কোভিডে প্রথম মৃত্যুর ঘোষণা উত্তর কোরিয়ার

শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, জ্বরে ভুগে ছয় জন মারা গেছে, পরীক্ষায় তাদের একজনের ওমিক্রন পজিটিভ এসেছিল। তারা আরও জানায়, জ্বরে আক্রান্ত এক লাখ ৮৭ হাজার জনকে ‘পৃথক করে চিকিৎসা’ দেওয়া হচ্ছে। বেশ কিছুদিন ধরেই দেশটিতে কোভিড-১৯ সৃষ্টিকারী করোনাভাইরাসের উপস্থিতি আছে, বিশেষজ্ঞরা এমনটি ধারণা করে আসলেও উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ বৃহস্পতিবার প্রথমবারের […]
খুলনায় মোটরসাইকেলের পথ আটকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, স্ত্রী আহত

নিহত খন্দকার রকিবুল ইসলাম ফুলতলা উপজেলার আলকা গ্রামের মাহাবুব মিস্ত্রির ছেলে। ৩২ বছর বয়সী রকিবুল কাঠের ব্যবসা করতেন; ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পাশের জেলা যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতী এলাকা থেকে স্ত্রী পিয়ারী বেগমকে নিয়ে বাড়ি ফেরার পথে তারা আক্রান্ত হন। ফুলতলা থানার ওসি ইলিয়াস তালুকদার বলেন, […]
রিয়ালের গোল উৎসবে ভিনিসিউসের হ্যাটট্রিক

সান্তিয়াগো বের্নাবেউয়ে বৃহস্পতিবার রাতে ৬-০ গোল জিতেছে কার্লো আনচেলত্তির দল। হ্যাটট্রিক করেছেন ভিনিসিউস জুনিয়র। একটি করে গোল করেছেন বেনজেমা, রদ্রিগো ও ফেরলঁদ মঁদি। তাদের চেয়ে অবদান কম নয় অ্যাসিস্টের হ্যাটট্রিক করা লুকা মদ্রিচের। আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় লা লিগার শেষ ম্যাচগুলো রিয়ালের জন্য এক রকম প্রস্তুতির মঞ্চ। পরিকল্পনা অনুযায়ীই সবাইকে সেখানে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাচ্ছেন আনচেলত্তি। […]
রনিল বিক্রমাসিংহে: বাতিলের খাতা থেকে শ্রীলঙ্কার ত্রাতার ভূমিকায়

অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জনবিক্ষোভের মুখে মাহিন্দা রাজাপাকসে বিদায় নেওয়ার পর বৃহস্পতিবার দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ফিরে এলেন রনিল বিক্রমাসিংহে; নিলেন আবার প্রধানমন্ত্রিত্বের শপথ। ৭৩ বছর বয়সী রনিল ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) চেয়ারম্যান। ঝানু রাজনীতিক হিসেবে তার যেমন পরিচিতি, তেমনি পশ্চিমাদের কাছেও তার রয়েছে কদর, আবার প্রতিবেশী প্রভাবশালী দেশ ভারতের সঙ্গেও তার সুসম্পর্কের কথা […]
লোকালয়ে অসুস্থ বন্যহাতি, ৮ দিনেও ফেরেনি বনে

এর মধ্যে গত ২/৩ দিন ‘খেতে না পারায়’ ক্রমশ হাতিটি দুর্বল হয়ে পড়ছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। হাতিটিকে চিকিৎসা দিতে ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে কখন, কীভাবে হাতিটিকে সেখানে নেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জামিলাবাদ নূরের ঘোনা এলাকায় এখন বন বিভাগের তত্ত্বাবধানে আছে মাদি হাতিটি। […]
কুমিল্লায় ভোট কেন্দ্রে-ভোট কক্ষে থাকবে সিসি ক্যামেরা

সেই সঙ্গে প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটারদের বায়োমেট্রিকসহ ভোটার তালিকার তথ্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তথ্য নিয়ে কেন্দ্রভিত্তিক ইভিএম ‘কাস্টমাইজেশন’ করা হবে। আগামী ১৫ জুন অনুষ্ঠেয় কুমিল্লার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুমিল্লা সিটি নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের […]
চাঁদপুর পলিটেকনিকে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ১০

বৃহস্পতিবার দুপুরে বাইপাস সড়কের রাজমহল হোটেলের সামনে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে রয়েছেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাহবুব আলম (৩২), মো. তুহিন (২৩), গাজী রবিউল আউয়াল (২২), শেখ সজিব (২০), নূর মোহাম্মদ (২৩), শাওন (১৮) মো. মহিউদ্দিন (১৮), মেহেদী হাসান (১৮) ও শাহাদাত হোসেন (২০)। একজনের নাম জানা যায়নি। তাদের মধ্যে তুহিন ও রবিউলকে কুমিল্লা […]
পাচার হওয়া অর্থ দেশে ফিরবে, আশায় অর্থমন্ত্রী

তবে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে, তার কোনো হিসাব তার কাছে নেই বলে জানিয়েছেন তিনি। দেশ থেকে অর্থ পাচার বরাবরই্ আলোচনার বিষয় হয়ে থাকছে। হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে বলে বিরোধী রাজনীতিকরা বলে আসছেন। গত বছর ওয়াশিংটনভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত বৈদেশিক বাণিজ্যের আড়ালেই […]
কাঁচা চা পাতা সড়কে, মূল্য বৃদ্ধির দাবিতে সমাবেশ

এই দাবিতে বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে স্থানীয় ‘চা বাগান মালিক সমিতি’ এবং ‘চা চাষী অধিকার বাস্তবায়ন পরিষদ’ যৌথভাবে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। কর্মসুচি চলাকালে চাষিরা সড়কে কাঁচা চা পাতা বিছিয়ে মানববন্ধন ও সমাবেশ করেন। সমাবেশে বাগান মালিক সমিতির নেতা ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শেখ মিলন বলেন, চা পাতা […]
প্রিমিয়ার লিগের এপ্রিলের সেরা রোনালদো

প্রিমিয়ার লিগের এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হিসেবে বৃহস্পতিবার রোনালদোর নাম ঘোষণা করা হয়। চলতি মৌসুমে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পেলেন তিনি। সব মিলিয়ে ছয়বার। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডেরও এপ্রিলের সেরা হয়েছিলেন এই পর্তুগিজ মহাতারকা। প্রিমিয়ার লিগে রোনালদো বাকি চারবার এই পুরস্কার জেতেন ইউনাইটেডে নিজের প্রথম অধ্যায়ে। ২০০৬ সালে নভেম্বর ও ডিসেম্বরের সেরা হওয়ার পর ২০০৭-০৮ […]