ক্যাটাগরি

ধানের উন্নত জাত উদ্ভাবনে জোর কৃষিমন্ত্রীর

তিনি বলেছেন, “আমাদের জনসংখ্যা প্রতিবছর ২২-২৩ লাখ বৃদ্ধি পাচ্ছে; অথচ নানা কারণে চাষের জমি কমছে। এটাই ভবিষ্যতের খাদ্য নিরাপত্তায় মূল চ্যালেঞ্জ। সেজন্য, ২০৩০ সালের মধ্যে উৎপাদনশীলতা দ্বিগুণ করতে হলে আরও উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবন করতে হবে।” বৃহস্পতিবার গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় এ বিষয়ে কথা বলেন কৃষিমন্ত্রী। ২০১৯-২০ বছরের […]

এলপিজির দাম মাসে মাসে নির্ধারণের প্রস্তাব

বৃহস্পতিবার ঢাকার বিয়াম মিলনায়তনে প্রথমবারের মতো এলপিজির মূল্যহার নির্ধারণ ও দামে শৃঙ্খলা আনতে আয়োজন করা শুনানিতে এই প্রস্তাব করা হলেও তার আইন ও নীতিগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাদের এই প্রশেনর সদুত্তর মেলেনি কারিগরি কমিটি কিংবা শুনানি পরিচালনাকারী বিইআরসির শীর্ষ ব্যক্তিদের কাছ থেকে। আদালতের আদেশ পালন করতে […]

আমদানির খরা কাটছে

অর্থনীতির জন্য এটি একটি ‘সুখবর’ মন্তব্য করে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান মনসুর বলেছেন, আমদানি বাড়া মানে বিনিয়োগ বাড়া, অর্থনীতিতে গতি সঞ্চার হওয়া। বাংলাদেশ ব্যাংক বুধবার আমদানির যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, গতবছরের নভেম্বরে দেশে ৪৮১ কোটি ৮৪ লাখ ডলারের বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। আমদানির এই অংক আগের বছরের […]

ভূমির শ্রেণি বিভাজনে পরামর্শক নিয়োগ দিচ্ছে ভূমি মন্ত্রণালয়

ভূমি মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রকল্প মেয়াদকালীন চুক্তিভিত্তিক নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করে ১২ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত ছকে ভূমি মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করতে হবে। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগের শর্তাবলি ও আবেদন পত্রের ছক ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ […]

এবার উত্তরণ ঘটবে, আশা অর্থমন্ত্রীর

কোনো স্বল্পোন্নত দেশকে উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার বিষয়টি দেখভাল করে জাতিসংঘের সংস্থা সেন্টার ফর ডেভলপমেন্ট পলিসি- সিডিপি। বুধবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সভা শেষে এক প্রশ্নে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, “এক ঐতিহাসিক মুহূর্তে আমরা এলডিসি গ্রাজুয়েশন অর্জন করতে যাচ্ছি। আমরা তিনটা ক্রাইটেরিয়াই পূরণ করেছি। এবার দ্বিতীয় অ্যাসেসমেন্ট। […]

৫০ হাজার টন গম, ৩০ হাজার টন ডিজেল কেনার প্রস্তাবে সায়

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। একই বৈঠকে আগামী ছয় মাসের জন্য ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিডেট থেকে সরকারি পর্যায়ে ১০৭ কোটি ৭২ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানিরও অনুমোদন দেওয়া হয়। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে […]

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: ৫ বছরের প্রস্তুতিকালীন সুবিধা চায় বাংলাদেশ

সিডিপির আসন্ন ত্রিবার্ষিক পর্যালোচনা সভার প্রস্তুতির অংশ হিসেবে মঙ্গলবার এক্সপার্ট গ্রুপ সভার এক বৈঠকে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ইউএন-সিডিপির কাছে এই আহ্বান জানিয়েছে। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ। আগামী ফেব্রুয়ারিতে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় দ্বিতীয়বারের মতো স্বল্পোন্নত দেশ […]

বাংলাদেশে কৃষি যন্ত্রের ‘সংযোজন কারখানা করবে’ মাহিন্দ্র

মঙ্গলবার মাহিন্দ্রর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পবন গোয়েঙ্কার সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। বৈঠক শেষে ব্রিফিংয়ে কৃষিমন্ত্রী বলেন, “ভারতের মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র লিমিটেড বাংলাদেশে কৃষি যন্ত্রপাতির সংযোজন কারখানা করবে। এছাড়া প্রান্তিক পর্যায়ে যন্ত্রের ব্যবহার জনপ্রিয় ও রক্ষণাবেক্ষণ সহজতর করতে প্রশিক্ষিত জনবল তৈরির ব্যাপারেও উদ্যোগ গ্রহণ করবে তারা।” তিনি বলেন, “বাংলাদেশে যান্ত্রিকীকরণে বিনিয়োগের […]

প্রণোদনা ঋণ: ভর্তুকির সুদ গ্রাহকের উপর চাপানো যাবে না

তবে কিছু ব্যাংক তা গ্রাহকের উপর চাপিয়ে দিয়ে সুদসহ পুরো টাকা পরিশোধের জন্য সময় বেঁধে দিচ্ছে বলে অভিযোগ আসার প্রেক্ষাপটে ভর্তুকি সুদকে আলাদা হিসাবে সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এ সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, ঋণের ওপর আরোপযোগ্য নির্ধারিত সুদের মধ্যে গ্রাহক কর্তৃক প্রদেয় […]

মাঠ থেকে সঠিক কৃষি তথ্য আসছে না: সংসদীয় কমিটি

সরকারের বিব্রত হওয়া এড়াতে ভবিষ্যতে যেন মাঠ প্রশাসন থেকে ভুল তথ্য না আসে, তার জন্য ব্যবস্থা নিতে কমিটি অনুশাসন দিয়েছে। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে চাল ও আলুসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এখন আমনের ভরা মৌসুম চললেও ধান ও চাল-দুটোরই দাম গত বছরের তুলনায় বেশি। খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চালের […]