লকডাউন

চেয়ে দেখে ব্যালকনিতে দুটি চড়ুই কিচির-মিচির করছে। শাওন শুয়ে শুয়ে তাকিয়ে থাকে অনেকক্ষণ। খুব মজা পায়। মনে মনে হাসে। হঠাৎ ওর টিয়ে পাখিটার কথা মনে পড়ে। বিছানা ছেড়ে ওঠে। ব্যালকনিতে এসে টিয়ে পাখিটার কাছে এসে বসে। পাখিটা খাঁচার ভেতর ঘোরাঘুরি করছে। শাওন খাঁচার সামনে মুখ এনে কথা বলে, শি শি শব্দ করে। পাখিটাও শিস্ দেয়, […]
কী ঘটেছিল মুজিবনগরে?

১৭ এপ্রিল ১৯৭১। এখানেই স্বাধীন বাংলাদেশ সরকারের সূর্য উদিত হয়। দেশি-বিদেশি সাংবাদিক ও হাজারো জনতার সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ (প্রবাসী) সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ নেন। সেই থেকে ইতিহাসের হাত ধরে বৈদ্যনাথতলা হয়ে যায় মুজিবনগর। ভারত সীমান্তের সব অংশে আশ্রয় লাভকারী যুব-তারুণ্য অস্ত্র প্রশিক্ষণের জন্য রাজনৈতিক নেতাদের ওপর চাপ প্রয়োগ করতে থাকে। ভারত সরকারের সঙ্গে আলোচনা […]
একটি ফুল

বাগান বলতে চারটে গোলাপ, দুটো সন্ধ্যামালতী আর গাঁদাগুলো সবে বড় হচ্ছে। সন্ধ্যামালতীর ফুল এখনো দেখা যায়নি, গোলাপ বুঝি কিছুদিনের মধ্যেই ফুটবে। জল দেওয়ার নিত্যকর্ম শেষ করে গিটারে হাত দিয়েছি। প্রতিদিন সাত সুরের বারোটা না বাজালেই নয়। নীল আকাশের দিকে তাকিয়ে ‘ওরে নীল দরিয়া’ গান। যদিও মুখে এক গিটারে আরেক সুর, তবু গান থামছে না। আমায় […]
শিক্ষক হলেন সমাজের মগজ

সমাজের আদর্শ মানুষ হিসেবে শিক্ষকদের মর্যাদা অনেক এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তাদের কথা মেনে চলেন। শিক্ষকরা হলেন সমাজের মগজ। তাই হয়তোবা স্বাধীনতার পূর্ব মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার সময় অন্যান্য পেশাজীবীদের সঙ্গে শিক্ষকদেরও হত্যা করা হয়েছিলো। শিক্ষকরা হলেন পথপ্রদর্শক। দেশের সমাজ, রাজনীতি কোন দিকে প্রবাহিত হবে সেটা উনারাই ঠিক করে দেন। শতশত ছাত্র ছাড়াও […]
অনলাইন ক্লাস ও ছাদে আন্টির কাপড়

পরীক্ষার জন্য ওকে স্কুলে যাবার আগে অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় না, সেই সাত-সকালে মায়ের বকুনি খেতে খেতে নাস্তা শেষ করতে হয় না, আর টিফিন বক্স, পানির ফ্লাস্ক, ইয়া বড় স্কুলের ব্যাগ নিয়ে শামসু চাচার জন্য বড় রাস্তার মোড়ে গিয়ে অপেক্ষা করতে হয় না, মানে মায়ের কাছে বারবার শুনতে হয় না যে স্কুলের গাড়ি […]
কফিমেকার: একটি রহস্যের বাক্স

বইটি লিখেছেন অরুণ কুমার বিশ্বাস। হ্যাঁ, আমি গোয়েন্দা লেখক অরুণদার কথাই বলছি। ডিটেকটিভ ‘অলোকেশ রয়’ উনারই সৃষ্টি করা চরিত্র। কফিমেকার বইটিতে কাস্টমস অফিসার মানে ডিটেকটিভ অলোকেশ রয় তার তীক্ষ্ণ দৃষ্টি এবং ক্ষুরধার বুদ্ধিতে জব্দ করেন কোটি কোটি টাকার হিরোইন, ইয়াবা, গাঁজা, আফিমসহ কোটি টাকার সোনা ও মুদ্রা চালান। ডিসি অলোকেশ রয়ের টিমে রয়েছে একজন সুপারিনটেনডেন্ট […]
সাঁওতালদের আদি উৎসব ‘বাহাপরব’

চৈত্র মাস। তাই গোটা শালবন সেজেছে নতুন সাজে। গাছে গাছে সবুজাভ কচি পাতা। ডালে ডালে ফুটেছে সাদা শালফুল। এক সময় এই শালবনের বিস্তৃতি ছিল গোটা এলাকায়। তখন নানা ভাষাভাষী আদিবাসীরা বসতি গড়ে তুলে শালবনকে কেন্দ্র করেই। শিকার থেকে শুরু করে নানা কারণে শালবন আদিবাসীদের কাছে গুরুত্বপূর্ণ। সময়ের হাওয়ায় এখন বদলে গেছে অনেক কিছু। ঠমনিয়া শালবনটিও […]
ভাবছো কি?
জাবি ক্যাম্পাসে জাপানি ফুলের সৌরভ

ফেব্রুয়ারির শেষের দিকে এবং মার্চ-এপ্রিলে ক্যাসিয়া গাছে ফুল ফোটে। বৈচিত্র্যময় এই ক্যাসিয়া রেনিজেরার ফুলগাছ।পাতাশূন্য গাছে বিভিন্ন রঙের ফুলগুলো যেন মন কাড়ে সবার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অন্যতম আকর্ষণ হলো ক্যাসিয়া রেনিজেরা ফুল। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এই ফুল গাছগুলোর অবস্থান। বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের দক্ষিণ-পূর্ব কোণে, পুরাতন কলাভবনের ভেতরে, সমাজবিজ্ঞান অনুষদের সামনে, জহির রায়হান অডিটোরিয়ামের সামনে অবস্থিত গাছগুলোতে এবারও ক্যাসিয়া ফুল ফুটেছে। ক্যাসিয়া রেনিজেরা একটি বিদেশি […]
যৌন নিপীড়ন থেকে শিশুর সুরক্ষা শেখাতে বই

কিন্তু অনেক অভিভাবক বুঝতে পারেন না কীভাবে শুরু করবেন। তাদের জন্য সহায়ক হতে পারে ‘তারা ও জয়: শারীরিক সুরক্ষা’ বইটি। বইটির লেখক ফারিন দৌলাহ, অলঙ্করণ করেছেন তাসনিয়া সাখাওয়াত অরণা। বাংলা ও ইংরেজি উভয় সংস্করণে পাওয়া যাচ্ছে এ বইটি। এবারের বইমেলায় ‘ওয়ান সার্কেল’ এর সহযোগিতায় ‘সেই বই’ থেকে প্রকাশিত হয়েছে এটি। প্রতিটি সংস্করণের মূল্য ১৭৫ টাকা। […]