বিশ্বাস করতে পারছি না: আনচেলত্তি

প্যারিসে শনিবার রাতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে আরও একবার বিজয় কেতন উড়িয়েছে রিয়াল মাদ্রিদ। ব্যবধান গড়ে দেওয়া গোলটি ভিনিসিউস জুনিয়র করেন দ্বিতীয়ার্ধে। এই গোলের আগে-পরে ডাগআউটে বসে সারাক্ষণ স্নায়ুর চাপে চুইংগাম চিবোতে থাকা আনচেলত্তি স্বস্তির শ্বাস ফেলেছেন শেষের বাঁশি বাজার পর। এরপর প্রতিক্রিয়া দিতে গিয়ে শব্দ খুঁজে পাচ্ছিলেন না এই ইতালিয়ান কোচ। “আমি […]
ইতিহাস গড়লেন আনচেলত্তি

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে শনিবার রাতে লিভারপুলকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। ৫৯তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন ভিনিসিউস জুনিয়র। এই প্যারিসেই চার দশকের বেশি সময় আগে রিয়ালকে ঠিক এই স্কোরলাইনে হারিয়েই উৎসবে মেতেছিল লিভারপুল। এবার তারা ফিরল একরাশ বিষন্নতা নিয়ে। এ নিয়ে ১৪তম বারের মতো ইউরোপ সেরার মুকুট জিতল রিয়াল। প্রথম কোচ হিসাবে চারটি চ্যাম্পিয়ন্স […]
অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই

ফ্রান্সের প্যারিসে শনিবার রাতের ফাইনালে ১-০ গোলে জিতে রেকর্ড ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতল মাদ্রিদের দলটি। ইউরোপ সেরার মঞ্চে রিয়ালের এবারের সাফল্যকে অবিশ্বাস্য বললেও বুঝি কম বলা হয়। নকআউট পর্বের প্রতিটি ধাপেই তারা পড়েছিল ছিটকে পড়ার দ্বারপ্রান্তে এবং হার না মানা, হাল না ছাড়া মানসিকতায় প্রতিবারই খাদের কিনারা থেকে দুর্দান্ত সব ঘুরে দাঁড়ানোর গল্প […]
তিন দফায় পেছানোর পর শুরু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

ফ্রান্সের প্যারিসে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার ম্যাচটি। কিন্তু স্টেডিয়ামে দর্শকদের ঢুকতে সমস্যা হওয়ায় প্রথম দফায় শুরুর সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হয়। পরে তা পিছিয়ে যায় আরও ১৫ মিনিট। তৃতীয়বারে আরও ৬ মিনিট পেছানোর কথা জানায় উয়েফা। এরপর ছোট্ট পরিসরের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় […]
ডলার সংকট: রিজার্ভ ৪২ বিলিয়ন যথেষ্ট?

বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলারের বেশি; এ পরিমাণ মজুদ কতটুকু পর্যাপ্ত, কতটুকুই বা থাকা দরকার- এ নিয়েও চলছে ব্যাখ্যা-বিশ্লেষণ। টাকার মান ধরে রাখতে রিজার্ভ থেকে মার্কিন ডলার বিক্রি বাড়ানো, ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে আমদানিতে বেশি ডলার ব্যয়, রেমিটেন্স আসায় ধীরগতি এবং বৈদেশিক লেনদেন ভারসাম্যে রেকর্ড ঘাটতির এই সময়ে ৪২ বিলিয়ন রিজার্ভ কী নিরাপদ? বৈদেশিক […]
নাইজেরিয়ায় গির্জায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

শনিবার স্থানীয় সময় সকালের দিকে দেশটির দক্ষিণের রিভার রাজ্যে এ ঘটনা ঘটে বলে খবর রয়টার্সের। ওই গির্জার গেইটে কয়েকশত মানুষ খাবার নিতে জড়ো হয়েছিলেন জানিয়ে ওই রাজ্যের পুলিশের মুখপাত্র গ্রেস ইরিঞ্জো-কোকা বলেন, তারা সবাই একসঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করলে গেইট ভেঙে পদদলিত হওয়ার এ ঘটনা ঘটে। আগে থেকেই সেখানে অনেকে জড়ো হয়েছিলেন, যাদের কেউ কেউ […]
ছন্দে ফিরতে পগবাকে ইউনাইটেড ছাড়তে বললেন দেশম

২০২১-২২ মৌসুম ভীষণ বাজে কেটেছে ইউনাইটেডের। শিরোপাহীন মৌসুম কাটানো দলটি প্রিমিয়ার লিগ শেষ করেছে ছয় নম্বরে থেকে। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে ২৭ ম্যাচ খেলে পগবা গোল করেছেন একটি, অ্যাসিস্ট ৯টি। ক্লাবটির হয়ে আশানুরূপ খেলতে না পারায় বিভিন্ন সময়ে ইউনাইটেডের সাবেকদের সমালোচনার লক্ষ্যবস্তু হয়েছেন পগবা। অনেকেই মনে করেন, ফ্রান্সের জার্সিতে যে […]
কক্সবাজারে বিয়েবাড়িতে ‘খাবার খেয়ে’ ৪০ জন অসুস্থ

মহেশখালীর ইউএনও মোহাম্মদ ইয়াছিন জানান, শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অসুস্থ হয়ে এসব রোগী মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকায় মোহাম্মদ সেলিমের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তারা এই খাবার খান। তারা মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। ইউএনও স্থানীয়দের বরাতে বলেন, বিয়ের অনুষ্ঠানে বর ও কনেপক্ষের অতিথিরা খাবার খান। […]