ক্যাটাগরি

টিভি সূচি (শনিবার, ০৪ জুন ২০২২)

নিউ জিল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্ট (তৃতীয় দিন), বিকাল ৪টা সনি টেন ১, টেন ক্রিকেট   উয়েফা নেশন্স লিগ ইতালি-জার্মানি, রাত ১২:৪৫ সনি টেন ১

ফাইনালে নাদালের সামনে রুড

প্যারিসে শুক্রবার দ্বিতীয় সেমি-ফাইনালে ২০১৪ ইউএস ওপেন চ্যাম্পিয়ন সিলিচের বিপক্ষে অষ্টম বাছাই রুড জেতেন ৩-৬, ৬-৪, ৬-২, ৬-২ গেমে। প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন নরওয়ের ২৩ বছর বয়সী এই খেলোয়াড়। গ্র্যান্ড স্ল্যামের এককে ফাইনালে ওঠা নরওয়ের প্রথম খেলোয়াড়ও তিনিই। প্রথম সেমি-ফাইনালে প্রথম সেট নাদাল ৭-৬ (১০-৮) এ জেতার পর দ্বিতীয় সেটে যখন ৬-৬ […]

মেমফিসের জোড়া গোলে বেলজিয়ামকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস 

বেলজিয়ামের ব্রাসেলসে শুক্রবার রাতে ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে জোড়া গোল করেন বার্সেলোনা ফরোয়ার্ড মেমফিস ডিপাই। তাদের অন্য দুই গোলদাতা স্টেভেন বেরহুইয়ান ও ডেনজেল ডামফ্রিস। শেষ দিকে ব্যবধান কমান বেলজিয়ামের মিচি বাতসুয়াই। গত আসরে সেমি-ফাইনালে ফ্রান্সের কাছে হারা বেলজিয়াম ত্রয়োদশ মিনিটে এগিয়ে যেতে পারত। লেস্টার সিটির ডিফেন্ডার টিমোথি […]

বেনজেমার দুর্দান্ত গোলের পর ঘুরে দাঁড়িয়ে ডেনমার্কের জয়

প্যারিসের জাতীয় স্টেডিয়ামে শুক্রবার স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে দিয়েছে ডেনমার্ক। ‘এ’ লিগের ১ নম্বর গ্রুপের ম্যাচটিতে সফরকারীদের দুটি গোলই করেন আন্দ্রেয়াস কর্নিলিউস। বল দখলের পাশাপাশি আক্রমণেও পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু সুযোগ কাজে লাগানোয় কার্যকর হতে পারেনি তারা। প্রায় ৬০ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে মোট ১৯টি শট নেয় ফরাসিরা, যার […]

শঙ্কার দুনিয়ায় কোন পথে বাংলাদেশের অর্থনীতি?

অর্থনীতির সূচকগুলো এখন যে জায়গায় আছে, তাতে বাংলাদেশের ভবিষ্যৎ অতটা খারাপ বলে মনে করছেন না বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কেএএস মুরশিদ। তবে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ তিনিও দেখছেন। তার ভাষায়, “বাংলাদেশ আন্তর্জাতিক পরিস্থিতির ভিকটিম।” বাংলাদেশ ইতিহাসের সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের পরপরই মহামারী এসে হাজির। গত দুই বছরে অন্য সব দেশের মত বাংলাদেশের অর্থনীতিও […]

স্কটল্যান্ডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা কোয়েটজারে

বিশ্বকাপ সুপার লিগ ডিভিশন টু এর ম্যাচে শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলছে স্কটল্যান্ড। এই ম্যাচই হতে যাচ্ছে অধিনায়ক হিসেবে কোয়েটজারের শেষ।  ২০১২ সালে স্কটল্যান্ডকে প্রথমবারের মতো নেতৃত্ব দেন কোয়েটজার, টি-টোয়েন্টিতে। স্থায়ীভাবে অধিনায়কত্ব পান তিনি পরের বছর। মাঝে একবার হারান দায়িত্ব। ২০১৭ সালে আবারও তাকে ফেরানো হয় পুরনো পদে। দুই সংস্করণেই স্কটল্যান্ডকে সবচেয়ে বেশি ম্যাচে […]

চট্টগ্রামে গাড়ি খাদে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

শুক্রবার বিকাল ৪টার দিকে মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি বাগানবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রসুলে মুসাফি আসলাম (২৫) মারা যান। তার বাড়ি বগুড়ায়। দোহাজারি হাইওয়ে পুলিশের ওসি মাকসুদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাডো গাড়িতে করে কক্সবাজার থেকে চট্টগ্রামে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি গাছের সঙ্গে ধাক্কা দেয় এবং খাদে পড়ে যায়।” […]

অসাধারণ জুটিতে সেঞ্চুরির দুয়ারে মিচেল ও ব্লান্ডেল

প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউ জিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ২৩৬ রান। ৬ উইকেট হাতে রেখে সফরকারীরা এগিয়ে ২২৭ রানে। মিচেল ও ব্লান্ডেল দুজনই তৃতীয় দিন শুরু করবেন সেঞ্চুরির দুয়ারে দাঁড়িয়ে। ১৮৮ বলে ১১ চারে ৯৭ রানে অপরাজিত মিচেল। ১৮২ বলে ১২ চারে ৯০ রানে খেলছেন ব্লান্ডেল। প্রথম ইনিংসে এক পর্যায়ে ৭ উইকেটে […]

রানি এলিজাবেথকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের দিন বৃহস্পতিবার প্লাটিনাম জয়ন্তীতে রানিকে আলাদা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাষ্ট্র ও সরকার প্রধান। শুভেচ্ছা বার্তায় রানি এলিজাবেথের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনার পাশাপাশি যুক্তরাজ্য ও বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন তারা। রাষ্ট্রপতি বলেন, “আপনার যুক্তরাজ্যের সিংহাসনে আরোহণের প্লাটিনাম জয়ন্তীতে এবং জাতির জন্য […]

বিএনপির দেউলিয়াত্বই দেখাচ্ছে সংলাপ: হাছান মাহমুদ

শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা মহিলা লীগের এক মানববন্ধন কর্মসূচিতে তার এ মন্তব্য আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, “বিএনপি যে সমস্ত দলের সাথে মিটিং করছে, এসব দলের বাস্তবে কোনো অস্থিত্ব নাই। অস্থিত্ববিহীন দলের সাথে মিটিং করে করে তারা একটি সংবাদ […]