ঈদের পর দাম চড়েছে নিত্যপণ্যের

ঢাকার বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে হঠাৎ করে দাম বেড়েছে পেঁয়াজের। দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা। রসুনের দাম প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া দেশি ও আমদানি করা আদায় কেজিতে ১০ টাকা, আলুতে ৫ টাকা, ব্রয়লার মুরগিতে অন্তত ১০ এবং খামারের […]
আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যানরাও সরছে সহযোগী কোম্পানি থেকে

আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় ‘অধিকতর শৃঙ্খলা’ ও ‘সুশাসন নিশ্চিতে’ এমন সিদ্ধান্তের কথা জানিয়ে বৃহস্পতিবার পরিপত্র জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগের দিন বাণিজ্যিক ব্যাংকগুলোর বেলাতেও একইরকম বিধিনিষেধ আরোপ করা হয়। আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে অনুমোদিত আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা ৩৬। অবসায়নের পথে যেতে থাকা পিপিলস লিজিং আদালতের নির্দেশে এখন পুনর্গঠনের […]
নাইজেরিয়ায় ধর্মাবমাননার অভিযোগে ছাত্রীকে মারধর, পুড়িয়ে হত্যা

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোকোটো রাজ্যে বৃহস্পতিবারের এ ঘটনার পর অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়েছে। হত্যায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তারও হয়েছে। নিহত ছাত্রীর নাম ডেবোরাহ স্যামুয়েল বলে জানিয়েছেন সোকোটো রাজ্য কমান্ডের মুখপাত্র। বার্তা সংস্থা রয়টার্স এ ব্যাপারে মন্তব্যের জন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “কলেজের শিক্ষার্থীরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ […]
সেই গোলের ১০ বছর পূর্তিতে ইতিহাদে আগুয়েরোর ভাস্কর্য

ইতিহাদ স্টেডিয়ামের বাইরে শুক্রবার উন্মোচন করা হয়েছে আগুয়েরোর ভাস্কর্য। এ সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন। ২০১১-১২ মৌসুমের শেষ দিনে শিরোপা লড়াই জমে ওঠে দারুণভাবে। নিজেদের ম্যাচ শেষে শিরোপার সম্ভাবনায় এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কারণ, কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে তখন পিছিয়ে সিটি। দীর্ঘ খরা কাটিয়ে শিরোপা জিততে জয় দরকার ছিল তাদের। ত্রাতা হয়ে আসেন আগুয়েরো। তার […]
কষ্টের জয় চ. আবাহনীর, মুক্তিযোদ্ধা সংসদের হোঁচট

কুমিল্লার ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার স্বাধীনতাকে ৩-২ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ও উত্তর বারিধারার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। কুমিল্লায় ক্যান্ডি আগবানের ৭৪তম মিনিটের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। দুই মিনিট পরই সমতা ফেরান সাব্বির হোসেন। এরপর তিন মিনিটের মধ্যে জোড়া গোলে বন্দরনগরীর দলটিকে চালকের আসনে […]
যে কারণে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন ম্যাককালাম

এক বছরের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড যেন নিজেদের হারিয়ে খুঁজছে। সবশেষ ১৭ টেস্টের মধ্যে কেবল একটিতে জয়ের স্বাদ পেয়েছে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৮ ম্যাচ জেতা দলটি। গত পাঁচ সিরিজের চারটিতেই হেরেছে তারা, এক ম্যাচ বাকি থাকা ভারতের বিপক্ষে স্থগিত সিরিজেও আছে পিছিয়ে। সব মিলিয়ে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ইংল্যান্ড দলকে […]
খুলনায় বিদ্যুৎ অফিসের দেয়াল ধসে শিশু নিহত, আহত ২

শুক্রবার দুপুরে করিমনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েংছে। নিহত তামিম আকন (৭) করিমনগরের মিঠু আকনের ছেলে। এ ঘটনায় আহত দুই শিশু ইয়ামিন (১১) ও রাব্বীকে (১১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, নগরের করিমনগর এলাকায় ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) অফিসের পেছন দিকের জরাজীর্ণ দেয়াল […]
লেভানদোভস্কিকে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন বায়ার্ন কোচ

কয়েক মৌসুম ধরেই বায়ার্নের জার্সিতে অসাধারণ খেলে চলেছেন লেভানদোভস্কি। গোলের পর গোল করছেন পোলিশ তারকা। ২০২০ ও ২০২১ সালে জিতেছেন ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে ৪৫ ম্যাচে ৪৯ গোল করেছেন। বুন্ডেসলিগায় এখন পর্যন্ত ৩৪ গোল করে সবার ওপরে আছেন লেভানদোভস্কি। চ্যাম্পিয়ন্স লিগে জালের দেখা পেয়েছেন ১৩ বার। টানা তিন […]
সয়াবিনের উত্তাপ সরিষা তেলের দামেও

রাজধানীর বাজারে সরিষার তিন ধরনের তেল পাওয়া যায়। স্থানীয়ভাবে মেশিনে ভাঙানো তেলের পাশাপাশি বিভিন্ন কোম্পানির তেল যেমন আছে, সেই সঙ্গে মেলে ঘানি ভাঙানো তেলও। আবার স্থানীয়ভাবে মেশিনে তেল ভাঙানোর যেমন স্থায়ী কেন্দ্র আছে; তেমনি ভ্রাম্যমাণ মেশিনও আছে, যেগুলো অলিগলিতে গিয়ে ক্রেতার সামনে সরিষা ভেঙে তেল বানিয়ে বিক্রি করে। স্থানীয়ভাবে মেশিনে ভাঙানো তেল বর্তমানে বিক্রি হচ্ছে […]
রসনায় রসানো দুই ‘ভেজ’ রেসিপি

ঈদের আগে ও পরে মাংস খেতে খেতে একঘেয়ে হন অনেকেই। অনেকে প্রাণীপ্রেম এবং আগেভাগেই স্বাস্থ্য সচেতনতা থেকেও মাংস এড়িয়ে চলতে শুরু করেছেন। ফলে সবজিমুখো হতেই হয়। আবার সবজি মানেই পানসে তরকারি আর ভাজি- মুখ বাঁকিয়ে এমন ভাবার মানুষও কম নয়। তবে খাবার টেবিলে সয়া ভুনা দিয়ে ভাত অথবা পোলাও চটকে নিয়ে তারপর কাঁচাকলার কাবাবে এক […]