ক্যাটাগরি

বিডা’র অনলাইন ওএসএস পোর্টালে যুক্ত হল আরও ৫টি সেবা

মঙ্গলবার এক ভার্চুয়াল সভায় বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এই পাঁচটি সেবা উদ্বোধন করেন।  এর ফলে এখন থেকেই বিনিয়োগকারীরা বিডা ওয়েব পোর্টালের মাধ্যমে  ৪৭টি সেবা পাবেন। বিডা’র অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন প্রদান, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবেশন কোম্পানি লিমিটেড ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের […]

লকডাউন: কৃষিপণ্য ও পার্সেল পরিবহনে বুধবার থেকে বিশেষ ট্রেন

মঙ্গলবার রেলভবনে ‘লকডাউন এবং কোভিডকালীন পণ্যবাহী ও পার্সেল ট্রেন পরিচালনা’ বিষয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে বুধবার থেকে এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই দেশে বিভিন্ন বিধিনিষেধ চলছে। তখন থেকে যাত্রীবাহী ট্রেন বন্ধ রেখে শুধু জরুরি পণ্য পরিবহন করছে […]

‘ছোটদের’ প্রণোদনা ঋণ মিলবে ৩০ জুন পর্যন্ত

সোমবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট এক সার্কুলারে এই সিদ্ধান্ত জানিয়েছে। নতুন সময় অনুযায়ী ৩০ জুন পর্যন্ত ঋণ দেওয়া যাবে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির শিল্প ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের উদ্যোক্তাদের। করোনাভাইরাস মহামারীর ক্ষতি সামলাতে গত বছরের ১৩ এপ্রিল সিএমএসএমই খাতের জন্য ২০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার। ঠিক মতো […]

কোভিডে বাজেটে প্রাধান্য পাবে গ্রামীণ অর্থনীতি : অর্থমন্ত্রী

রোববার দেশের অর্থনীতিবিদদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী জানান, খ্যাতিমান অর্থনীতিবিদদের সঙ্গে এই বৈঠকে বিদ্যমান প্রেক্ষাপটে কিভাবে এগুতে হবে সেসব বিষয়ে পরামর্শ উঠে এসেছে। আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে একই সঙ্গে কৃষি ও স্বাস্থ্য খাতে প্রাধান্য দেওয়ার কথা জানিয়ে তিনি কালো টাকা বা অপ্রদর্শিত আয়ের […]

লকডাউনেও মূসক ও সম্পূরক শুল্ক জমা দেওয়া যাবে

বৃহস্পতিবার এনবিআর সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) আব্দুল মান্নান শিকদার স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, “মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ ও ২০১৬ সালের বিধিমালা অনুযায়ী করদাতা কর্তৃক প্রতি ইংরেজি মাস (কর মেয়াদ) শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে মূসক ও সম্পূরক শুল্ক জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। অন্যথায় সুদ ও জরিমানা আরোপের […]

মহামারীতে প্রান্তিক পরিবারের ঋণ বেড়েছে : জরিপ

এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম ফেব্রুয়ারি মাসে এ জরিপ পরিচালনা করে। বৃহস্পতিবার ‘কীভাবে অতিমারীকে মোকাবেলা করছে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী: একটি খানা জরিপের ফলাফল’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে ফলাফল উপস্থাপন করেন জরিপের প্রধান গবেষক বেসরকারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষক ইশতিয়াক বারী। কোভিড-১৯ মহামারী চলাকালীন সময়ে প্রান্তিক মানুষের স্বাস্থ্য, আর্থিক ও জীবনধারণের উপর প্রভাব নিয়ে এই জরিপ পরিচালনা […]

ভারত থেকে আমদানি হবে আরও এক লাখ টন চাল

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয় বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। এছাড়া আগে আমদানির অনুমোদন পাওয়া চালের মধ্যে এদিন ভারতের একটি বেসরকারি কোম্পানি থেকে প্রতিকেজি ৩৫ টাকা দরে ৫০ হাজার টন কেনার প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানান, খাদ্য অধিদপ্তরের […]

এ বছর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৫% : আইএমএফ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ আউটলুকে ২০২২ সালে বাংলাদেশের জিডিপি আরও শক্তিশালী হবে বলে প্রক্ষেপন করা হয়েছে। আগামী বছর সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে কোভিড ১৯ এর টিকা দেওয়ার পরিমাণ বাড়তে থাকায় অর্থনৈতিক পরিস্থিতি আরও ভালোর দিকে যাবে বলে আন্তর্জাতিক দাতা সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। একইসঙ্গে অবশ্য কিছু বড় চ্যালেঞ্জের […]

প্রণোদনা প্যাকেজে অর্থনীতি ‘ঘুরে দাঁড়াচ্ছে’: সংসদে প্রতিবেদন

‘বাজেট ২০২০-২০২১: জুলাই-ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণ’ নামের এই প্রতিবেদন রোববার জাতীয় সংসদে উপস্থাপন করা হয়।  অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক সংসদে এ প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বলা হয়, সামগ্রিকভাবে চলতি অর্থবছরের প্রথমার্ধে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক ইতিবাচক অবস্থায় রয়েছে। “বিশেষ করে, মাথাপিছু জাতীয় […]

করোনাভাইরাস: টিকা কিনতে বাংলাদেশকে ৭৯৯০ কোটি টাকা দিতে চায় এডিবি

বর্তমান বিনিময়হার (১ ডলারে ৮৫ টাকা) অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ সাত হাজার ৯৯০ কোটি টাকা। করোনাভাইরাসের টিকা কিনতে ঋণ হিসেবে এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সহায়তা। সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে ভার্চুয়াল আলোচনায় এডিবি এই ঋণ সহায়তায় সম্মতি দেয়। চলতি মাসে এই ঋণ সহায়তার বিষয়টি ম্যানিলায় এডিবির সদর দপ্তরে অনুষ্ঠেয় বোর্ড সভায় […]