দুই খালাতো বোনের মুখে অ্যাসিড, চট্টগ্রামে ভাইবোনের যাবজ্জীবন

বুধবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এক যুগ আগের এ মামলার রায় ঘোষণা করেন। দণ্ডিত দুই আসামি ফারজানা লতিফ সাকি (৩৫) ও ইফতেখার লতিফ সাদি (৩৩) রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। সাজা ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়। ঘটনার সময় ভিকটিম মুমতাহা কারিনার বয়স ছিল ১৯ বছর, আর তার ছোট বোন সালনাবিল […]
কুমিল্লার রিফাতকে নিয়ে মন্তব্য, জানিপপ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

কুমিল্লা শহর যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ বুধবার সকালে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে এ মামলা দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে করা এ মামলায় কলিমুল্লাহ ও মনিরুল ছাড়াও যুক্তরাজ্যভিত্তিক ইউটিউব চ্যানেল টেবল টক ইউকের সঞ্চালক হাসিনা আক্তারকে আসামি করা হয়েছে। বাদীর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী জানান, চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর অভিযোগের বিষয়ে […]
ভোটে মজেছে কুমিল্লা

১৫ জুনের নির্বাচনের জন্য প্রার্থীদের হাতে প্রচার চালানোর জন্য সময় আছে আর ১২ দিন। মেয়র, কাউন্সিলর আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলে ১০৬ জন প্রার্থী সমানতালে প্রচার চালিয়ে যাচ্ছেন নগরীর ২৭ ওয়ার্ডে। যেন একটু সময় ফুরসত নেই। অধিকাংশ ভোটারই জানাচ্ছেন, প্রার্থীরা আসছেন ভোট চাইতে আর ভাল নাগরিক সুবিধার প্রতিশ্রুতি নিয়ে। ভোটের এই উৎসবমুখর পরিবেশ যেন প্রচারের […]
ইউক্রেইনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেইন যেন আরও নিখুঁতভাবে মূল লক্ষ্যগুলোতে আঘাত হানতে পারে সেজন্য ওয়াশিংটন দেশটিকে আরও উন্নত রকেট সিস্টেম ব্যবস্থাপনা দিতে যাচ্ছে। “ইউক্রেনকে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ পাঠাতে যাচ্ছি আমরা, যেন তারা যুদ্ধের ময়দানে লড়তে পারে এবং আলোচনার টেবিলে সম্ভাব্য শক্তিশালী অবস্থানে থাকতে পারে,” নিউ ইয়র্ক টাইমসে এক নিবন্ধে বাইডেন এমনটাই লিখেছেন […]
চট্টগ্রামে যাত্রীর শরীরে মিলল ৩৪টি সোনার বার

সাইফুল ইসলাম নামের ওই ব্যক্তি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বুধবার সকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রামে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে সাইফুলের শরীরে তল্লাশি করে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা সোনার বারগুলো জব্দ করেন বলে এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন জানান। তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ছাত্রলীগের অবরোধে চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

বুধবার ভোর থেকে মূল ফটক বন্ধ করে ছাত্রলীগ কর্মীদের বিক্ষোভের কারণে ক্যাম্পাসে বাস ও ট্রেন চলাচলও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দীন সুমন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মাজারগেইট এলাকায় ভিএক্স গ্রুপের দুই নেতার ওপর দুর্বৃত্তরা হামলা করে- এমন অভিযোগে কিছু শিক্ষার্থী প্রধান ফটক অবরোধ করেছে।” শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ভিএক্স গ্রুপ। […]
ভিড়ে ঠাসা মঞ্চে ঘামছিলেন কে কে, অপমৃত্যুর মামলা

ভক্ত-শ্রোতাদের কাছে কে কে নামে পরিচিত ছিলেন ৫৪ বছর বয়সী এই শিল্পী। তার এমন মৃত্যুতে শোকগ্রস্ত পুরো ভারতের সংগীত ও চলচ্চিত্র অঙ্গন। এনডিটিভি জানিয়েছে, কে কের মৃত্যুর কয়েক ঘণ্টা পর নজরুল মঞ্চের একটি ভিডিওতে দেখা যায়, ঝটপট মঞ্চ ত্যাগ করেছিলেন এই শিল্পী। সেসময় তাকে অসুস্থ দেখাচ্ছিল। বুকে ব্যথা অনুভব করায় হাসপাতালে নেওয়া হচ্ছিল তাকে, পথেই […]
যেভাবে ঘুমালে শরীরে ব্যথা হয়

আর এই ব্যথা থেকে মুক্তি পাওয়ার উপায় হল সঠিকভাবে ঘুমানো। ঘুম হল শরীরের ক্ষয়পূরণের সময়। সারাদিনের ক্লান্তি দূর করে পরের দিন আবার জীবন যুদ্ধে নামার জন্য শরীর প্রস্তুত হয় ওই ঘুমের সময়। তবে রাতে ভালো ঘুম হওয়ার পরও পরদিন শরীরে ব্যথা ও অস্বস্তি নিয়ে ঘুম ভাঙতে পারে। ঘুমের মধ্যে নড়াচড়া কিংবা যে অবস্থানে ঘুমিয়েছেন তার […]
৫৭ বছর পর যাত্রী নিয়ে ট্রেন ছুটল চিলাহাটি-হলদিবাড়ির পথে

বুধবার দিল্লিতে ভারতের রেলওয়ে বোর্ডের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিউ জলপাইগুড়ি জংশনে মিতালী এক্সপ্রেসের প্রথম যাত্রার আনুষ্ঠানিকতা সারেন ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও বাংলাদেশের রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তারা দিল্লি থেকে পতাকা নেড়ে সংকেত দিলে হুইসেল বাজিয়ে চলতে শুরু করে ট্রেন। প্রতিবেশী দুই দেশের মধ্যে চালু হওয়া তৃতীয় যাত্রীবাহী ট্রেন এটি। মিতালী এক্সপ্রেসের […]
রুশ পারমাণবিক বাহিনীর ‘মহড়া চলছে’

ইউক্রেইনের দনবাস অঞ্চলের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হাতে তুলে দিতে গত কয়েক সপ্তাহ ধরেই সেখানকার শহরগুলোতে রুশ হামলার ধার বেড়েছে; তার মধ্যেই এবার তাদের পারমাণবিক বাহিনীর মহড়ার খবর এল। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ইন্টারফ্যাক্স এ মহড়ার খবর দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। এ মহড়ায় হাজারখানেক সৈন্য এবং জার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক […]