ফেরার পর আবারও ধসের মুখে টেরা লুনা

মে মাসের দ্বিতীয় সপ্তাহে টেরা লুনার দাম নেমে এসেছিল দশমিক শূন্য নয় সেন্টে। টেরা লুনা ধসের সঙ্গে সঙ্গেই ধস নেমেছিল টেরা ব্লকচেইনের স্টেবল কয়েন ‘টেরাইউএসডি’র দামেও। টেরা লুনা এবং টেরা ইউএসডির ধস ক্রিপ্টো বাজারের বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে বলে উঠে এসেছে সিএনবিসির প্রতিবেদনে। গত সপ্তাহে টেরা লুনাকে ‘টেরা ২.০’ হিসেবে ফিরিয়ে আনতে ভোট দেন […]
‘অসম্মানজনক’ মন্তব্যের জন্য ফরাসি মন্ত্রীকে ক্ষমা চাইতে বলল লিভারপুল

বাংলাদেশ সময় শনিবার রাত একটায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটির। কিন্তু তিন দফায় পিছিয়ে সেটি মাঠে গড়িয়েছিল প্রায় ৩৬ মিনিট দেরিতে। প্রাথমিকভাবে উয়েফার পক্ষ থেকে জানানো হয়, লিভারপুল সমর্থকদের স্ট্যান্ডের দিকে দর্শকদের মাঠে ঢুকতে দেরি হওয়াই ছিল মূল কারণ। বিষয়টি ওখানেই থেমে থাকেনি। টিকেট ছাড়াই অনেক সমর্থক জোর করে স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করে বলে অভিযোগ […]
ইউপি নির্বাচন: কাফন ও বিষের বোতল নিয়ে ইসি ভবনে নোয়াখালীর ৩৩ প্রার্থী

তাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্যের স্বামীর ‘জুলুমের’ কারণে ভোটের মাঠে তারা প্রচার চালাতে পারছেন না। তবে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস সেই অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ১৫ জুন হাতিয়ার নবগঠিত ১ নম্বর হরণী ও ২ নম্বর চানন্দি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। নির্বাচন ঘিরে সেখানে প্রার্থীদের উপর হামলা, প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে প্রার্থীরা অভিযোগ করছেন। […]
পদ্মায় মিলল ২৬ কেজির বাঘাআইড়

মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে স্থানীয় জেলে অসেল হালদারের জালে মাছটি আটকা পড়ে বলে গোয়ালন্দ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা টিপু সুলতান জানান। জেলে অসেল হালদার বলেন, ভোরে তিনি পদ্মায় মাছ ধরতে যান। সকাল ৭টার দিকে জাল তুলতেই বুঝতে পারেন বড় একটি মাছ আটকা পড়েছে। জাল টেনে দেখেন বড় একটি বাঘাআইড়। “পরে মাছটি দৌলতদিয়া আড়তে এনে […]
সিলেটে রায়হান হত্যা: আরও একজনের সাক্ষ্যগ্রহণ

মঙ্গলবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম গ্রেপ্তার পাঁচ আসামির উপস্থিতিতে আব্দুর রহমান নামের এক প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য শোনেন। এ সময় আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন বলে সিলেট মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী নওশাদ আহমদ চৌধুরী জানান। বুধবার মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে আদালত। গত ১১ মে মামলার বাদী নিহতের স্ত্রী তাহমিনা আক্তারা […]
গণসংহতি আন্দোলনের সঙ্গে বিএনপির সংলাপ

মঙ্গলবার হাতিরপুলে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংলাপে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুক ও সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনকে সঙ্গে নিয়ে বেলা সোয়া ১২টার দিকে গণসংহতির কার্যালয়ে যান ফখরুল। অন্যদিকে গণসংহতি আন্দোলনের নেতৃত্বে দেন দলের প্রধান সমন্বয়ক […]
টাকা নিয়ে ২ বন্ধুর মারামারিতে একজন খুন, একজন হাসপাতালে

সোমবার রাত ২টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানার চারখুটা মোড়ে এ ঘটনা ঘটে বলে কাশিয়াডাঙ্গা থানার ওসি এস এম মাসুদ পারভেজ জানান। নিহত রাব্বি (২৫) কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত কালুর ছেলে। তিনি স্থানীয় একটি বরফ মিলের কর্মচারী ছিলেন। আটক যুবকের নাম ইমন (২৪)। তিনি একই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে। ইমন ও রাব্বি বন্ধু। […]
নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের সবার মরদেহ উদ্ধার

মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল থেকে সর্বশেষ ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে নেপাল সিভিল এভিয়েশন অথরিটি- সিএএএনর মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ জানান। রয়টার্সকে তিনি বলেন, প্রায় সাড়ে ১৪ হাজার ফুট উচ্চতায় একটি খাড়া পাহাড়ি ঢালে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসস্তূপ থেকে সোমবার ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মঙ্গলবার সকালে সর্বশেষ ব্যক্তির মরদেহ খুঁজে পেয়েছেন উদ্ধারকর্মীরা। […]
৩ মাস সুন্দরবনে ভ্রমণ ও মাছ ধরায় নিষেধাজ্ঞা

মঙ্গলবার খুলনা বিভাগীয় বন সংরক্ষক মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রজনন ঋতুর কারণে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী তিন মাস সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়। “১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সেখানে মাছ ধরা ও ভ্রমণ নিষিদ্ধ থাকবে।” বিভাগীয় বন সংরক্ষক আরও বলেন, “এই সময়ের জন্য সুন্দরবনের নিরাপত্তা জোরদার করা হবে। নিষেধাজ্ঞা […]
৩০ যুদ্ধবিমান পাঠিয়ে তাইওয়ানকে ফের সতর্ক করল চীন

জানুয়ারির পর সোমবারের আগ পর্যন্ত তাইওয়ানের আকাশসীমার কাছে আর কখনোই এত বেশি চীনা যুদ্ধবিমান যাওয়ার ঘটনা ঘটেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানে চীনা আক্রমণের ব্যাপারে সতর্ক করার কয়েকদিনের মধ্যেই এ ‘অনুপ্রবেশের’ ঘটনা ঘটল। স্বশাসিত দ্বীপটির সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্য সংক্রান্ত আলাপ করতে সোমবারই মার্কিন সেনেটর টামি ডাকওয়ার্থ ঘোষণা না দিয়েই তাইওয়ান সফর করেছেন; বাইডেনের হুঁশিয়ারি […]