স্ট্যামফোর্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি এ বিশ্ববিদ্যালয় জানায়, শুক্রবার স্বাধীনতা দিবসে স্ট্যামফোর্ড ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপাচার্য অধ্যাপক মুহাম্মাদ আলী নকী ও রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন জাতীয় পতাকা উত্তোলন করেন। সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক আহমদ কামরুজ্জামান মজুমদার এবং প্রক্টর আ ন ম আরিফুর রহমানসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকের উপর হামলার নিন্দা ডুজার

বৃহস্পতিবার সন্ধ্যায় ফুলার রোডে আবাসিক এলাকায় আসিফ হাওলাদার ও এর আগে বিকালে টিএসসির সামনে আবিদ হাসান রাসেলের ওপর হামলা হয়। শুক্রবার ডুজার সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুল কবির এক যৌথ বিবৃতিতে বলেন, “দুঃখজনক হলেও সত্য, হামলায় সরকার দলীয় ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিয়েছে। ঢাবিতে দুই সাংবাদিককে পেটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে “একই […]
ঢাবিতে দুই সাংবাদিককে পেটানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

বৃহস্পতিবার মারধরে আহত হয়েছেন প্রথম আলোর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউনের প্রতিনিধি আবিদ হাসান রাসেল। আসিফ হাওলাদারের মাথা ফেটেছে; আঘাতের গাল ফুলে গেছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। আর আবিদ হাসান ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি আছেন। এছাড়া মশাল […]
আইইউবিতে বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানিয়েছে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নানা কর্মসূচিরর আয়োজন করা হয়। জাতীয় পতাকা ও আইইউবির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং কবুতর অবমুক্ত করে দিবসের কার্যক্রম শুরু হয়। কর্মসূচির স্বাগত বক্তব্যে আইইউবির উপাচার্য অধ্যাপক তানভির হাসান বঙ্গবন্ধু সম্পর্কে আরো বেশি করে জানার জন্য এবং তার আদর্শে দেশকে গড়ে […]
সাউথইস্ট ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আলোচনা

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে গত রোববার এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সন্মানিত অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক এএনএম মেশকাত উদ্দীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। সাউথইস্ট বিশ্ববিদ্যায়ের রেজিস্ট্রার, ডিন, বিভিন্ন বিভাগীয় চেয়ারম্যান, […]
জগন্নাথ থেকেই উপাচার্য চায় শিক্ষক সমিতি

এ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের আলোচনার মধ্যে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত দায়িত্ব পালন করা চারজন উপাচার্যের কেউ এ প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীজানুর রহমান উপাচার্য হিসেবে পরপর দুই মেয়াদ পালন করার পর গত ১৯ মার্চ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে […]
জগন্নাথে উপাচার্যের দায়িত্ব সামলাবেন কোষাধ্যক্ষ কামালউদ্দিন

বৃহস্পতিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব নূর ই আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নতুন উপাচার্য দায়িত্ব না নেওয়া পর্যন্ত ট্রেজারার উপাচার্যের দায়িত্ব পালন করবেন। সেটি আমরা স্মরণ করিয়ে দিয়েছি।” জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ১০ ধারার ৩ উপধারা অনুযায়ী, উপাচার্যের শূন্য পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত কোষাধ্যক্ষ দায়িত্ব পালন করবেন। ২০১৩ সাল থেকে জগন্নাথ […]
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গনের প্রত্যাশায় রাজু দিবস পালন

শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বরের পাশে রাজুর স্মৃতি বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, রাজু সংসদ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্রমৈত্রীসহ রাজুর বন্ধু ও সহযোদ্ধারা। বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার শপথ নেয় রাজুর সংগঠন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র ইউনিয়নের সাবেক-বর্তমান নেতা-কর্মীদের মতবিনিময় […]
কলিমুল্লাহ ‘বিষোদগার’ করেছেন, তদন্ত প্রভাবমুক্ত: ইউজিসি

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি বলেছে, ‘সম্পূর্ণ স্বাধীন ও প্রভাবমুক্তভাবে’ অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে ওঠা অনিয়ম-দুর্নীতির অভিযোগ তদন্ত করা হয়েছে। সম্প্রতি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দুটি ১০ তলা ভবন এবং একটি স্মৃতিসৌধ নির্মাণের কাজে উপাচার্যের ‘অনিয়মের প্রমাণ’ পাওয়ার কথা জানায় ইউজিসি। এ বিষয়ে উপাচার্যসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করে কমিশনের তদন্ত দল। এছাড়া অধ্যাপক কলিমুল্লাহর বিরুদ্ধে ওঠা […]
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের রজত জয়ন্তী উদযাপন

সম্প্রতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইউএপি। প্রধান অতিথির বক্তব্যে ইউএপির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সি এম শফি সামি ইউএপির প্রতিষ্ঠাতা উপাচার্য মরহুম হেদায়েত আহমেদের কথা স্মরণ করেন, যিনি পচিশ বৎসর আগে এই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছিলেন। তিনি বলেন, ইউএপি ২৫ বছর আগে ৩ জন শিক্ষার্থী নিয়ে ধানমন্ডি এলাকায় […]