দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৬, আক্রান্ত ৫৪

স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। ছবি: সংগৃহীত দেশে করোনা ভাইরাসে সংক্রমণের ফলে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। এই নিয়ে বাংলাদেশে মোট মৃতের সংখ্যা ছয়জনে দাঁড়ালো। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শণাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ জনে। আর মোট […]
‘ছুটিতে ঘরে থাকলেই বাঁচবে জীবন’

করোনা ভাইরাসের আক্রান্তের হাত থেকে দেশ ও দেশের জনগণকে রক্ষা করতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ঐ উদ্যোগের অংশ হিসেবে সরকার চলমান ছুটির মেয়াদ দ্বিতীয় দফায় বাড়িয়েছে। এই ছুটির মেয়াদ বৃদ্ধির প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণ যাতে ঘরে থাকে, এক স্থান থেকে অন্য স্থানে না যায়। কারণ ঘর থেকে বেরোলেই করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তি দ্বারা যে কেউ […]
করোনা শনাক্ত ও চিকিৎসাসেবা দিতে আগ্রহী বেসরকারি হাসপাতাল

ব্যাপক মৃত্যুর হুমকি নিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। আমেরিকা, ইতালি, ইরান, স্পেনসহ কিছু কিছু দেশ ও অঞ্চলে এর প্রকোপে মৃত আর আক্রান্তের সংখ্যা দিনে দিনে বাড়ছে। বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে করোনা ভাইরাস মারাত্মক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর করোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়লে সরকারি হাসপাতালগুলো দিয়ে […]
দুঃসময়ের সুযোগ নিয়ে সম্পদ গড়ার অপচেষ্টা করবেন না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবন থেকে ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন —ফোকাস বাংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় বিন্দু পরিমাণ অনিয়ম সহ্য করা হবে না। সাহায্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো অভিযোগ বা কোনো অনিয়ম যদি পাই, সে যেই হোক না কেন, তাকে রেহাই দেব না। মানুষের দুঃসময়ের সুযোগ […]
করোনা ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফাইল ছবি দেশের সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখাসহ করোনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট দফতরকে বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দেশের এই করোনা পরিস্থিতিতে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের যথাযথ ভূমিকা পালন করা […]
বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ফাইল ছবি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি শিল্পখাতের শ্রমিকদের বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনা করার জন্য আজ মঙ্গলবার বাড়ি মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মন্ত্রী বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসজনিত সংকটের ফলে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পখাত সমস্যার সম্মুখীন হয়েছে। এসব শিল্পের শ্রমিকগণ সমস্যায় পরেছেন। এমতাবস্থায়, শ্রমিক ভাই-বোনদের সমস্যার কথা চিন্তা করে বাড়িভাড়া সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য বাড়ি মালিকদের […]
দেশে আরও দুই করোনা রোগী সনাক্ত, মোট ৫১

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা| ছবি: সংগৃহীত মরণ ব্যাধি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫১ জনে। এই রোগে আক্রান্ত হয়েও সুস্থ হয়েছেন আরও ৬ জন। ফলে দেশে চিকিতসারত অবস্থায় থেকে সুস্থ হয়েছেন মোট ২৫ জন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা […]
করোনা ভাইরাস: সাধারণ ছুটি বাড়ল ১১ এপ্রিল পর্যন্ত

জনপ্রশাসন মন্ত্রণালয় [ফাইল ছবি] করোনা ভাইরাস দেশে ছড়িয়ে পড়া প্রতিরোধে সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, সাধারণ ছুটি আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। সঙ্গে সাপ্তাহিক ছুটি ১০ এপ্রিল (শুক্রবার) ও ১১ এপ্রিল (শনিবার) যুক্ত হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি […]
‘পুলিশের বিরুদ্ধে গুজব না ছড়িয়ে সহযোগিতা করুন’

পুলিশের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য না ছড়িয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা। এআইজির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। এতে বলা হয়, করোনার বিস্তার রোধে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করতে শুরু থেকেই বাংলাদেশ পুলিশের দুই লক্ষাধিক সদস্য […]
সারাদেশে চলমান তাপ প্রবাহ আরো বাড়তে পারে

দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাওয়া তাপ প্রবাহ অব্যাহত থেকে বিস্তার লাভ করতে পারে। আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ফরিদপুর, সীতাকুন্ড, রাঙামাটি ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপ প্রবাহ থেকে বিস্তার লাভ করতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দেশের উত্তরাঞ্চলে রাতের […]