ক্যাটাগরি

৩২ দেশে সেবা দিতে ‘প্রস্তুত’ স্পেসএক্সের স্টারলিংক

শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন এ কোম্পানির দাবি, তাৎক্ষণিকভাবে স্যাটেলাইট ডিশ সরবরাহ করতে প্রস্তুত তারা। এর আগে স্টারলিংকের স্যাটেলাইট ডিশ পেতে কয়েক মাস অপেক্ষা করতে হত ক্রেতাদের। বিশ্ব মানচিত্রে যে দেশগুলোতে স্টারলিংকের সেবা দেওয়ার সক্ষমতা আছে, টুইটারে তার একটি স্ক্রিনশট শেয়ার করেছে স্পেসএক্স। তাতে দেখানো হয়েছে, ইউরোপ ও উত্তর আমেরিকার বেশিরভাগ অঞ্চলেই মিলবে স্টারলিংক ইন্টারনেট। […]

চিকিৎসা, কৃষিতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহার নিয়ে আলোচনা ভারত ও বাংলাদেশের

শুক্রবার ঢাকায় ভারতীয় হাই কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধ ও বৃহস্পতিবার ঢাকায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সম্পর্কিত যৌথ কমিটির সভায় ওই আলোচনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে চলমান সহযোগিতায় উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করেছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ […]

মুশফিকের রিভার্স সুইপ: উপযুক্ত সময় বেছে নিতে বললেন ডমিঙ্গো

প্রিয় শটে ক্রিকেটারদের আউট হওয়ার নজির নতুন কিছু নয়। তবে মুশফিকের ক্ষেত্র প্রিয় শটে বিপদ ডেকে আনা নিয়ে ক্যারিয়ার জুড়েই আলোচনা হয়েছে অনেক। কখনও সুইপ, কখনও স্লগ সুইপ নিয়ে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাকে। সবশেষ তাকে ঘিরে প্রবল আলোচনা ছিল রিভার্স সুইপ নিয়ে। গত মাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতির চার […]

কুমিল্লায় ৩ হাজার লিটার সয়াবিন উদ্ধার, ন্যায্য মূল্যে বিক্রি

শুক্রবার দুপুরে উপজেলার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচ লিটারের বোতলে ভরা এই তেল জব্দ করা হয় বলে জানান অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম। আছাদুল বলেন, ভোজ্যতেল মজুদকারী ওই ব্যবসায়ী বিজয়পুর বাজারের কামরুল হাসান স্টোর্সের মালিক কামরুল হাসান। তিনি ৭৬০ টাকা দরে কেনা পাঁচ লিটারের প্রতি বোতল বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য বাড়িতে মজুদ […]

আন্দোলনের ‘রূপরেখার প্রস্তুতি’ শেষ প্রান্তে: গয়েশ্বর

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। গয়েশ্বর বলেন, “বৃহত্তম জোটের শীর্ষ দল বিএনপি এই ভাবনাকে (জাতীয় ঐক্য) কেন্দ্র করে একটা বক্তব্য বা বিবৃতি দেবে, যার মধ্য দিয়ে সবাই একত্রিত হবে এবং আগামীদিন একপথে চলবে। আমার মনে হয়, সেই প্রচেষ্টা ও ভাবনা […]

ফাইনালে যে ফরমেশনে খেলবে রিয়াল

লা লিগায় বৃহস্পতিবার রাতে লেভান্তেকে ৬-০ গোলে বিধ্বস্ত করে রিয়াল। হ্যাটট্রিক করেন ভিনিসিউস জুনিয়র। একটি করে গোল করেন করিম বেনজেমা, রদ্রিগো ও ফেরলঁদ মঁদি। লেভান্তেকে হারানোর পর সংবাদ সম্মেলনে লিভারপুলের বিপক্ষে ফাইনাল নিয়ে কথা বলেন আনচেলত্তি। জানান, ৪-৩-৩ ফরমেশনে খেলবে দল। ম্যাচ পরিস্থিতির কারণে যা কখনও কখনও বদলে ৪-৪-২ হতে পারে। “উদাহরণসরূপ, সিটির বিপক্ষে (সেমি-ফাইনালে) […]

টুইটার কেনার চুক্তি আপাতত স্থগিত: মাস্ক

এই মাইক্রোব্লগিং সাইটের স্প্যাম এবং ভুয়া অ্যাকাউন্ট নিয়ে সর্বশেষ তথ্যের নির্ভরযোগ্যতা যাচাইয়ের জন্য অপেক্ষা করার কথা বলেছেন তিনি। শুক্রবার এক টুইটে টেসলার প্রতিষ্ঠাতা মাস্ক লিখেছেন: “টুইটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।” Twitter deal temporarily on hold pending details supporting calculation that spam/fake accounts do indeed represent less than 5% of usershttps://t.co/Y2t0QMuuyn — Elon Musk (@elonmusk) […]

চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী চৌধুরী আর নেই

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়ে শুক্রবার সকালে চিরবিদায় নেন একাত্তরের রণাঙ্গনের এ বীর সেনানী। তার ছোট ছেলে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আশিকুন্নবী চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সোয়া ৬টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার বাবা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ক্যান্সার আক্রান্ত নুরুন্নবী আরও বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন। […]

চট্টগ্রাম বন্দরে পুড়ল ইলেকট্রনিক্স পণ্যের কনটেইনার

বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর ৬টার দিকে বন্দরের এনসিটি জেটি সংলগ্ন ইয়ার্ডে ইলেকট্রনিক্স পণ্য বোঝাই একটি কন্টেইনারে আগুন লাগে। “ওই কনটেইনারে পেন্সিল ব্যাটারি, যন্ত্রপাতিসহ ইলেকট্রিনক্স পণ্য ছিল। আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।” আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার বলেন, তাদের আটটি গাড়ি সেখানে […]

মাদারীপুরে পুলিশের সামনে হিন্দু পরিবারের ওপর হামলা, কাউন্সিলর গ্রেপ্তার

কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল জানান, ভুক্তভোগী ওই পরিবারের দায়ের করা মামলায় শুক্রবার ভোরে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেন তারা। গ্রেপ্তার আনোয়ার কালকিনি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মামলায় আনোয়ারের ছেলে রিফাত ব্যাপারী ও ভাতিজা সাব্বির ব্যাপারীকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, কালকিনি পৌরসভার নয়াকান্দি এলাকায় ঝন্টু চন্দ্র মণ্ডল সম্প্রতি […]