ক্যাটাগরি

চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই

মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর উপস্থিতিতে এ বিষয়ে চুক্তিপত্রে সই করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এবং যৌথ পরামর্শক প্রতিষ্ঠান কুনওয়া ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সাল্টিং কোম্পনি লিমিটেডের প্রেসিডেন্ট হোয়াং চিউ ইয়াং। এই চুক্তির অধীনে প্রকল্পের বিস্তারিত প্রকৌশল নকশা, ড্রয়িং ও প্রাক্কলনে পরামর্শ দেওয়ার পাশাপাশি বে-টার্মিনাল নির্মাণ কাজের তদারকিও করবে […]

কিশোরগঞ্জে ট্রলার ডুবে বৃদ্ধার মৃত্যু, শিশু নিখোঁজ

জেলার মিঠামইন উপজেলা থেকে রওনা হয়ে ইটনার এলংজুরি ঘাটের কাছে পৌঁছে মঙ্গলবার সকালে ট্রলারটি ডুবে যায় বলে ইটনা থানার ওসি মো. কামরুল ইসলাম মোল্লা জানান। নিহত বকুলা বেগম (৬৫) মিঠামইন উপজেলার ঢাকী মুন্সিহাটির সালেক মিয়ার স্ত্রী। ওসি কামরুল বলেন, মিঠামইনের ঢাকী বাজার থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে এলংজুরি বাজার ঘাটে মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে […]

অস্ট্রেলিয়ায় সংখ্যাগরিষ্ঠ সরকার নিশ্চিত করলেন প্রধানমন্ত্রী আলবানিজ

গত ২১ মে দেশটিতে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আলবানিজের নেতৃত্বে মধ্য-বামপন্থি দল লেবার পার্টি সদ্য সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের রক্ষণশীল জোটকে পরাজিত করে। যার মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর অস্ট্রেলিয়ার ক্ষমতায় ফেরে লেবার পার্টি। ভোট গ্রহণ শেষে প্রাথমিক ফলে স্বতন্ত্র এবং ছোট দলগুলো রেকর্ড সংখ্যক ভোট পাওয়ায় আলবানিজের দল একক সরকার গঠন […]

‘রিফিউজি’ আসছে ১০ জুন

হইচইয়ের প্রযোজনায় সিরিজটি নির্মাণ করেছেন ইমতিয়াজ; এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। মঙ্গলবার ওয়েব সিরিজের টিজার প্রকাশ করেছ হইচই; এতে দেখা গেছে ঢাকার ২০০৭ সালের একটি কাহিনি তুলে আনা হয়েছে। আফজাল হোসেনকে খুঁজতে একটি শরণার্থী শিবিরে গেছে পুলিশ। পুলিশের চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আফজাল হোসেন কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ-তা জানতে অপেক্ষায় […]

ইবে-তে পিক্সেল ৭-এর ‘কথিত প্রোটোটাইপ’

এর আগে, গুগল ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ আগেই ‘পিক্সেল ওয়াচ’-এর প্রোটোটাইপ রেস্টুরেন্টে ফেলে এসেছিলেন এক ব্যক্তি। ইবেতে বিক্রির জন্য তোলা পিক্সেস ৭-এর প্রোটোটাইপের মতো দেখতে ডিভাইসটি আলোচনার জন্ম দিয়েছিল ‘পিক্সেল সাবরেডিটে। তবে, সাবরেডিটে আলাপ-আলোচনা শুরু হওয়ার পরপরই ইবে সাইটে বিজ্ঞাপনটি আর দেখা যাচ্ছে না। বিজ্ঞাপনদাতার পোস্ট করা ছবি থেকে ডিভাইসটি সম্পর্কে তেমন ধারণা পাওয়া যায়নি […]

অবশেষে বুধবার আসছে ‘মিতালী’

গত বছরের ২৭ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্রেনটি উদ্বোধন করলেও করোনাভাইরাস মহামারীর কারণে যাত্রীরা তাতে ভ্রমণের সুযোগ পাননি। বুধবার ভারতীয় সময় ১১টা ৪৫ মিনিটে নিউ জলপাইগুড়ি জংশন থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হবে। সেই আনুষ্ঠানিকতা সারতে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী প্রতিবেশী […]

এবার নেদারল্যান্ডসে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া

এপ্রিলে সরবরাহ করা গ্যাসের জন্য বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় নেদারল্যান্ডসে গ্যাস বন্ধের এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে গ্যাজপ্রোম। রাশিয়া এর আগে বুলগেরিয়া, পোল্যান্ড ও ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করেছে। মস্কোর দাবি মতো এই দেশগুলো গ্যাসের মূল্য রুবলে পরিশোধ করতে রাজি না হওয়ায় এ পদক্ষেপ নেয় রাশিয়া। ইউক্রেইনে আগ্রাসনের জেরে মস্কোর ওপর পশ্চিমা দেশগুলোর […]

ডেলিভারি ম্যানসহ বিভিন্ন পেশার আড়ালে ডাকাতি, গ্রেপ্তার ৬

আন্তঃজেলা ডাকাত দলে এমন ছয় সদস্যকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে দাবি করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) জানায়, ডাকাতির সময় এরা দুর্ধর্ষ হয়ে উঠে। গ্রেপ্তাররা হলেন- সুজন হাওলাদার (৩২), রবিউল আউয়াল (১৯), মো. বাবু ওরফে জুয়েল (২২), মো. রনি (১৯), একরাম আলী (৩৩) এবং ইব্রাহিম মিঝি (২০)। এরা সাবেক রাষ্ট্রদূত ও বীর মুক্তিযোদ্ধা […]

স্ত্রীর খোঁজ পেতে বন্ধুকন্যাকে অপহরণ

গেল ৩১ মার্চ অপহৃত হওয়ার পর মাস দুয়েক বাদে সোমবার শিশুটিকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে এ ঘটনায় রাশেদুল ও তার ফুফু রোখসানাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৪ পরিচালক (ডিআইজি) মোজাম্মেল হক মঙ্গলবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, দুই ছেলেমেয়েকে নিয়ে ঢাকার আশুলিয়ার টেঙ্গুরীর এক বাড়িতে ভাড়া থাকতেন সাদ্দাম হোসেন ও মীরা আক্তার। মোটামুটি এক কিলোমিটার […]

চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা দলে রিয়ালের ৪

সদ্য সমাপ্ত ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগে পারফরম্যান্সের আলোকে উয়েফার টেকনিক্যাল অবজারভার প্যানেলের বেছে নেওয়া ১১ সদস্যের দল মঙ্গলবার ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পিএসজি, ম্যানচেস্টার সিটি ও চেলসি থেকে একজন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন এই দলে। প্যারিসের ফাইনালে গত শনিবার লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতে নিজেদের রেকর্ড আরও সমৃদ্ধ […]