কোভিড-১৯: আড়াই মাসে শনাক্ত রোগী দ্বিগুণ, ছাড়িয়ে গেল ১০ কোটির ঘর

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালিতে হালনাগাদ যে তথ্য প্রকাশ করা হয়েছে, সেখানে বাংলাদেশ সময় সোমবার সকাল সোয়া ৭টা পর্যন্ত বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১০ কোটি ২ লাখ ১৬ হাজার ৪০৩ জন। এর অর্ধেক রোগীই শনাক্ত হয়েছে যুক্তরাজ্য, ভারত, ব্রাজিল, রাশিয়া ও যুক্তরাজ্যে। ওই সময় পর্যন্ত পুরো পৃথিবীতে ২১ লাখ ৫৪ হাজার ৯৬৭ জনের মৃত্যু […]
কোভিড-১৯: টিকাযজ্ঞের জন্য প্রস্তুত বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রথমে টিকা দেওয়া হবে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সসহ ২৫ জনকে। আর এ অনুষ্ঠানেই চালু হবে টিকাদান ব্যবস্থাপনার ‘সুরক্ষা’ প্ল্যাটফর্মের মোবাইল অ্যাপ ও ওয়েব অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিবন্ধন কার্যক্রম। যারা টিকা নিতে চান, তাদের সবাইকেই অনলাইনে নিবন্ধন করতে হবে। এরপর বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালের […]
টিকা নিয়ে ‘ইমোশনাল’ না হওয়ার পরামর্শ অধ্যাপক নজরুলের

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য বলেছেন, “ইমোশনাল হয়ে কোনো কাজ হয় না। ইমোশনাল হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সরকার কী করছে? সরকার চেষ্টা করছে। আমরা যদি ভাবি সরকার চুরি করার জন্য উঠে-পড়ে লেগেছে এটা ঠিক না।” শুক্রবার ঢাকার ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘করোনা টিকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। […]
ভারতের উপহারের টিকা বুধবারই আসছে: স্বাস্থ্যের ডিজি

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, এসব টিকা স্বাস্থ্য অধিদপ্তরের সিএমএসডি, ইপিআই এবং তেজগাঁও হেলথ কমপ্লেক্সের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে। বাংলাদেশ সরকারিভাবে ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তিন কোটি ডোজ কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে আশা করছে সরকার। এর বাইরে উপহার হিসেবে যে ২০ […]
করোনাভাইরাস সঙ্কট ধারাবাহিক বৈশ্বিক ব্যর্থতার নজির: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্যানেলের তৈরি করা এই অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দেখিয়েছে, ধারণার ভুল, পরিকল্পনার ত্রুটি এবং পদক্ষেপ নিতে বিলম্ব- এমনকি খোদ ডব্লিউএইচওর ভুল পদক্ষেপ কীভাবে মহামারীর বিস্তার ঠেকানোর চেষ্টাকে ব্যর্থ করে দিয়েছে, কেড়ে নিয়েছে ২০ লাখের বেশি মানুষের প্রাণ। মহামারী মোকাবেলার প্রস্তুতি ও সাড়াদান বিষয়ে সংস্কারের লক্ষ্য নিয়ে গঠিত এই স্বাধীন প্যানেল তাদের প্রতিবেদনে বলেছে, […]
কোভিড: দেশে শনাক্ত রোগী কমল, মৃত্যু বাড়ল

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আগের ২৪ ঘণ্টায় ২১ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর জানানো হয়। এই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ৫৭৮। গত এক দিনে মারা যাওয়া ২১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হল। আরও ৫৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৭ […]
কোভিড-১৯: দেশে শনাক্ত রোগী কমল, মৃত্যু বাড়ল

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আগের ২৪ ঘণ্টায় ২১ জন কোভিড-১৯ রোগীর মৃত্যুর খবর জানানো হয়। এই সময়ে শনাক্ত রোগীর সংখ্যা ৫৭৮। গত এক দিনে মারা যাওয়া ২১ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৮৮৩ জনের মৃত্যু হল। আরও ৫৭৮ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৭ […]
করোনাভাইরাস: ২০ লাখ হাসিমুখ এখন শুধুই স্মৃতি

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় এ সঙ্কটের শুরু থেকে হালনাগাদ তথ্য নিয়ে নিয়মিত যে টালি প্রকাশ করে আসছে, বাংলাদেশ সময় শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে তাতে মৃত্যুর সংখ্যা ২০ লাখ ৯০৫ জনে পৌঁছায়। এর মধ্যে অর্ধেকের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্যে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ২৭ শতাংশের বসবাস। বিশ্বজুড়ে শনাক্ত রোগীর সংখ্যা […]
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে শঙ্কা কতটুকু?

সব ধরনের টিকারই কিছু না কিছু সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি নভেল করোনাভাইরাসের যে টিকা দেওয়া হবে, সেটিও ব্যতিক্রম নয়। তবে ‘কোভিশিল্ড’ নামের এই টিকার পরীক্ষামূলক প্রয়োগের সময় যতটুকু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, তা নিয়ে আতঙ্ক বা অস্বস্তির কারণ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বলেছে, পরীক্ষামূলক প্রয়োগে তাদের এই টিকা গড়ে ৭০ দশমিক ৪২ […]
কোভিড-১৯: ভারতে টিকা দেওয়া শুরু হচ্ছে ১৬ জানুয়ারি

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে স্বাস্থ্যকর্মীসহ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সামনের সারিতে থাকা তিন কোটি কর্মীকে টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে দেশটির সরকার। শনিবার ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টিকাদান পরিকল্পনা অনুমোদন করেছেন। পরিকল্পনা অনুযায়ী ১৩৫ কোটি জনসংখ্যার দেশ ভারতের ৩০ কোটি মানুষকে আগামী ৬ মাসের মধ্যে বিনামূল্যে টিকা […]