ইউক্রেইনে যুদ্ধের জেরে বিশ্ব মন্দার শঙ্কা বিশ্ব ব্যাংক প্রধানের

বুধবার যুক্তরাষ্ট্রে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, “আমরা কীভাবে মন্দা এড়াতে পারি- সেই পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।” বিবিসি লিখেছে, সামনের দিনগুলোতে বৈশ্বিক অর্থনীতি সঙ্কুচিত হয়ে আসতে পারে বলে সতর্কবার্তা আসছিল গত কিছুদিন ধরে। এবার তার সঙ্গে যুক্ত হল বিশ্ব ব্যাংক প্রধানের এই আশঙ্কা। কোনো বছর মোট উৎপাদন আগের বছরের তুলনায় […]
ডলারের দর: ব্যাংকারদের বৈঠকে ডেকেছে বাংলাদেশ ব্যাংক

টাকার বিপরীতে ডলারের বিনিময় হার নির্ধারণকারী সংগঠন বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলার’স অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস, বাংলাদেশ (এবিবি) এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে এই বৈঠক হবে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকটি হবে বাংলাদেশ ব্যাংকে। বাফেদার নির্বাহী কমিটির সদস্য ও রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ […]
বাংলাদেশ থেকে বিশেষ খাতে জনশক্তি নিতে চায় ইইউ: রাষ্ট্রদূত হোয়াইটলি

বুধবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, এ ক্ষেত্রে অংশীদারিত্বের জন্য বাংলাদেশকে বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন, যা ইইউতে বৈধ অভিবাসনের জন্য উৎসাহব্যঞ্জক নতুন পথ হতে পারে। ”যেমন- নার্সিং ও অন্যান্য বিশেষ যোগ্যতার ক্ষেত্রে। তারা কাজ করবে, প্রশিক্ষিত হবে এবং একটা নির্দিষ্ট সময়ের পর ফিরে আসবে। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি নিয়ে কাজ করছি আমরা।” তার […]
১০ মাস শেষে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১% পিছিয়ে

গত এপ্রিল মাস পর্যন্ত মোট ২ লাখ ২৭ হাজার ৬৪১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। এই ১০ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৬০ হাজার কোটি টাকা। ১০ মাসের আদায় গত অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ হাজার কোটি টাকা বা ১৫ শতাংশ বেশি। তবে চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে এনবিআরের সংশোধিত লক্ষ্যমাত্রা ৩ […]
রেমিটেন্স প্রবাহ বাড়লেও নীতি বদলে সতর্ক থাকার পরামর্শ

ডলারের সঞ্চয় নিয়ে উদ্বেগের এই সময়ে রেমিটেন্স প্রবাহের গতি ধরে রাখতে ইতোমধ্যে নীতিমালায় কিছু ছাড়ও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এই ছাড় অর্থনীতিতে ‘ঝুঁকি’ সৃষ্টি করতে পারে বলে সতর্ক করে হুন্ডি বন্ধের তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসের প্রথম ১৯ দিনে প্রবাসীরা ১৩১ কোটি ২১ লাখ ডলার দেশে […]
ভারতের ৮ কোম্পানি বাংলাদেশে গম রপ্তানিতে আগ্রহী: খাদ্যমন্ত্রী

মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা ভারত থেকে কখনও গম নিইনি। শুধু যুদ্ধের কারণে ছয়টা টেন্ডার করা হয়েছে, প্রতি টেন্ডারে ৫০ হাজার টন করে এবং ৩ লাখ টন গম এলসি খোলা হয়েছে।” এর মধ্যে ভারত থেকে দেড় লাখ টন গম বাংলাদেশে পৌঁছেছে। আর বাকি দেড় লাখ টন আসার অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। […]
মূল্য বৃদ্ধি: কৃষকের গম আসছে না সরকারের গোলায়
রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজারে এবার মওসুমের শুরু থেকেই গমের কেজি ৩৪ টাকার উপরে। আর সরকারিভাবে নির্ধারিত মূল্য ২৮ টাকা। তাই কৃষকরা আমাদের গম না দিয়ে খোলা বাজারেই বিক্রি করছে।” একই পরিস্থিতি পাশের জেলা ঠাকুরগাঁওয়ে। সেখানে লক্ষ্যমাত্রা ছিল ২৪ হাজার টন। ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম জানান, মওসুমের […]
দেশে অর্থ পাঠাতে কাগজপত্র লাগছে না প্রবাসীদের

সোমবার একটি পরিপত্র জারি করে এদিন থেকেই সিদ্ধান্তটি কার্যকর করার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে ৫ হাজার ডলার বা স্থানীয় মুদ্রায় ৫ লাখ টাকার বেশি দেশে পাঠাতে প্রবাসীদের চাকরির নিয়োগসহ আনুষঙ্গিক নথি জমা দিতে হতো বিদেশের এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে। সেসব প্রতিষ্ঠানকে আবার নথি পাঠাতে হতো দেশীয় ব্যাংকে। সরকারের নতুন এ সিদ্ধান্তের ফলে প্রবাসীদের আর সেই […]
ডলারের বিপরীতে আরও কমল টাকার মান

সোমবার আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার আরও ৪০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন। রোববার পর্যন্ত প্রতি ডলার বিনিময় হয়েছিল ৮৭ টাকা ৫০ পয়সায়। এই হার নির্ধারিত হয়েছিল গত ১৬ মে। তার আগের সপ্তাহে ৯ মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা […]
বাজার ও অর্থনীতির সুরক্ষায় করণীয় কী, অর্থ মন্ত্রণালয়ে বৈঠক

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহও রোববারের এ বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের পুঁজিবাজারে ছোট-বড় কোনো বিনিয়োগকারীর স্বার্থ যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে ‘সজাগ দৃষ্টি রাখার’ নির্দেশ দেন অর্থমন্ত্রী। […]