বিশ্ববিদ্যালয় মার্চেই খোলার দাবিতে জগন্নাথে মানববন্ধন

রোববার দুপুরে পুরান ঢাকায় বিশ্ববিদ্যালয়টি শহীদ মিনার চত্বরে তারা মানববন্ধন করেন। তাতে অংশ নিয়ে দ্রুত ক্যাম্পাস খুলে শিক্ষা কার্যক্রম চালু করার দাবি জানান শিক্ষার্থীরা। ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে করা এই মানববন্ধনে অংশ নেওয়া ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক একেএম রাকিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবকিছু যেখানে চলতেছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান কেন বন্ধ রাখা হবে? ঈদের আগে […]
বিশ্ববিদ্যালয় ভর্তি: যোগ্যতার শর্তে আগের নিয়ম বহালের দাবি

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে তারা এ দাবি জানান। মানববন্ধন থেকে আগামী ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মানববন্ধন এবং শিক্ষা মন্ত্রণালয়সহ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি দিয়েছে শিক্ষার্থীরা। করোনাভাইরাস মহামারীর কারণে এবছর এইচএসসি পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের জেএসসি ও এএসসির ফল গড় করে মূল্যায়ন করা […]
ঢাবির হল খোলার সিদ্ধান্ত বাতিল, পরীক্ষাও স্থগিত

শিক্ষামন্ত্রী দীপু মনি ১৭ মে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত জানানোর পর মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডেকে এই সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মার্চের মধ্যে হল খোলার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, তারা বেঁধে দেওয়া ৭২ ঘণ্টা সময় পেরিয়ে যাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানাবে। দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর গত বছরের মার্চ থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। […]
আইইউবি’র নতুন উপাচার্য অধ্যাপক তানভীর হাসান

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. আবদুল হামিদ আইইউবির উপাচার্য হিসেবে অধ্যাপক তানভীর হাসানকে নিয়োগ দিয়েছেন। তানভীর হাসান এর আগে কর্মজীবনে রুজভেল্ট ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রভোস্ট (প্ল্যানিং অ্যান্ড বাজেট), দুই বার এমবিএ প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিন ও পরিচালক এবং রুজভেল্ট ইউনিভার্সিটির কলেজ অব বিজনেসের ফিন্যান্স অনার্স প্রোগ্রামের […]
আইইউবিএটিতে একুশ পালন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইউবিএটি জানায়, রোববার সকালে এ উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, উপ উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কলেজ অব আর্টস অ্যান্ড সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল খায়ের এবং রেজিস্টার অধ্যাপক মো. লুৎফর রহমান। পরে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের […]
স্টামফোর্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টামফোর্ড ইউনিভার্সিটি জানায়, রোববার অধ্যাপক মুহাম্মদ আলী নকীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদারসহ ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
দ্রুত হল খোলার দাবিতে ঢাবির শহীদুল্লাহ হলে শিক্ষার্থীরা

অর্ধ শতাধিক শিক্ষার্থীর ওই দলটি সোমবার সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রধান ফটকের শিকল খুলে ভেতরে ঢুকে পড়েন। এ সময় হলের নিরাপত্তাকর্মীরা উপস্থিত থাকলেও কাউকে বাধা দিতে দেখা যায়নি। প্রায় ঘণ্টাখানেক হলের ভেতরে অবস্থান শেষে দুপুর সোয়া একটা দিকে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে যান এবং দ্রুত হল খোলার দাবিতে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের […]
ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন ৮ মার্চ থেকে

২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য ৩১ মার্চ পর্যন্ত আবেদন করার এই সুযোগ থাকবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানায়, ২১ মে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ২২ মে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ২৭ মে […]
ঢাবির ভর্তি পরীক্ষা ২১ মে থেকে শুরুর প্রস্তাব

মঙ্গবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির জরুরি সভায় এ প্রস্তাব উপস্থাপন করা হয়। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি পরীক্ষা কমিটির সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিস্থিতির কারণে এবার ভর্তি পরীক্ষায় অনেক পরিবর্তন আসছে। এই বিষয়গুলো ডিনস […]
অনলাইনে আইইউবি’র স্প্রিং ২০২১ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

কোভিড-১৯ মহামারীর কারণে শনিবার অনলাইনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে জানানো হয়, অনুষ্ঠানে আইইউবি’র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মিলান পাগন বক্তব্যে জীবনের নতুন সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার পথে আইইউবিকে বেছে নেওয়ার জন্য অভিভাবক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। আইইউবির নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, মানসম্পন্ন উচ্চশিক্ষা নিশ্চিত করতে […]