ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি

আইসিসি আচরণবিধির ২.৯ ধারা ভঙ্গের দায়ে অভিযুক্ত করা হয় তাকে। এই ধারায় আছে, কোনো আন্তর্জাতিক ম্যাচ চলার সময় কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল ছুঁড়ে মারা। এই দায়ে ম্যাচ ফির শতকরা ২৫ ভাগ জরিমানা করা হয় তাইজুলকে। একইসঙ্গে তার নামের পাশে যোগ করা হয় একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাস সময়ের মধ্যে তাইজুলের […]
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ

দুটি টি-টোয়েন্টির এই সফরে লক্ষণের কোচ হয়ে যাওয়ার কথা শোনা যাচ্ছিল কদিন ধরেই। বুধবার ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেন ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ, “ভারত দলের সঙ্গে তিনি ডাবলিনে যাবেন।” ডাবলিনে ম্যাচ দুটি হবে ২৬ ও ২৮ জুন। ইংল্যান্ডের বিপক্ষে গত বছর স্থগিত হওয়া টেস্টটি নতুন সূচিতে আগামী ১ জুলাই এজবাস্টনে খেলবে ভারত। […]
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল

এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। চলতি বছরের শেষ পর্যন্ত চুক্তি করেছেন গুল। গত এপ্রিলে তিন সপ্তাহের চুক্তিতে আবু ধাবিতে আফগানিস্তানের অনুশীলন ও প্রস্তুতিমূলক ক্যাম্পে বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছিলেন ৩৯ বছর বয়সী গুল। ওই সময়ের কাজের ওপর ভিত্তি করে গুলের চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। পাকিস্তানের […]
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা

এমনিতে টেস্ট ম্যাচে তৃতীয় দিনটিকে সাধারণত মনে করা হয় ‘মুভিং ডে’, এই দিনেই ম্যাচ কোনো একদিকে মোড় নেয়। তবে এবার মিরপুরে তা হতে দেয়নি বৃষ্টি। তিন ঘণ্টার মতো খেলা হতে পারেনি বৃষ্টিতে। খেলা যেটুকু হয়েছে, সেখানে হয়নি নাটকীয় কিছু। ৫ উইকেটে ২৮২ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে তারা পিছিয়ে আছে […]
রজত পাতিদারের বিধ্বংসী সেঞ্চুরি

আইপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে ইনিংস শুরু করে ১১ চার ও ৬ ছক্কায় ৪৯ বলে সেঞ্চুরিতে পা রাখেন পাতিদার। ২০ ওভারের ক্রিকেটে ২৮ বছর বয়সী ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি এটিই। শেষ পর্যন্ত ৫৪ বলে ১২ চার ও ৭ ছক্কায় ১১২ রানে অপরাজিত থাকেন তিনি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বেঙ্গালোর ২০ ওভারে ৪ উইকেট […]
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা

আইপিএলের এলিমিনেটর ম্যাচে বুধবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে বেঙ্গালোরের জয় ১৪ রানে। কলকাতার ইডেন গার্ডেন্সে ২০৮ রানের লক্ষ্য তাড়ায় রাহুলের ৭৯ রানে লক্ষ্ণৌ করতে পারে ১৯৩। ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে বেঙ্গালোর শুক্রবার খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে। প্রথম কোয়ালিফায়ারে রাজস্থানকে হারিয়ে প্রথম দল হিসেবে রোববারের ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। বেঙ্গালোরের জয়ের নায়ক পাতিদার ৫৪ বলে […]
নিজের ভূমিকা বুঝতে পারছে ইবাদত: ডোনাল্ড

চেষ্টার কমতি ছিল না গতিময় এই পেসারের। আগের দিন নিয়েছিলেন একটি উইকেট। বুধবার দ্বিতীয় বলেই দলকে এনে দেন সাফল্য। নিজেকে উজাড় করে দিয়ে বোলিং করে গেছেন এরপরও। সব মিলিয়ে ২৬ ওভারে ৭৮ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। তৃতীয় দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে ডোনাল্ড বলেন, ইবাদতের দারুণ বোলিংয়ের ছাপ নেই স্কোর […]
বাংলাদেশ টাইগার্সের ক্যাম্পে নাঈম, সাব্বির, হাসান মাহমুদ

চোটের কারণে, ফর্ম হারিয়ে কিংবা কেবল এক সংস্করণে খেলা ক্রিকেটাররা যখন জাতীয় দলের বাইরে থাকেন তখন তাদের দেখভালের জন্য একটা সঠিক ব্যবস্থাপনার চাওয়া বাংলাদেশ ক্রিকেটে অনেক দিনের। ‘বাংলাদেশ টাইগার্স’ নামের ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে এই বছর পূরণ হয়েছে সেই চাওয়া। গত ফেব্রুয়ারি-মার্চে ২৩ ক্রিকেটারকে নিয়ে এই প্রকল্পের প্রথম ক্যাম্প হয়েছিল বগুড়ায়। ১১ দিনের সেই ক্যাম্পে নিজেদের […]
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড

বরাবর স্পিন সহায়ক হলেও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচ এবার ধরা দিয়েছে ভিন্ন রূপে। শ্রীলঙ্কার হয়ে তিন স্পিনার হাত ঘুরিয়ে কোনো উইকেট পাননি। উইকেট থেকে খুব একটা সহায়তাও মেলেনি তাদের জন্য। বাংলাদেশের হয়েও মোসাদ্দেক হোসেন খরুচে দুটি ওভারের পর আর বোলিং পাননি, মোটামুটি নিয়ন্ত্রিত বোলিং করতে পারলেও উইকেট পাননি তাইজুল ইসলাম। ব্যতিক্রম কেবল সাকিব। স্পিনারদের এই […]
তাসকিনের অভাব অনুভব করছেন ডোনাল্ড

অবশ্য তাসকিন ও শরিফুল ইসলামের অনুপস্থিতি অন্য পেসারদের জন্য শেখার আরেকটি সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশের পেস বোলিং কোচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের মাঝপথে ডান কাঁধে চোট পান তাসকিন। তখন বোলিং চালিয়ে গেলেও পরে দেশে ফিরে চিকিৎসক দেখাতে যান লন্ডনে। সেখানে বলা হয়েছে, আপাতত অস্ত্রোপচারের প্রয়োজন নেই। তবে এখনই খেলার মতো অবস্থায় নেই তিনি। আসন্ন […]