নওগাঁয় বজ্রপাতে ২ ধানকাটা শ্রমিকের মৃত্যু

শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার দুয়ারপাল এলাকায় এ ঘটনা ঘটে বলে পোরশা থানার ওসি জহুরুল হক জানান। মৃতরা হলেন-পোরশা উপজেলার পশ্চিম দুয়ারপাল ইসলামপুর গ্রামের নুহ মিস্ত্রীর ছেলে আব্দুস সায়েম (৪০) ও রঘুনাথপুর গ্রামের এরশাদ আলীর ছেলে আব্দুর নূহ (৩৩)। ওসি বলেন, সায়েম ও নূহ ভারতীয় সীমান্ত এলাকায় পুনর্ভবা নদীর ধারে জমিতে ধান কাটছিলেন। এ সময় […]
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

শুক্রবার সকাল এবং বৃহস্পতিবার রাতে ওই দুই দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। দুজনের মধ্যে আনুমানিক ৪০ বছর বয়সী খোরশেদ আলম ছিলেন ফুটপাতের দোকানি। আর যাত্রাবাড়ীর শনিরআখরা পলাশপুর এলাকার আনোয়ারুল আলম অভি (৩০) একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন; তার বাড়ি নারায়ণগঞ্জেরর বন্দর থানা এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর […]
প্যাটারসনে ‘সিটি কাউন্সিল অ্যাট লার্জ’ হলেন বাংলাদেশি ফরিদউদ্দিন

তিনি স্থানীয় একটি হাই স্কুলের শিক্ষক, বাড়ি সিলেটে। মঙ্গলবার অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে চার বছর মেয়াদে দায়িত্ব পেলেন তিনি। সিটি মেয়রের সমান্তরাল এ পদে থেকে তিনি মেয়রকে পরামর্শ ও নিজের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবেন। ফরিদউদ্দিন নিজের অনুভূতি জানিয়ে বলেন, “এ বিজয় বাঙালিদের এবং এ সিটিতে বাংলাদেশিদের সামগ্রিক উন্নয়নকে আমি অবশ্যই প্রাধান্য দেবো। বিরাজমান সমস্যার সমাধানে […]
পুয়ের্তো রিকোর কাছে অভিবাসন প্রত্যাশীদের নৌযান উল্টে ১১ মৃত্যু

সাম্প্রতিক সময়ে সমুদ্রে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে মার্কিন উপকূলে পৌঁছার চেষ্টা করা অভিবাসন প্রত্যাশীর সংখ্যা ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে, তার মধ্যেই এ ১১ জনের ডু্বে মরার ঘটনা ঘটল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। পুয়ের্তো রিকোর দেশেচেও দ্বীপের ১০ নটিকাল মাইল দূরে ওই উল্টে যাওয়া নৌযানটি শনাক্ত হয়; উল্টানোর আগে তাতে কত আরোহী ছিল তা জানা […]
কোভিড ‘নেগেটিভ’ সাকিব যোগ দিচ্ছেন দলের সঙ্গে

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাকিবের শারীরিক অবস্থা বুঝে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। “সাকিব কোভিড নেগেটিভ হয়েছে। আজকেই সন্ধ্যা ৭টা ২০-এর ফ্লাইটে দলে যোগ দিচ্ছে সে। প্রথম টেস্টে ওকে খেলানো হবে কিনা, সেটি এখনই বলার উপায় নেই। ওর শারীরিক অবস্থা বুঝে মেডিকেল টিমের পরামর্শে সিদ্ধান্ত নেওয়া হবে।” যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় […]
চাকা ফেটে উল্টে গেল মাইক্রোবাস, চালকের মৃত্যু

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মঞ্জুরুল হক জানান, শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত জাহাঙ্গীর হোসেনের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায়। প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক মঞ্জুরুল বলেন, ঢাকামুখী মাইক্রোবাসটির চাকা হঠাৎ ফেটে যায়। পরে সেটি উল্টে গেলে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ […]
কোভিড-১৯: উহানের প্রথম রোগীরা এখনও ভুগছেন

বৃহস্পতিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়, উহানে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর আক্রান্তদের যারা হাসপাতালে ভর্তি ছিলেন, দুই বছর পার হওয়ার পরও ঘুম না হওয়া, অবসাদের মত নানা উপসর্গ তাদের ভোগাচ্ছে। বিজ্ঞান সাময়িকী ল্যানসেট রেসপিরেটরি মেডিসিনে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উহানে মহামারীর প্রথম ঢেউয়ে যারা আক্রান্ত হয়েছিলেন, তারা আজও পুরোপুরি সুস্থ হতে পারেননি। […]
টিভি সূচি (শুক্রবার, ১৩ মে ২০২২)

আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর-পাঞ্জাব কিংস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি সাইক্লিং ওয়ার্ল্ড টুর, সন্ধ্যা ৬টা ইউরোস্পোর্ট
টিভি সূচি (বৃহস্পতিবার, ১৩ মে ২০২২)

আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর-পাঞ্জাব কিংস, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি সাইক্লিং ওয়ার্ল্ড টুর, সন্ধ্যা ৬টা ইউরোস্পোর্ট
হজের নিবন্ধনে এবার সময় ৩ দিন

ধর্ম মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই তিন দিনের মধ্যে হজ প্যাকেজ অনুযায়ী অর্থ পরিশোধ করে নিবন্ধিত হতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে হবে হজ। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন। তাদের মধ্যে চার হাজার জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫৩ হাজার ৫৮৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার […]