এনবিআর চেয়ারম্যানদের চোখে অর্থমন্ত্রী মুহিত

বাজেট প্রণয়নের ক্ষেত্রে নিজেকে ‘উচ্চাভিলাষী’ বলতেন মুহিত; তার টাকার অঙ্ক নিয়ে সমালোচনা হলেও বড় বাজেট দিয়ে অর্থনীতির চাঞ্চল্য বাড়ানোর লক্ষ্য ছিল তার। তার বিশাল বাজেটের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডকেও চলতে হত, কেননা বাজেটের অর্থ সংস্থানে রাজস্ব আদায়ের কাজটি এই সংস্থাটিকেই করতে হত। ফলে অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতকে কাছে থেকে দেখেছেন জাতীয় রাজস্ব বোর্ডের […]
আবুল মাল আবদুল মুহিত: সাহিত্যের ছাত্র থেকে অর্থনীতির জটিল জগতে

দীর্ঘ কর্মজীবনে কখনও সরকারি কর্মকর্তা, কখনও কূটনীতিক, কখনও আবার অর্থনীতির শিক্ষক, লেখক বা গবেষকের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়েছেন। মন্ত্রিত্ব থেকে মুহিত অবসর নিয়েছিলেন বছর চারেক আগেই; শুক্রবার মধ্যরাতে ৮৮ বছর বয়সে তিনি জীবন থেকেও চিরবিদায় নিলেন। সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিতের জন্ম ১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে। বাবা অ্যাডভোকেট আবু আহমদ […]
শ্রমিকরা এখন উপযুক্ত মজুরি পাচ্ছে: টিপু মুনশি

বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন এবং কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি’ শীর্ষক এ আলোচনা সভায় মন্ত্রী বলেন, বাংলাদেশের শিল্প কলকারখানাগুলোকে এখন ‘নিরাপদ ও কর্মীবান্ধব’ করা হয়েছে। “শ্রমিকরা এখন নিরাপদ পরিবেশে […]
যুদ্ধের বাজারে চড়ছে ডলার, চড়তে পারে আরও
ডলারের দামে লাগাম টানতে সরকারের নানা পদক্ষেপের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিতে পাঠানো এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়। বাংলাদেশের উপর রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের প্রভাব নিয়ে এই প্রতিবেদন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে উপস্থাপন করা হয়। প্রতিবেদনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেখেছে। আর প্রতিবেদনটি নিয়ে সংসদীয় কমিটিতেও আলোচনা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় […]
২৭ টাকা কেজি দরে ধান, ৪০ টাকায় চাল কিনবে সরকার

বৃহস্পতিবার দুপুরে সারা দেশে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। খাদ্য ভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি বলেন, “আজ থেকে আমরা সারা দেশে একযোগে ধান চাল কেনার কার্যক্রম উদ্বোধন করছি। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই সংগ্রহ অভিযান চলবে।” মিলারদের কাছ থেকে যে চাল কেনা হবে, তার […]
এবার কিছুটা কমে পাওয়া গেল এলএনজি

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে পেট্রোবাংলার প্রস্তাবে সিঙ্গাপুরের ভিটল এনার্জির কাছ থেকে প্রায় ৯৯১ কোটি ৭৭ লাখ টাকায় ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউর সমপরিমাণ এক কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে জানানো হয়, এই মূল্য ঠিক এক মাস আগে মার্চে একই কোম্পানির কাছ থেকে কেনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চেয়ে ২০ […]
চলতি মূলধন ঋণ সীমা বাড়ানোর সুযোগ

বুধবার কেন্দ্রীয় ব্যাংকের এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ সীমা নির্ধারণ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সার্কুলার ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা এখনই কার্যকর করতে বলা হয়েছে। সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে আর্ন্তজাতিক বাজারে কাঁচামালসহ বিভিন্ন উপকরণের দাম বেড়েছে। পাশাপাশি […]
শ্রীলঙ্কাকে ৬০ কোটি ডলার দিতে রাজি বিশ্ব ব্যাংক

এই সহায়তার ৪০ কোটি ডলার বিশ্ব ব্যাংক ‘দ্রুতই’ ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছে বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দপ্তর। সেখানে বলা হয়, বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে শ্রীলঙ্কায় সহযোগিতা অব্যাহত রাখার কথাও বলেছে বিশ্ব ব্যাংক। রয়টার্স লিখেছে, মহামারীর প্রভাব, সরকারি তহবিল পরিচালনায় অদক্ষতা এবং তেলের দাম বেড়ে যাওয়ায় বিদেশি মুদ্রার রিজার্ভ ঘাটতি ভারত মহাসাগরের […]
পণ্য বাজারে ‘৫০ বছরের সবচেয়ে বড় ধাক্কা’ আসছে: বিশ্ব ব্যাংক

মঙ্গলবার এ সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে গ্যাস থেকে গম ও তুলা পর্যন্ত বিভিন্ন পণ্যে দাম অনেক বাড়িয়ে দিয়েছে এবং এই ধাক্কা ১৯৭০ এর দশকের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। বিশ্ব ব্যাংকের এই প্রতিবেদনের সহ-লেখক পিটার ন্যাগল বিবিসিকে বলেন, পণ্যের দামের এই ঊর্ধ্বগতি এরইমধ্যে বড় ধরনের অর্থনৈতিক ও মানবিক প্রভাব ফেলতে […]
স্বাস্থ্যে বাজেটের ৮% বরাদ্দের প্রস্তাব

মঙ্গলবার বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘স্বাস্থ্য বাজেট বিষয়ক জাতীয় নীতি সংলাপ‘ শীর্ষক ভার্চুয়াল আলোচনায় তিনি এ প্রস্তাব করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তিনি আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে স্বাস্থ্য খাতে ৫ শতাংশের পরিবর্তে ৭ থেকে ৮ শতাংশ অর্থ বরাদ্দের প্রস্তাব দেন। সাবেক গভর্নর বলেন, “বাংলাদেশে স্বাস্থ্যখাতে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, তা দক্ষিণ […]