‘রেসপনসিবল, ট্রান্সপারেন্ট’ বাজেট দেব: অর্থমন্ত্রী
আ হ ম মুস্তফা কামাল, ফাইল ছবি ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বৃহস্পতিবার দেশের প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই প্রতিশ্রুতি দেন তিনি। অর্থমন্ত্রী বলেন, অতীত অভিজ্ঞতার আলোকে সবার পরামর্শের সংযোগ ঘটিয়ে সঙ্কট উত্তরণের পরিকল্পনা সাজাবেন তিনি। “অভিজ্ঞতাকে কাজে লাগাব। সবাই মিলে একসাথে কাজ করব। এবার যা দেখতে পেয়েছেন […]
সঙ্কট মোকাবেলায় সরকারের সামর্থ্য বাড়াতে হবে: তৌফিক খালিদী

২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেট নিয়ে বৃহস্পতিবার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল যে মতবিনিময় সভা করেন, তাতে এই পরামর্শ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক। সঙ্কটের প্রেক্ষাপট তুলে ধরে তৌফিক ইমরোজ খালিদী বলেন, “আমি বিশ্বাস করি, আমাদের অর্থনীতিতে আস্থা ফেরানোর মতো নীতি প্রণয়ন করতে হবে, আর ভবিষ্যতের যে কোনো সঙ্কট মোকাবেলায় […]
১২ দিনে রেমিটেন্স এসেছে ৮৩ কোটি ৬১ লাখ ডলার

অর্থনীতিবিদরা প্রত্যাশা করছেন ঈদ-উল আযহা (কুরবানির ঈদ) ঘনিয়ে আসলে এ ধারা আরো বৃদ্ধি পাবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মে মাসের ১২ তারিখ পর্যন্ত দেশে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন ৮৩৬ দশমিক ১৯ মিলিয়ন বা ৮৩ কোটি ৬১ লাখ ডলার। গড় হিসাবে এই সময়ে দৈনিক রেমিটেন্স এসেছে ৬৯ দশমিক ৬৮ মিলিয়ন ডলার। গত এপ্রিলে দৈনিক গড় রেমিটেন্স প্রবাহ […]
দ্যব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরবরাহ সংকট ঠেকাতে আসছে ‘চূড়ান্ত সিদ্ধান্ত’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় জানিয়ে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটে’ সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। বিভিন্ন দেশে মূল্যস্ফীতির উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমাদেরও হয়তো কিছু কিছু ক্ষেত্রে […]
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরবরাহ সংকট ঠেকাতে ‘সিদ্ধান্ত আসছে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। বৈঠকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় জানিয়ে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকটে’ সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। বিভিন্ন দেশে মূল্যস্ফীতির উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, “আমাদেরও হয়তো কিছু কিছু ক্ষেত্রে […]
ডলারের দরে অস্থিরতা: মাঠে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন দল

বৃহস্পতিবার সকাল থেকে তারা কয়েকটি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। দুপুর থেকে শুরু করেন ট্রেজারি ও ফরেন এক্সচেঞ্জ বিভাগের নথি ও ডলার সংগ্রহের অনলাইন ও নগদে বেচাকেনার তথ্য যাচাইয়ের কাজ। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, “সাম্প্রতিক সময়ে ডলারের বিনিময় হার নিয়ে প্রশ্ন ওঠায় বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে […]
কেবল ৩ ক্ষেত্রে বিদেশে যেতে পারবেন বাংলাদেশ ব্যাংক কর্মীরা

এখন থেকে চিকিৎসা, নিজস্ব অর্থায়নে হজে যাওয়া এবং আয়োজক সংস্থার পূর্ণ অর্থায়নে প্রশিক্ষণ ছাড়া অন্য কোনো কারণে বিদেশে যাওয়ার অনুমতি পাবেন না কেন্দ্রীয় ব্যাংকের কোনো কর্মকর্তা। ওই তিন ক্ষেত্র ছাড়া অন্য কোনো কারনে বিদেশে যাওয়ার অনুমতি যারা এর আগে পেয়েছিলেন, তাও বাতিল করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, বুধবার […]
মূল্যস্ফীতি আর ঋণের চাপে চ্যাপ্টা হওয়ার দশা দরিদ্র দেশগুলোর

অথচ গত চার বছর ধরে যুদ্ধ তাদের উদ্বাস্তু করে রেখেছে। ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি তাঁবুতে পরিবার নিয়ে আশ্রয় নিয়েছেন তিনি। শরণার্থী শিবিরে আরও ৯ হাজার পরিবারের সঙ্গে অসহায় জীবন কাটছে তার। স্থানীয় একটি হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করে যা পান তা দিয়ে পরিবারের সদস্যদের জন্য যথেষ্ট খাবারই কিনতে পারেন না। এখন আবার নতুন আরেক […]
স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য রপ্তানির ঋণের সুদ এখন সাড়ে ৩%

এখন গ্রাহকরা এ তহবিল থেকে মাত্র সাড়ে ৩ শতাংশ সুদে ২০২৫ সাল পর্যন্ত ঋণ নিতে পারবেন। আগে গ্রাহক পর্যায়ে সুদহার ছিল সর্বোচ্চ ৫ শতাংশ। বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতিবিভাগ থেকে এ সার্কুলারে সুদহার কমানোর বিষয়টি জানানো হয়। ২০২০ সালে ‘করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতে পুর্নঅর্থায়ন স্কিম’ নামের এ তহবিল গঠন […]
পাইকারি বিদ্যুতের দাম ৫৮% বাড়ানোর সুপারিশ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি তা ৫৮ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে; যদিও শুনানিতে এই দাম বৃদ্ধির বিরোধিতা করেছে ক্যাব ও ব্যবসায়ী নেতারা। মহামারী ও ইউক্রেইন যুদ্ধের প্রভাবে জীবনযাপনের ব্যয় বৃদ্ধির মধ্যে পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানো হলে খুচরায়ও বাড়ার সম্ভাবনা রয়েছে। কারিগরি কমিটির এই সুপারিশ বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বিইআরসি। কমিশনের চেয়ারম্যান আব্দুল […]