নেপালে ২২ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

তারা এয়ারের বিমানটি রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৫৫ মিনিটের দিকে পোখারা ছেড়ে যায়, এর ১৫ মিনিট পরই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছেন বেসরকারি এয়ারলাইন্সটির এক মুখপাত্র। নিখোঁজ হওয়ার সময় টুইন অটার ৯এন-এইটি বিমানটিতে ক্রু ছাড়াও ৪ ভারতীয়, ২ জার্মান ও ১৩ নেপালি যাত্রী ছিলেন। স্থানীয় সময় সকাল সোয়া […]
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে, তদন্তে কমিটি

রোববার সকাল ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, ছয়টি ইউনিট বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। তিনি আরও বলেন, “বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার জানা যাবে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির […]
শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

রোববার সকাল ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, ছয়টি ইউনিট বেলা ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের হবিগঞ্জের উপ-সহকারী পরিচালক শিমুল মোহাম্মদ রাফি। তিনি আরও বলেন, “বিদ্যুৎকেন্দ্রের ভেতরে একটি ট্রান্সফরমারে শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিষয়টি পরিষ্কার জানা যাবে। অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির […]
শিয়াল মারার ফাঁদে প্রাণ হারাল শিশু

রোববার ভোরে উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামের শিবপাড়ায় এ ঘটনা ঘটে বলে তাড়াশ থানার এসআই আব্দুস সালাম জানান। নিহত জান্নাতি (৭) ওই গ্রামের জিল্লুর রহমানের মেয়ে। স্থানীয়দের বরাত দিয়ে এসআই সালাম বলেন, শিয়ালের উপদ্রব ঠেকাতে খামারি আবু তালেব মুরগির খামারের চারপাশে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পেতেছিলেন। “ভোরে সেখানে আম কুড়াতে গেলে শিশু জান্নাতি বিদ্যুৎস্পৃষ্ট […]
ইসরায়েলি পতাকা মিছিলের আগে জেরুজালেমজুড়ে উদ্বেগ-উত্তেজনা

রোববারের এই মিছিল ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ফের উসকে দিতে পারে বলেও অনেকের আশঙ্কা। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরায়েলের ওল্ড সিটি দখল উদযাপনে প্রতিবছর এই জেরুজালেম মিছিল হয়; স্লোগানে মুখর হাজার হাজার উল্লসিত নর-নারীকে সরু, পাথুরে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখা যায়। বার্ষিক এই মিছিলটি ফিলিস্তিনিদের কাছে বড় ধরনের উসকানি হিসেবেই বিবেচিত হয়ে আসছে […]
গরমে মেইকআপ ঠিক জায়গায় রাখার উপায়

সাধারণভাবে গরমকালে কম হালকা মেইকআপ করতে পরামর্শ দেওয়া হয়। তারপরও ঘাম ও তাপে জায়গা মতো মেইকআপ বসে না। সেজন্য ভারতের মেইকআপ শিল্পী মনিকা বি টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে দিয়েছেন বেশ কয়েকটি পরামর্শ। কমই যথেষ্ট গরমকালে যতটা সম্ভব কম মেইকআপ করা উচিত। এরফলে দেখতেও সতেজ লাগবে এবং এটাই ‘নো মেইক আপ লুক’ হিসেবে সকলের নজর কাড়বে। […]
মানিকগঞ্জে পদ্মায় জেলে নিখোঁজ: দুর্ঘটনাকারী নৌযানের চালক গ্রেপ্তার

শনিবার রাতে ওই নৌযানের চালককে গ্রেপ্তার করা হয় বলে হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান। লোকমান হোসেন নামের ওই ব্যক্তি লক্ষীপুর জেলার কমলনগরের চগবন্ধ গ্রামের আবুল কালামের ছেলে। শনিবার হরিমামপুরের বয়ড়া ইউনিয়নের দাসকান্দি বয়ড়া সংলগ্ন পদ্মা নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় জেলেনৌকা থেকে পড়ে রফিক খাঁ নামের এক জেলে নদীতে নিখোঁজ হন। এখনও তার খোঁজ […]
আগামী বছরের ফাইনালের জন্য হোটেল বুকিং দিতে বললেন ক্লপ

প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রিয়াল মাদ্রিদের কাছে ১-০ গোলে হেরে যায় লিভারপুল। শেষ হয়ে যায় তাদের ‘ট্রেবল’ জয়ের স্বপ্নও। কিছুদিন আগেও তাদের স্বপ্ন ছিল ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে ‘কোয়াড্রপল’ জয়ের। ইংলিশ লিগ কাপ ও এফএ কাপ জিতে তারা ছিল স্বপ্ন পূরণের পথে। কিন্তু বড় দুটি শিরোপার পথে তাদেরকে হতাশায় পুড়তে হয় শেষ ধাপে। ইংলিশ […]
দুবছর পর ঢাকা থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেস

রোববার সকাল সোয়া ৮টায় ইমিগ্রেশন-কাস্টমসের আনুষ্ঠানিকতা সেরে ঢাকা সেনানিবাস (ক্যান্টনমেন্ট) স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে গেছে আন্তঃদেশীয় এই ট্রেন। আট ঘণ্টার যাত্রা শেষে ১৬৫ জন যাত্রী নিয়ে বিকাল ৪টায় কলকাতার চিৎপুর স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে ট্রেনটির। ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে সবুজ পতাকা উড়িয়ে মৈত্রী এক্সপ্রেসের যাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার, রেলের […]
ফরিদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শনিবার রাতে নগরকান্দা-চর ছাগলদী সড়কে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত বাবু মোল্লা (৩৫) নগরকান্দা বাজারের লোহা ও সুতা ব্যবসায়ী। তিনি কোদালিয়া শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা জিলু মোল্লার ছেলে। স্থানীয়দের বরাতে নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন জানান, রাত সাড়ে ৯টার দিকে বাবু মোল্লা দোকান বন্ধ করে চর ছাগলদী গ্রামের বাড়ি যাচ্ছিলেন। […]