ক্যাটাগরি

মামা কাহিনি

হ্যাঁ। বই হাতে নিয়ে এবার রান্নাঘরে গেল তিনু। কোমরে হাত দিয়ে বলল, কাল না বাঘ মামার গল্প বললে? আমার কয়টা মামা তাহলে? মা হেসে তিনুর গাল টিপে দিয়ে বললেন, আমার ভাইয়ের কি আর শেষ আছে? চাঁদ মামা, বাঘ মামা, সূয্যি মামা… আরও কত্ত মামা তোর! আর ওই যে, টিভিতে খেলা দেখে কিসব বলছে, সে হচ্ছে […]

ভাষা শহীদ স্মরণে ইকরিমিকরির বর্ণ উৎসব

২১ ফেব্রুয়ারি ঢাকার পূর্বাচলে জয় বাংলা চত্বরে এ উৎসবে তাদের নির্মিত একটি শহীদ মিনার উদ্বোধন করেন ভাষা সংগ্রামী ও গবেষক আহমদ রফিক। ছবি আঁকছেন ভাষা সংগ্রামী আহমদ রফিক দিনব্যাপী এ কর্মসূচিতে প্রদর্শন করা হয় ভাষা সংগ্রামী আহমদ রফিকসহ বরেণ্য ও তরুণ ৫০ শিল্পীর ৫০টি বর্ণের ছবি। শিশু-কিশোরদের অংশগ্রহণে ছিল রাস্তাজুড়ে বর্ণ আলপনা, বর্ণমালায় হাতেখড়ি, বইটং […]

পল্লীকবির ভিটেমাটি

“তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয় গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়; মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে, বোনের আদরে, ভায়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই- যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়।” পল্লীকবি জসীম উদ্‌দীনের ‘নিমন্ত্রণ’ কবিতাটি মনে আছে? যে গ্রামের সৌন্দর্য উপভোগ করতে কবি এক আকুল […]

বাঙলা সাহিত্যের কিশোর ইতিহাস

‘লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী’ এবং ‘কতো নদী সরোবর বা বাঙলা ভাষার জীবনী’ যুগল বই দুটি হুমায়ুন আজাদের অমর সৃষ্টি। ‘লাল নীল দীপাবলিতে’ লেখক অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বাঙলা সাহিত্যের ইতিহাস বর্ণনা করেছেন। কোন ইতিহাস পাঠও যে এতটা সহজ সুন্দর হতে পারে এই বই দুটো না পড়লে অজানা থেকে যেতো। লেখকের ভাষায় ‘লাল নীল […]

শহরের সব রাস্তাই গেছে আজ শহীদ মিনারে

গাছের ময়লা পরিষ্কার থেকে শুরু করে পানি দেওয়া, সব কাজ সারা একাই করতে পারে। হঠাৎ ফুল গাছের প্রতি এত আগ্রহ দেখে মা ভাবেন, কী হলো মেয়েটার! আজ সন্ধ্যায় ফল গাছগুলোতে পানি দিতে দিতে মা জিজ্ঞেস করেন, কী ব্যাপার সারা! ফল গাছগুলোর সঙ্গে বুঝি ঝগড়া হয়েছে? মায়ের কথা শুনে সারা হাসে। ফুল গাছের যত্ন নিতে নিতে […]

নৌকা ছাড়া অন্য কোন যান নেই যে শহরে

১৯৫৮ সালে বের্ট হান্সট্রা ‘ফানফেয়ার’ সিনেমার শুটিং করেন এখানে। সিনেমাটি খুব জনপ্রিয় হয়, প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন মানুষ এ সিনেমা হলে গিয়ে দেখেন। সঙ্গে সঙ্গে ‘খিটহর্ন’ এর নাম সারা বিশ্বে ছড়িয়ে যায়। পর্যটন হয়ে যায় আয়ের প্রধান উৎস। বিদেশ থেকেও পর্যটক আসা শুরু হয়, বিশেষ করে প্রতিবেশি জার্মানি আর বেলজিয়াম। এটি অত্যন্ত সমৃদ্ধ একটি […]

সাতক্ষীরা দিয়ে সড়কপথে সুন্দরবন

সত্যিই এর আগে আমি নিজেও দুইবার মোংলা দিয়েই সুন্দরবন গিয়েছি। সাতক্ষীরা দিয়ে সুন্দরবন ভ্রমণ নতুন এক মাত্রা যোগ করবে। সেই পথেই ভ্রমণের সিদ্ধান্ত হলো। সবাই মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে এসে একত্রিত হব। শ্যামনগরের নওয়াবেকিতে আছেন আমার পরিচিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবু নাইম ভাই। আযহার মাহমুদ ভাই রাতেই ঢাকা থেকে রওনা দিয়েছেন, নাইম ভাইয়ের বাসায় রেস্ট নিয়ে দুপুরে মুন্সিগঞ্জ […]

হাজংদের আদি উৎসব ‘প্যাক খেলা’

আমরা পা রাখি নদী পাড়ের একটি হাজং বাড়িতে। বাড়ির ভেতর চলছে ধান মাড়াইয়ের কাজ। আবাল-বৃদ্ধ সবাই ব্যস্ত। কেটে আনা ধান শুকিয়ে তা থেকে ধান ছাড়িয়ে নিচ্ছেন কেউ কেউ। কেউ আবার ধান থেকে চাল তৈরি করে নিচ্ছেন। কাজ থামিয়ে বাড়ির কর্তা দেবেন্দ্র হাজং আমাদের বসতে দেন। পরিচয় শেষে আলাপ জমাই হাজং আদিবাসীদের নানা বিষয়ে। গারো ভাষায় […]

ফিরবে না জেনেও মঙ্গলে যাচ্ছে এ কিশোরী

মানুষ জয় করেছে অজানা বিশ্বকে, পাড়ি জমিয়েছে পৃথিবী নামক ভূগ্রহের বাইরেও। মানুষ তার স্বপ্নের পালে হাওয়া দিয়ে অসাধ্যকে সাধন করতে অবিরাম ছুটে চলছে। আর অ্যালিসা কারসন নামে এ কিশোর বয়সী মেয়েটিই প্রথম মানব হিসেবে ২০৩৩ সালে মঙ্গলে পা রাখতে যাচ্ছে। ২০০১ সালের ১০ মার্চ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার হ্যামন্ডে জন্ম নেয় অ্যালিসা। যখন তার বয়স মাত্র তিন […]

সিম্মল ধূলির আঁকিবুঁকি

বরইগাছে লাল ও কমলা ফুল ফুটেছে মৎস্যগৃহ চিহ্ন ডানা আমরা মজা করি আমরা সবাই রাজা সিম্মল ধূলি, বয়স: ৫ বছর ৭ মাস   কিডস পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনী, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা […]