসি) জানিয়েছে, ফ্লাইট টিভি৯৮৩৩ থেকে আরোহীদের সরিয়ে নেওয়ার সময় বিভিন্ন জায়গায় বাড়ি খেয়ে ও […]
আসানির বৃষ্টিতে ক্ষেতেই ডুবছে ঝিনাইদহের কৃষকের স্বপ্ন

ঝিনাইদহের কয়েকটি উপজেলায় রোববার থেকে বৃষ্টির কারণে এভাবেই জমিতে পাকা বোরো ধান নষ্ট হচ্ছে। বৃষ্টির সঙ্গে প্রবল বাতাসে পাকা ধানের গাছ মাটিতে পড়ে লেপটে নষ্ট হওয়ারও কথা জানিয়েছেন কৃষকরা। এক বিঘা জমিতে বোরো ধান চাষ করেছেন হরিণাকুণ্ডু উপজেলার ভবিতপুর গ্রামের চাষি মন্টু মণ্ডল। তিনি জানান, ১০ কাঠা জমির ধান কেটে মাঠে শুকাতে দেন। কিন্তু তিন […]
নেত্রকোণায় বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে সংর্ঘষে নিহত ১

বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া পুলিশের পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান। নিহত বাবুল দত্ত দনাচাপুর গ্রামের প্রভুদ দত্তের ছেলে। আহতরা হলেন- সাগর দত্ত (২৫), তৃপ্তি রানী (৩৫), চায়না রানী দত্ত (৪০), রঞ্জিত দত্ত। বাকি তিজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তাদের কেন্দুয়া উপজেলা […]
অ্যাপল আর ‘বিশ্বের সবচেয়ে দামি’ কোম্পানি নয়

দ্বিতীয় অবস্থানে থাকা সৌদি আরবের তেল ও গ্যাস উৎপাদক কোম্পানি আরামকো প্রায় দুই বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষস্থান ছিনিয়ে নিয়েছে আইফোন নির্মাতার কাছ থেকে। বিনিয়োগকারীদের শেয়ার ছেড়ে দেওয়ার কারণ হিসেবে “ঝুঁকিপূর্ণ বিনিয়োগের” বিষয়টি উঠে এসেছে বিবিসির প্রতিবেদনে। “যেদিকে বিনিয়োগকারীরা মনে করেন ঝুঁকি কম, তারা সাধারণত সেদিকেই যেতে চান।” বিটকয়েন, অন্যান্য প্রধান ক্রিপ্টোমুদ্রাসহ প্রায় সব ডিজিটাল […]
তীব্র দাবদাহে পুড়ছে ভারত, ঝরে পড়ছে উড়ন্ত পাখি

সম্প্রতি গুজরাট রাজ্যের উদ্ধারকর্মীরা মাটিতে পড়ে থাকা বেশ কিছু পাখি উদ্ধার করেছেন যেগুলো পানিশূন্য ও কাহিল হয়ে পড়েছিলো। রাজ্যের সবচেয়ে বড় শহর আহমেদাবাদের প্রাণী চিকিৎসক ও প্রাণী উদ্ধারকর্মীরা জানান, তীব্র দাবদাহ চলায় তারা প্রতিদিনই এ ধরনের তৃষ্ণার্ত ও দুর্বল পাখি উদ্ধার করছেন যেগুলো উড়তে উড়তে শূন্য থেকে মাটিতে পড়ে যাচ্ছে। অতিরিক্ত গরম ও পানিশূন্যতায় পাখিগুলো […]