ক্যাটাগরি

টিপু হত্যা: তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল

সোমবার ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে প্রতিবেদন জমার দিন থাকলেও গোয়েন্দা পুলিশ (ডিবি) তা দিতে না পারায় আগামী ৫ জুলাই নতুন তারিখ দেন বিচারক তরিকুল ইসলাম। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদারকে সেদিন প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান, রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান। গত ২৪ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর […]

মহামারী আর যুদ্ধের প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব

সোমবার জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (এসকাপ) ৭৮তম অধিবেশনে তিনি এই প্রস্তাব রাখেন। অধিবেশনে তার ভিডিও বক্তব্য সম্প্রচার হয়। শেখ হাসিনা তার প্রস্তাবে আঞ্চলিক সঙ্কট ব্যবস্থাপনার সক্ষমতা উন্নত করতে আর্থিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান। তিনি জ্ঞান ও উদ্ভাবনের জন্য সহযোগিতার সুবিধার্থে কার্যকর পদক্ষেপ নিতে বলেন। জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোতে পর্যাপ্ত […]

পুঁজিবাজার সহায়তা তহবিলের মেয়াদ ও আকার বাড়ল

একইসঙ্গে এ তহবিলের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে। সোমবার এ দুই সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত তহবিলের আওতায় বিনিয়োগকারীদের ঋণ হিসেবে দেওয়া আদায় করা আরও ১৫৩ […]

যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

কাজলা ব্রিজ এলাকায় রোববার রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে যাত্রাবাড়ী থানার এসআই সাব্বির হোসেন জানান। নিহত নজরুল ইসলাম (৬০) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার রহা গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে যাত্রাবাড়ীর কাজলা উত্তরপাড়া এলাকার এক বাসায় ভাড়া থাকতেন তিনি। এসআই সাব্বির জানান, নজরুল একসময় অটোরিকশা চালাতেন। ছয় মাস আগে […]

নিউ ইয়র্ক বইমেলা: শহীদ কাদরী পুরস্কারের জন্য বই আহ্বান

আসছে ২৮ থেকে ৩১ জুলাই নিউ ইয়র্কে অনুষ্ঠেয় এ মেলার আয়োজক ‘মুক্তধারা ফাউন্ডেশন’। তারা জানায়, অভিবাসীরা তাদের প্রকাশিত বইয়ের কপি ১৫ জুনের মধ্যে জমা দিতে পারবেন। এ পুরস্কারের আর্থিক মূল্য ৫০০ ইউএস ডলার। বাংলা ভাষায় রচিত ও ২০২১ সালে প্রকাশিত যে কোনো একটি শিরোনামের বই পাঠাতে পারবেন আগ্রহীরা। নির্বাচক হিসেবে থাকবেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের লেখকদের […]

চিপ বাজারে বড় পরিবর্তনের আভাস এএমডি’র

৫ ন্যানোমিটার প্রযুক্তির প্রথম পিসি চিপ হবে ‘রাইজেন ৭০০০’, এই কথা জানুয়ারিতেই প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে বলেছিল এএমডি। ‘ডিডিআর৫’ র‍্যাম এবং ‘পিসিআই ৫.০’ এসএসডি কার্ড সমর্থনের বিষয়টি বিবেচনায় রেখে ‘এএম৫’ মাদারবোর্ডটির নকশা করেছে এএমডি। এ ছাড়া,  প্রতিষ্ঠানটির প্রথম ডেস্কটপ চিপ হিসেবে টার্বো মোডে ৫ গিগাহার্টজের বেশি গতির প্রসেসর সামলাতে পারবে ‘রাইজেন ৭০০০’। ‘কম্পিউটেক্স’ আয়োজনে ‘ঘোস্টওয়্যার: টোকিও’ […]

দুই গোল খেয়ে ঘাবড়ে গিয়েছিল সিটি

ইতিহাদ স্টেডিয়ামে রোববার প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সিটি। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ হয়েছে লিভারপুল। সিটির জন্য কাজটা সহজ ছিল না মোটেও। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত তারা পিছিয়ে ছিল ২-০ গোলে, একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে তখন ১-১ সমতায় […]

সিটির পাগলাটে ঘুরে দাঁড়ানো আগুয়েরোর কীর্তির চেয়ে বড়?

মৌসুমজুড়েই লিগে টেবিলে সিটির সঙ্গে লিভারপুলের জমজমাট লড়াই চলেছে। শেষ পর্যন্ত তা গড়ায় রোববারের শেষ রাউন্ডে। শেষের নৈপুণ্যে ৩-১ গোলের জয়ে ইয়ুর্গেন ক্লপের দল নিজেদের কাজটুকু করেছিল। তাই সিটি নিজেদের ম্যাচে জিততে না পারলে হাতছাড়া হতো শিরোপা, একটা সময় সেই শঙ্কাও জাগে। বিবর্ণতা কাটিয়ে ৭৬ থেকে ৮১-এই পাঁচ মিনিটে ইলকাই গিনদোয়ানের জোড়া ও রদ্রির এক […]

পন্টুনে জাহাজের ধাক্কা, নৌকায় লোহার খুঁটি পড়ে মাঝি নিহত

সোমবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পশুর নদের ঘষিয়াখালী নৌ-টার্মিনালে এই ঘটনা ঘটে। পণ্যবোঝাই কার্গোটি আটক করেছে নৌ-পুলিশ; কার্গো চালকসহ নয় শ্রমিককে হেফাজতে নিয়েছে থানা পুলিশ। নিহত ফারুক খলিফা (৫৫) মোরেলগঞ্জ উপজেলার ঘষিয়াখালী গ্রামের প্রয়াত আলকাস খলিফার ছেলে। বাগেরহাট নৌ-পুলিশের সন্ন্যাসী ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে মোংলা থেকে এম ভি কাজী […]

প্রধানমন্ত্রীর সঙ্গে আইসিসি চেয়ারম্যানের সাক্ষাৎ

সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আশ্বাস দেন। এ সময় আইসিসি চেয়ারম্যান পুরুষ ও নারী ক্রিকেটে বাংলাদেশের দলের ‘অসাধারণ পারফরম্যান্সের’ ভূয়সী প্রশংসা করেন বলে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস। গ্রেগ বার্কলে বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের গত সাত বছরের পারফরম্যান্স তাকে বাংলাদেশ সফরে অনুপ্রাণিত […]