ক্যাটাগরি

এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে আজ

সারাদেশ থেকে আজ বৃহস্পতিবার ১ হাজার নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. হাবিবুর রহমান। স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, ‘দেশের প্রতিটি উপজেলা থেকে কমপক্ষে দু’জনের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই নির্দেশনা অনুসারে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক […]

দেশে করোনায় নতুন করে আক্রান্ত ২, নেই মৃত্যুর খবর

আইইডিসিআরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়। ছবি: ফেসবুক থেকে দেশে করোনা ভাইরাসে সংক্রমণের ফলে গত ২৪ ঘণ্টায় আরো দুইজনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ জনে। বৃহস্পতিবার দুপুরে আইইডিসিআরের করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, […]

শামসুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আলহাজ্ব শামসুর রহমান শরীফ [ছবি: সংগৃহীত] পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক ভূমিমন্ত্রী, ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, শামসুর রহমান শরীফের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন দক্ষ সংগঠক ও অভিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। তার […]

আজ ৩০০ জাপানি নাগরিক টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বে

কোভিড-১৯ মহামারি পরিস্থিতির কারণে ঢাকায় আটকা পড়া ৩ শতাধিক জাপানি নাগরিক আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন সামাজিক গণমাধ্যমে সংবাদিকদের জানান, জাপানি নাগরিকদের বহনকারী বোয়িং-৭৭৭ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ সকাল ১০টায় জাপানের নারিতা […]

আজ থেকে কঠোর হবে সেনাবাহিনী

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও গতকাল অনেকে রাস্তায় বের হয়েছিলেন। সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হয়ে বাসায় থাকার আহ্বান জানানোর পাশাপাশি রিকশা-গাড়ির চাকায় জীবাণুনাশক ছিটিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা —ইত্তেফাক সেনাবাহিনী আজ বৃহস্পতিবার থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনের বিষয়টি […]

করোনা ঠেকাতে ঘরে থাকার বিকল্প নেই

বিশেষজ্ঞদের অভিমত বৈশ্বিক মহামারিতে পরিণত হওয়া করোনা ভাইরাস থাবা বসিয়েছে বাংলাদেশেও। এ ভাইরাসের ব্যাপকতা রোধে এখনই ব্যারিকেড দিতে হবে। এক্ষেত্রে প্রয়োজন সর্বোচ্চ সচেতনতা ও প্রস্তুতি। যুদ্ধকালীন অবস্থা বিবেচনা করে জনসাধারণকে ঘরে রাখার ব্যবস্থা করতে হবে। বিদেশফেরতদের পাশাপাশি সংক্রমিতদের সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে খুঁজে বের করে রোগ শনাক্তকরণ পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞ […]

হজ স্থগিত হওয়ার আশঙ্কা

আগ্রহীদের সিদ্ধান্ত নিতে অপেক্ষার আহ্বান সৌদি আরবের করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমশ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সৌদি সরকার হজে আগ্রহীদের এখনই হজের পরিকল্পনা না করার পরামর্শ দিয়েছে। এই পরিস্থিতিতে চলতি বছরের হজ স্থগিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের এজেন্সি মালিকরা হজের নিবন্ধন চালু রাখায় দোটানায় পড়েছেন। দুই দফায় নিবন্ধনের সময় বাড়ানোর পরও নিবন্ধনে সাড়া নেই। আগামী ৭ এপ্রিল […]

সঞ্চয় শেষ, কাজও নেই, ত্রাণের আশায় দরিদ্ররা

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ঘোষিত সাধারণ ছুটির মধ্যেও বুধবার অনেকে রাস্তায় বের হয়েছিলেন। সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হয়ে বাসায় থাকার আহ্বান জানানোর পাশাপাশি রিকশা-গাড়ির চাকায় জীবাণুনাশক ছিটিয়েছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা —ইত্তেফাক খাদ্যের আশায় মানুষ দিশেহারা হয়ে পড়েছে। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউনের কারণে ঘরবন্দি মানুষ খাদ্যের আশায় বেরিয়ে […]

করোনার উপসর্গ নিয়ে আরো ৯ জনের মৃত্যু

করোনা ভাইরাসে সংক্রমণের উপসর্গ সর্দি-জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, সাতক্ষীরা, শরীয়তপুর, নড়াইল, ঝালকাঠি, চট্টগ্রাম ও ফেনীতে গত মঙ্গলবার থেকে বুধবার রাত পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিন বছরের এক শিশুও রয়েছে। তবে এরা সবাই করোনা ভাইরাসে আক্রান্ত কি না তা নিশ্চিত হওয়া যায়নি। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের […]

বৃহস্পতিবার থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী

কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। (ফাইল ছবি) আগামীকাল (বৃহস্পতিবার) থেকে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের […]