স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ-দোয়া

মঙ্গলবার যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, স্টামফোর্ড ইউনিভার্সিটির ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির সদস্যবৃন্দ, উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী, রেজিস্ট্রার, ট্রেজারার, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে […]
‘স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড’ চলমান রাখছে ব্র্যাক ইউনিভার্সিটি

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাক ইউনিভার্সিটি জানায়, এখনও মহামারী উদ্ভূত সঙ্কট কাটিয়ে উঠতে পারেনি শিক্ষার্থীরা। সেই কারণে স্টুডেন্ট অ্যাসিসটেন্স ফান্ড চলমান রাখার ঘোষণা দিয়েছেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং। শিক্ষার্থীদের ব্র্যাক ইউনিভার্সিটির সকল প্রয়াসের কেন্দ্রবিন্দুতে রাখার অঙ্গীকারের কথা উল্লেখ করে ভিনসেন্ট চ্যাং বলেন, “শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে এই সঙ্কটকালে শিক্ষার্থীদের কল্যাণে সবসময় একধাপ এগিয়ে কিছু করার […]
আইইউবি ইএসটিসিডিটি’র চেয়ারম্যান নিলুফার জাফরুল্লাহ

তার সঙ্গে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. তানভীর মাদহার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইইউবি জানায়, নিলুফার জাফরুল্লাহ দেশের একজন অগ্রণী নারী ব্যবসায়ী। বর্তমানে তিনি মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় আর্কিটেক্ট নিলুফার জাফরুল্লাহ ২৫ বছরেরও বেশি সময় ধরে শিক্ষা এবং উন্নয়ন খাতে উল্লেখযাগ্য অবদান রেখে চলেছেন। তিনি নবম ও দশম জাতীয় সংসদের একজন […]
দক্ষ মানবসম্পদ তৈরিতে উজ্জ্বল ভূমিকা রাখছে এইউবি: কাদের

মুজিববর্ষ ও এইউবির রজতজয়ন্তী উপলক্ষে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়টির আশুলিয়া ক্যাম্পাস থেকে পরিচালিত এক ভার্চুয়াল আলোচনা সভায় যুক্ত হয়ে একথা বলেন তিনি। এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক আবুল হাসান মুহাম্মদ সাদেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। ওবায়দুল কাদের বলেন, […]
হল খুলে ঢাবির পরীক্ষা নেওয়ার দাবি প্রগতিশীর ছাত্র জোটের

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ থেকে মহামারী পরিস্থিতিতে শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ এবং টিএসসির মূল কাঠামোর সঙ্গে অসঙ্গতিপূর্ণ কোনো নির্মাণ প্রকল্প না করার দাবি জানান জোটের নেতারা। এসব দাবিতে আগামী ৭ জানুয়ারি উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও ঘোষণা করেছেন তারা। প্রগতিশীল ছাত্র জোট […]
টিএসসি: গণপূর্তের নকশা পছন্দ হয়নি ঢাবি কর্তৃপক্ষের

রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট ভবনের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের একটি দল সভা করেন। সভায় টিএসসিকে ভেঙে নতুনভাবে গড়ার খসড়া নকশা উপস্থাপন করা হলেও তাতে কিছুটা পরিবর্তন করে নতুন নকশা প্রণয়নে গণপূর্ত অধিদপ্তরকে পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে সভায় অংশ নেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ […]
বিলম্ব ফি মওকুফের সিদ্ধান্ত জগন্নাথ কর্তৃপক্ষের

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক নোটিসে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান স্বাক্ষরিত এই নোটিসে বলা হয়, “করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় মার্চ থেকে ডিসেম্বর, ২০২০ এর ধারাবাহিকতায় জানুয়ারি, ২০২১ পর্যন্ত স্নাতক এবং স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীদের সব বিলম্ব ফি মওকুফ করা হল।”
টিএসসির উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত চেয়েছে ঢাবি কর্তৃপক্ষ

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২১ সালের ২ জানুয়ারির মধ্যে গুগল ডকস ফরমে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত ও সুপারিশ পাঠাতে জন্য বলা হয়েছে। টিএসসি উন্নয়নে পুরনো ভবন ভেঙে ফেলা হবে বলে খবর প্রকাশের পর আলোচনা-সমলোচনার মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় ঢাকা […]
আইইউবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা পুরস্কৃত

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত তিন দশক ধরে উচ্চ শিক্ষায় আইইউবির অর্জনের পেছনে নিরলস পরিশ্রম এবং স্মরণীয় অবদান রাখার স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার বিভিন্ন ক্যাটাগরিতে ৩৮ জন ব্যক্তি ও ২৩টি ইউনিটকে পুরস্কার দেওয়া হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কারের মানদণ্ডলো হল- চাকরির সময়কাল, উচ্চমানের পাঠদান, সাইটেশন সংখ্যা […]
পরীক্ষার আগে হল খোলার দাবি ঢাবি শিক্ষার্থীদের

বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এসব দাবিতে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। একই দাবিতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্রদল। দেশে […]