ক্যাটাগরি

মানিকগঞ্জে তেল পরিবেশককে এক লাখ টাকা জরিমানা

জেলা শহরের দুধবাজারে শুক্রবার দুপুরে তীর তেলের পরিবেশক হরিপদ অ্যান্ড সন্সকে এ জরিমানা করা হয় বলে জেলা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান। পরে ১২০০ লিটার তেল ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। আসাদুজ্জামান বলেন, চাহিদা অনুযায়ী বাজারে তেল সরবরাহ না করে বেশি মুনাফার আশায় কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল। অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা […]

কোভিড: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৮ রোগী

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত এক দিনে ৪ হাজার নমুনা পরীক্ষা করে এই ১৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এই হার শূন্য দশমিক ৮৯ শতাংশ ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৯৫৭ […]

নিউ জিল্যান্ডের চুক্তিতে এজাজ-ব্রেসওয়েল, বাদ নিশাম

২০২২-২৩ মৌসুমের জন্য শুক্রবার ২০ সদস্যের তালিকা প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। ২০১৭ সাল থেকে টেস্ট দলে জায়গা হয় না নিশামের। গত এক বছরে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ইনিংস ব্যাটিং করে রান করেন স্রেফ ৯২, স্ট্রাইক রেট ১৩৫.২৯। বল হাতেও খুব একটা কার্যকর ভূমিকা রাখতে পারেননি, ওভারে প্রতি ৮.২০ রান দিয়ে […]

এশিয়া সফরে কোরিয়ার ডিমিলিটারাইজড জোনে যাওয়ার ভাবনা বাইডেনের

জাপান ও দক্ষিণ কোরিয়াতে ২০ থেকে ২৪ মে’র এই সফরে বাইডেন দেশদুটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সাকি জানান, হোয়াইট হাউস এখনও মার্কিন প্রেসিডেন্টের এশিয়া সফরের খুঁটিনাটি চূড়ান্তে কাজ করছে। ওই অঞ্চলে যাওয়া বিদেশি সরকার ও রাষ্ট্রপ্রধানদের অনেকেই সামরিকভাবে ব্যাপক সুরক্ষিত ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। […]

বরগুনায় বিয়ের দাবিতে অবস্থান নিয়ে তরুণী গ্রেপ্তার

আদালতের নির্দেশে শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। বরগুনার বেতাগী থানার ওসি শাহ আলম বলেন, গত ২৯ এপ্রিল বেতাগী উপজেলার চান্দখালিতে মাহমুদ হাসান নামে এক তরুণের বাসায় উপস্থিত হন জামালপুরের এই তরুণী। এ ঘটনায় মঙ্গলবার বরগুনার আদালতে মাহমুদুল হাসানের বাবা মোশাররফ হোসেন খান অভিযোগ করেন। ওসি বলেন, গ্রেপ্তারের পর তরুণীকে আদালতে হাজির করা […]

সিলিং ফ্যান পড়ে কপাল ফেটেছে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের

অশালীন বক্তব্যের কারণে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো জামালপুরের সংসদ সদস্য মুরাদ হাসানের কপালে তাই ঘটেছে, ফ্যানের আঘাতে কেটে যাওয়া কপালে তিনটা সেলাই দিতে হয়েছে। বিপত্তিটা ঘটেছে বৃহস্পতিবার রাতে। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার দৌলতপুরের বাড়িতে কয়েকজন অনুসারীর সঙ্গে কথা বলছিলেন মুরাদ। টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হঠাৎ সিলিং ফ্যানটা খুলে এসে কপালে লেগেছে। পরে ডাক্তার এসে […]

আইপিএল শেষ কামিন্সের

কলকাতা অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে সিডনিতে ফিরে গেছেন কামিন্স। তার চোট তেমন গুরুতর নয়। আগামী মাসে অস্ট্রেলিয়া দলের শ্রীলঙ্কা সফরের জন্য সময় মতো তিনি ফিট হয়ে উঠবেন বলে ধারণা করা হচ্ছে। এবারের আইপিএলে কলকাতার হয়ে কামিন্স খেলেন পাঁচ ম্যাচ। এর মধ্যে টুর্নামেন্টটির ইতিহাসে […]

৪ বছরের চুক্তিতে অ্যাস্টন ভিলায় কৌতিনিয়ো

নিজেদের ওয়েবসাইটে বৃহস্পতিবার এক বিবৃতিতে কৌতিনিয়োর সঙ্গে চার বছরের চুক্তির কথা জানায় প্রিমিয়ার লিগের ক্লাবটি। ২০২৬ সাল পর্যন্ত ভিলার হয়ে খেলবেন তিনি। পৃথক বিবৃতিতে একই দিন বার্সেলোনা জানায়, দুই কোটি ইউরোর বিনিময়ে ক্লাব ছেড়েছেন কৌতিনিয়ো। ভবিষ্যতে ভিলা যদি ২৯ বছর বয়সী এই ফুটবলারকে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে ‘ট্রান্সফার ফি’-এর ৫০ শতাংশ পাবে কাতালান ক্লাবটি। গত […]

ক্যান্সারের ঝুঁকি কমাতে দুই সম্পূরক

গবেষণায় দেখা গেছে ওমেগা থ্রি ও ভিটামিন ডি সম্পূরকের সমন্বয়ে ক্যান্সারে ঝুঁকি অনেকাংশেই কমে। সুইজারল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ জুরিখ’য়ের গবেষকরা ওমেগা থ্রি ও ভিটামিন ডি এবং বাড়িতে শক্তিবৃদ্ধির প্রশিক্ষণ নিয়ে ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে কি-না তা খুঁজে বের করেছিলেন। তাদের মতে এই কারণগুলো আলাদাভাবে যতটা ঝুঁকি কমায় বরং তিনটা একসঙ্গে ক্যান্সারের ঝুঁকি ৬১ শতাংশ কমাতে সাহায্য […]

সাকিবকে খেলাতে চান কোচ, তবে…

সাকিবের কোভিড পজিটিভ হওয়ার খবরে বাংলাদেশ দলে বড় ধাক্কা লাগে গত মঙ্গলবার। তবে দু দিন পরই তিনি আবার নেগেটিভ হন। বৃহস্পতিবার শুরুতে র‌্যাপিড পরীক্ষায় নেগেটিভ হওয়ার পর পিসিআর পরীক্ষা করান তিনি। নেগেটিভ হন দুবারই। আরও একবার নিশ্চিত হতে বিসিবি অনুমোদিত ল্যাবে তার পরীক্ষা করানো হয় আরেক দফায়। এটিতেও তিনি নেগেটিভ হওয়ার রিপোর্ট পান শুক্রবার সকালে। […]