ক্যাটাগরি

‘করোনা চিকিৎসায় স্টেডিয়ামগুলো ব্যবহার করা যাবে’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। ফাইল ছবি ঢাকা মহানগরীসহ দেশের সব স্টেডিয়াম বিশেষ করে ইনডোর স্টেডিয়ামসমূহ প্রয়োজনে করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল হিসেবে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবেলায় ইতোমধ্যে সম্ভাব্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে। সৃষ্টিকর্তার অশেষ […]

করোনা পরীক্ষায় ১৭ ল্যাব স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাসের নমুনা পরীক্ষায় সারাদেশে আরও ১৭টি নতুন ল্যাব স্থাপন করা হবে। তিনি আজ সোমবার করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে একথা বলেন। জাহিদ মালেক বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি আরও ১৭টি নতুন ল্যাব […]

‌‘সংকট মোকাবেলায় সরকার ও গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে কাজ করবে’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ [ফাইল ছবি] তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, করোনা ভাইরাসে সৃষ্ট বৈশ্বিক দুর্যোগ মোকাবেলায় সরকার ও গণমাধ্যম ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি বলেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় মুহূর্তে সরকার ও গণমাধ্যম ঐকবদ্ধভাবে কাজ করবে এবং একই সঙ্গে গণমাধ্যমে এই সংকটের কারণে যে অভ্যন্তরীণ সমস্যা তৈরি হয়েছে তা […]

ছুটির মধ্যে কাস্টমস হাউস চালু থাকবে

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে সরকার ১০ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। তবে এই ছুটিকালীন সময়ে আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য, জরুরি চিকিৎসা ও অন্যান্য সেবা সামগ্রী শুল্কায়নসহ খালাস প্রদান এবং রফতানিও ইপিজেডের কার্যক্রম সচল রাখার জন্য সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনসমূহে সীমিত আকারে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে রাজস্ব প্রশাসন। আজ সোমবার জাতীয় রাজস্ব বোর্ড […]

অগ্রাধিকার তালিকা করে সমন্বিতভাবে ত্রাণ বিতরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত অগ্রাধিকার তালিকা তৈরি করে সমন্বিতভাবে ত্রাণ বিতরণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে করোনা ভাইরাসের কারণে শহর ও গ্রামে কর্মজীবী মানুষ কর্মহীন অবস্থায় আছেন। যে সকল কর্মজীবী মানুষ কর্মহীন হয়ে খাদ্য সমস্যায় আছে প্রধানমন্ত্রী সে সকল […]

২৪ ঘণ্টায় একজন আক্রান্ত, চারজন সুস্থ

২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন এবং চারজন সুস্থ হয়েছেন। পরপর দু‌টি নমুনায় ক‌রোনা না পাওয়ায় ওই চারজনকে সুস্থ বলা হচ্ছে। সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। তিনি বলেন, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ জন। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪ জন সুস্থ হয়েছেন। […]

বিশেষ ফ্লাইটে আজ বাংলাদেশ ছাড়ছেন মার্কিন নাগরিক ও কূটনীতিকরা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত কয়েকজন মার্কিন নাগরিক ও কূটনীতিক আজ সোমবার একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়ছেন। গতকাল রবিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ খবর জানিয়েছে। এক ভার্চুয়াল ব্রিফিংয়ে মার্কিন দূতাবাসের মুখপাত্রও এ তথ্য নিশ্চিত করেছেন। কতজন মার্কিন নাগরিক বাংলাদেশ ত্যাগ করবে সেটি উল্লেখ না করলে মুখপাত্র জানান, বিমানটি ভর্তি অবস্থায় যাবে। তিনি বলেন, আমরা […]

টেলিভিশন প্রাইম-টাইমে সচেতনতামূলক পিএসএ প্রচারের নির্দেশনা

সচেতনতামূলক পিএসএ-র একটি দৃশ্য। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের সরকারি ও বেসরকারি গণমাধ্যমসমূহে প্রাইম-টাইমে জনসচেতনতামূলক বার্তা প্রচারের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহারকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা সম্পর্কে জানানো হয়। চিঠিতে জানানো […]

করোনায় মৃত ব্যক্তির দাফন নিয়ে অহেতুক আতঙ্ক, বিড়ম্বনা

করোনা ভাইরাসে এবং অনুরূপ উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর পর লাশ দাফনে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জনমনে অহেতুক আতঙ্কের কারণে কোডিভ-১৯ ছাড়াও অন্যান্য রোগে মৃত্যুবরণকারীদের কবর দেওয়ার ক্ষেত্রে স্বজনদের পড়তে হচ্ছে নানা জটিলতা ও বিড়ম্বনায়। মৃতের প্রতি এই নির্দয় আচরণ কারো কাম্য না হলেও এই পরিস্থিতির পেছনে গুজব, অজ্ঞতা এবং ধর্মীয় জ্ঞানের […]

ব্যক্তিগত ইচ্ছাতেই দেশে ফিরছেন নাগরিকরা: মার্কিন দূতাবাস

কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে সোমবার একটি বিশেষ বিমানযোগে যেসব বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকরা ঢাকা থেকে আমেরিকার উদ্দেশে রওনা হবেন, তারা ব্যক্তিগত ইচ্ছাতেই দেশে ফিরছেন বলে জানিয়েছে মার্কিন দূতাবাস। রবিবার ঢাকায় ভার্চুয়াল মিডিয়া ব্রিফিংয়ের মাধ্যমে দূতাবাসের এক মুখপাত্র এ তথ্য জানান। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সরকার কাউকে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে জোর করছে না। বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারা […]