ক্যাটাগরি

সিঙ্গাপুর সুইজারল্যান্ড থেকে আরও এলএনজি আসছে

বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সিঙ্গাপুরের ভিটল এশিয়া ও সুইজারল্যান্ডের এওটি ট্রেডিং কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এওটি ট্রেডিংয়ের কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ৮ দশমিক ৩৪৫ ডলারে ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি কেনা হচ্ছে। ভ্যাট, ট্যাক্সসহ এতো মোট খরচ হচ্ছে ২৭৮ কোটি […]

অর্থ পাচার ঠেকান: এনবিআরকে সিপিডি

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট নিয়ে বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে আলোচনায় এই পরামর্শ দেয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠানটি। সিপিডি প্রতিনিধি মুনতাসির কামাল অর্থ পাচার প্রতিরোধে ‘ট্রান্সফার প্রাইসিং সেল’ কার্যকরের প্রস্তাব দিয়ে বলেন “তা যদি কার্যকর হয়, তাহলে মানি লন্ডারিংয়ের সুযোগ কমে আসবে। মনিটরিং ব্যবস্থা থাকলে অর্থ পাচারের প্রবণতাও কমে আসবে।” সিপিডির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটস মুনতাসির […]

সীমান্ত বাণিজ্য তিন গুণ বাড়ানোর সুযোগ দেখছে বিশ্বব্যাংক

দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে আন্তঃযোগাযোগ নিয়ে মঙ্গলবার প্রকাশিত আন্তর্জাতিক এই ঋণদাতা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে সীমান্ত বাণিজ্য ১৭২ শতাংশ থেকে ২৯৭ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব। দুদেশের মধ্যে নির্বিঘ্নে পণ্য পরিবহন চালু হলে বাংলাদেশের জাতীয় আয়ে ১৭ শতাংশ এবং ভারতের ৮ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে, বলছে বিশ্বব্যাংক। ‘কানেক্টিং টু থ্রাইভ: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটিজ […]

নারীর কাছে প্রণোদনা পৌঁছাতে সবার সহযোগিতা চাইলেন স্পিকার

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ‘পাঁচ দশকে বিভিন্ন পেশায় নারীর অগ্রগতি, সমস্যা ও চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান এবং ডিআরইউ নারী সদস্যদের পত্রিকা ‘কণ্ঠস্বর’র বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, “কোভিডকালীন সংকটময় সময়ে প্রধানমন্ত্রী নারীদের […]

পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন

পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো আবেদনে করোনাভাইরাস মহামারীতে প্রকল্পের কাজ ব্যাহত হওয়াকে সময় বাড়ানোর কারণ হিসেবে দেখিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পদ্মা নদীর উপর বাংলাদেশের দীর্ঘতম সেতু নিজস্ব অর্থায়নে নির্মাণে কাজ শুরু হয়েছিল ২০১৪ সালে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই সেতুর উপর দিয়ে গাড়ি ও ট্রেন চলাচল শুরুর লক্ষ্য থাকলেও মাঝে হানা দেয় করোনাভাইরাস মহামারী। […]

বৈদেশিক সহায়তা: সাত মাসে ছাড় ৩৩৫ কোটি ডলার

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, ২০২০-২১ অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে ঋণ ও অনুদান মিলে মোট ৩৩৫ কোটি ৫৪ লাখ ডলারের বৈদেশিক সহায়তা ছাড় হয়েছে। এই ছাড় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ২৫ কোটি ৩১ লাখ ডলার বেশি। ২০১৯-২০ অর্থবছরের জানুয়ারি মাস পর্যন্ত ৩১০ কোটি ২৩ লাখ ডলার ছাড় হয়। ইআরডির সংশ্লিষ্ট কর্মকর্তা […]

এবার মনোযোগ হোক মানব উন্নয়নে: মুহিত

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, “অর্থনৈতিক সূচক একই সময়ে জোরালো সমর্থন পেয়েছে মানবিক সূচকের। মানব উন্নয়ন সূচকেও আমাদের অগ্রগতি বিস্ময়কর। “যদিও আমরা এখনও মাঝ পর্যায়ে আছি। এক্ষেত্রে আমরা এখনও শ্রীলঙ্কা থেকে পিছিয়ে। এই একটা জায়গা যেখানে আমাদের ভবিষ্যতে অধিক মনোযোগ দেওয়া দরকার।” ফরেন সার্ভিস একাডেমিতে […]

দক্ষিণ এশিয়ায় ‘অর্থনৈতিক শক্তি’ হয়ে উঠছে বাংলাদেশ: ওয়াল স্ট্রিট জার্নাল

গত ২৬ ফেব্রুয়ারি স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ পায় বাংলাদেশ। পরদিন সংবাদ সম্মেলনে দেশবাসীকে সেই সুখবর জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের এই সাফল্যের প্রসঙ্গ টেনে ওয়াল স্ট্রিট জার্নালের নিবন্ধে বলা হয়েছে, গত এক দশকে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় রপ্তানি আয়ে অভাবনীয় উল্লম্ফন দেখিয়েছে বাংলাদেশ। বিকাশমান তৈরি পোশাক শিল্প খাতের […]

এপ্রিলেই আসছে মেট্রোরেলের প্রথম কোচ

কোচটি বহনকারী জাহাজ এপ্রিল নাগাদ বাংলাদেশের মোংলা বন্দরে পৌঁছাবে কোচ নির্মাণকারী প্রতিষ্ঠান কাওয়াসাকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এপ্রিলেই ছয় বগির এই কোচ উত্তরায় পৌঁছাবে বলে নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসি) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছয়টি কোচের একটি পরিপূর্ণ ট্রেন আসছে। এপ্রিল মাসের ২৩ তারিখে এটা পৌঁছাবে। ট্রায়ালের মাধ্যমে […]

টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী

তার প্রেস সচিব ইহসানুল করিম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আজ বিকালেই টিকা নিয়েছেন।” শেখ হাসিনা টিকা নেওয়ার সময় তার পাশে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। শেখ রেহানা আগেই টিকা নিয়েছেন। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী নিজেই […]