ক্যাটাগরি

আড়াই ঘণ্টা পর কুমিল্লা হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক

বৃহস্পতিবার রাত ১টার দিকে গুরুত্বপূর্ণ এই রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোরসালিন রহমান জানান। এর আগে রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়। চট্টগ্রাম থেকে তেল নিয়ে সিলেট যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। লাইন বন্ধ হয়ে […]

এনআরএ: যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের চেষ্টা ঠেকিয়ে রেখেছে যে সংগঠন

প্রেসিডেন্ট জো বাইডেন টেক্সাসের ঘটনার পর জাতির সামনে প্রশ্ন রেখেছেন, “আমরা কবে আগ্নেয়াস্ত্রের পক্ষে ওকালতি করা লবির বিরুদ্ধে অবস্থান নেব?” মঙ্গলবার ১৮ বছর বয়সী এক বন্দুকধারী রব এলিমেন্টারি স্কুলে ঢুকে নির্বিচারে গুলি চালানো শুরু করে, পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিজেও নিহত হয়। ওই ঘটনায় নিহত ২১ জনের মধ্যে ১৯ জনই শিশু। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে এভাবে […]

টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)

  বাংলাদেশ-শ্রীলঙ্কা   দ্বিতীয় টেস্ট (পঞ্চম দিন), সকাল ৯:৩০ টি স্পোর্টস টিভি, টি স্পোর্টস ডিজিটাল, গাজী টিভি   আইপিএল   কোয়ালিফায়ার-২ রাজস্থান রয়্যালস-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর, রাত ৮টা টি স্পোর্টস টিভি, স্টার স্পোর্টস ১, গাজী টিভি   ফরাসি ওপেন   বেলা ৩টা সনি টেন ২, সনি সিক্স

করপোরেট কর আরও কমার আভাস, অগ্রিম করেও রেহাই চান ব্যবসায়ীরা

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন বলছেন, করপোরেট কর কমানোর চেয়ে অগ্রিম কর প্রত্যাহার তাদের দৃষ্টিতে বেশি জরুরি। বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিকে ২২ দশমিক ৫ শতাংশ এবং তালিকাভুক্ত নয়- এমন কোম্পানিকে ৩০ শতাংশ হারে করপোরেট কর দিতে হয়। আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটে দুই ধরনের কোম্পানির ক্ষেত্রেই করপোরেট কর হার ২ দশমিক ৫ […]

তৃতীয় রাউন্ডে মেদভেদেভ-শিয়াওতেক, হালেপ-প্লিসকোভার বিদায়

গত বছরের ইউএস ওপেন চ্যাম্পিয়ন মেদভেদেভ রোলাঁ গাঁরোয় বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে জেতেন ৬-৩, ৬-৪, ৬-৩ গেমে। প্রথম রাউন্ডেও সরাসরি সেটে জেতা এই রাশিয়ান পরের ধাপে আরেক সার্বিয়ান মিওমির কেচমানোভিচের বিপক্ষে খেলবেন। যুক্তরাষ্ট্রের অ্যালিসন রিস্কের বিপক্ষে ৬১ মিনিটেই ৬-০, ৬-২ গেমে জেতেন এখানে ২০২০ সালের চ্যাম্পিয়ন পোল্যান্ডের শিয়াওতেক। তবে দ্বিতীয় রাউন্ডে হেরে গেছেন আরেক সাবেক চ্যাম্পিয়ন […]

২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা

পরিবার ছেড়ে ১৯৯৬ সালে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে কানাডায় পালিয়ে যান মোহাম্মদ মাহফুজ আলম। পরে ২০১৫ সালে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে দক্ষ একজন অভিবাসী কর্মী হিসেবে বাবার কাছে যান ছেলে শাহেদ।  কিন্তু ছেলে যখন কানাডায় নিজের পরিবার নিয়ে স্থায়ী হয়ে উঠছে ঠিক তখন ৬১ বছর বয়সী মাহফুজ আলম এই শুক্রবার দীর্ঘদিন ধরে ঠেকিয়ে রাখা প্রত্যাবাসনের […]

খুলনায় ছাত্রলীগ-বিএনপি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত নগরের সদর থানা ও কেডি ঘোষ সড়কের বিএনপি কার্যালয়ের সামনে এ সংঘর্ষে চলে। এতে দুপক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তারা দাবি করছে। এছাড়া তিনজন সাংবাদিক আহত হন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বিএনপি ও ছাত্রলীগ পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে। বিএনপির দাবি, কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ […]

১০০ ঘণ্টায় শেষ হল হার্ড-ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাত সপ্তাহ ধরে চলা এই সাক্ষ্যগ্রহণ বৃহস্পতিবার শেষ হয়েছে। এই শুনানিতে ব্যয় হয়েছে আদালতের ১০০ ঘণ্টার বেশি সময়। শুক্রবার যুক্তিতর্ক শুনানির পর জুরিরা রায় দেওয়া শুরু করতে পারেন বলে সিএনএন জানিয়েছে।   শেষ দিনের শুনানিতে আবার কাঠগড়ায় দাঁড়ান ‘অ্যাকুয়াম্যান’ তারকা হার্ড। এ নিয়ে দ্বিতীয়বার কাঠগড়ায় দাঁড়ান তিনি। এর আগে প্রথমবার […]

জাহাজ নির্মাণে ২০০০ কোটি টাকার তহবিল, সুদ ৪.৫%

কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব তহবিল থেকে গঠিত এ স্কিম থেকে গ্রাহকরা সাড়ে ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত পূর্ণাঙ্গ সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে ১ শতাংশ সুদে অর্থ নিয়ে ব্যাংকগুলো ঋণ বিতরণ করতে পারবে। এক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ সাড়ে ৩ শতাংশ সুদ বা মুনাফা যোগ করে […]

মানিকগঞ্জে যুবদল ও ছাত্রদল নেতার উপর হামলা

বৃহস্পতিবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ এলাকায় এ হামলা হয়। ছাত্রদল এ ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করলেও ছাত্রলীগ অভিযোগ অস্বীকার করেছে। জেলা ছাত্রদল সভাপতি রেজাউল ইসলাম খান সজীব বিডিনিউজ টোয়েন্টি ফোর ডটকমকে বলেন, মানিকগঞ্জে নির্ধারিত কর্মসূচি শেষ করে দুপুরে ফেরার পথে যুবদল নেতা বাবু ও ছাত্রদল নেতা শুভকে লোহার রড দিয়ে অমানবিকভাবে পিটিয়েছে ‘ছাত্রলীগের নেতাকর্মীরা’। যুবদল নেতা […]