ক্যাটাগরি

প্রকৃতির উদযাপন হবে বৈশাখের শোভাযাত্রায়

করোনাভাইরাস মহামারীতে আড়ম্বরহীন দুটি বৈশাখ পার করে এবার প্রকৃতিকে মূল ভাবনায় রেখে বর্ষবরণের আয়োজন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে যাওয়ার পথে দেখা যায়, গলির দেয়ালে শিক্ষার্থীরা রঙ তুলির আঁচড়ে তৈরি করছেন পটচিত্র। বৈশাখ উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গাজীর পটের আদলে চারুকলা বিভাগের নিজস্ব উদ্যোগে প্রথমবারের মত আঁকা হচ্ছে দেয়ালচিত্র। এ […]

৭৭ ঘণ্টা পর ঢাবি শিক্ষার্থীর অনশন ভাঙালেন উপাচার্য

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে রনিকে ডাবের পানি পান করিয়ে অনশন ভাঙান। সেখানে উপাচার্যের সঙ্গে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় […]

ওবিই উপাধি: অধ্যাপক সালিমুল হককে আইইউবির সংবর্ধনা

আইইউবির এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের অধ্যাপক সালিমুল হক এ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতিষ্ঠাতা পরিচালক। সোমবার আইইউবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের দিন রোববার বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে ওই সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের স্বীকৃতি হিসেবে চলতি বছরের প্রথম দিন অধ্যাপক সালিমুল হককে ওবিই উপাধি দেয় […]

সেবা না পেয়ে ঢাবি মেডিকেল সেন্টারে অনশনে শিক্ষার্থী

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন রনি মেডিকেল সেন্টার থেকেই ফেইসবুকে এ অনশনের ঘোষণা দেন। রোববার দুপুরে রনির সঙ্গে সংহতি জানিয়ে সেখানে অনশন শুরু করেছেন তার বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ রাহাত। রোববার বিকালে মহিউদ্দিন রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৪ ঘণ্টার বেশি সময় ধরে অনশন চলছে। খাবার ও ঔষধপত্র […]

কুয়েট, চুয়েট ও রুয়েটের সমন্বিত ভর্তি পরীক্ষা ৬ অগাস্ট

কুয়েটের জনসংযোগ কর্মকর্তা রবিউল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রকৌশল গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হয়েছে। এই কমিটিতে কুয়েটের ৫ জন এবং চুয়েট ও রুয়েটের ৪ জন করে মোট ১৩ জন সদস্য রয়েছে এবং কুয়েটের নেতৃত্বে এই সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েট, চুয়েট ও রুয়েটকে নিয়ে গত বছর প্রথমবারের […]

কুয়েটের অন্তুর আত্মহত্যার ঘটনায় জাবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী বিক্ষোভের সময় শিক্ষার্থীরা ফি বৃদ্ধির প্রতিবাদে স্লোগান দেয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রধান ফটক সংলগ্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সোমবার কুয়েটের শিক্ষার্থী অন্তু রায়ের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। বকেয়া ফির টাকা দিতে না পেরে ওই শিক্ষার্থী […]

বিশ্ববিদ্যালয় ভর্তি: গুচ্ছের পরীক্ষা শুরু ৩ সেপ্টেম্বর

শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩, ১০ ও ১৭ সেপ্টেম্বর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। “আমরা তারিখটা আজকে ঠিক করেছি। তবে […]

ঢাবিতে মৌলবাদী ‘তৎপরতার বিরুদ্ধে’ ছাত্রলীগের বিক্ষোভ

বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবি ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়। সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কোনো চুনোপুটি যদি মনে করে তারা অনেক কিছু করে ফেলেছে, তাদের ধারণা ভুল। “ছাত্রলীগের নেতাকর্মীরা মৌলবাদী গোষ্ঠীকে কখনই মেনে নেবে না।” ইসলামকে শান্তির ধর্ম উল্লেখ করে তিনি […]

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হচ্ছে আরও ৩ বিশ্ববিদ্যালয়

বৃহস্পতিবার উপাচার্যদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয় বলে কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক দিল আফরোজা বেগম জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছ ভর্তির প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে। ভর্তি পরীক্ষার সময়সূচি শুক্রবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় জানানো হবে। […]

ঢাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২০ এপ্রিল

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়েল নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে বুধবার ডিনস কমিটির সভায় বিভিন্ন অনুষদের ডিনরা ভর্তি পরীক্ষার তারিখ ও আবেদনের ন্যূনতম যোগ্যতা নির্ধারণে সুপারিশ করেন। ডিনস কমিটির সেই সুপারিশের আলোকে আগামী ৩ জুন থেকে ভর্তি […]