ক্যাটাগরি

নেটে দেড় ঘণ্টার ব্যাটিংয়ের পর কোহলির ৭৩

এবারের আইপিএলে প্লে-অফের দৌড়ে টিকে থাকতে গুজরাট টাইটান্সের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচটি জয়ের বিকল্প ছিল না রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের। বাঁচা-মরার লড়াইয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেন কোহলি। দলের জয়ে রাখেন সবচেয়ে বড় অবদান। গুজরাটের ১৬৯ রান তাড়ায় ৫৪ বলে ৭৩ রানের ইনিংস খেলেন কোহলি। ৮ চার ও ২ ছক্কায় সাজান আসরে নিজের দ্বিতীয় পঞ্চাশ ছাড়ানো ইনিংসটি। এই […]

অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে বেঙ্গালোরের জয় ৮ উইকেটে। ১৬৯ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৮ বল হাতে রেখে। ৫৪ বলে ৭৩ রানের ইনিংসে জয়ের নায়ক কোহলি। ৮ চার ও ২ ছক্কায় গড়া সাবেক ভারত অধিনায়কের ইনিংসটি। এই ম্যাচের আগ পর্যন্ত আসরে ১৩ ম্যাচে ১৯.৬৭ গড় আর ১১৩.৪৬ স্ট্রাইক রেটে কোহলির […]

জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি

২০১৯ সালের নভেম্বরের পর থেকে কোনো ধরনের ক্রিকেটেই সেঞ্চুরি নেই কোহলির। বড় ইনিংস বহু দূরের পথ, এবারের আইপিএলে রান করতেই ধুঁকছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের এই ব্যাটসম্যান। আইপিএলের অভিষেকের বছর ২০০৮ থেকে ২০২১ সাল পর্যন্ত কেবল তিনবার গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেয়েছিলেন তিনি। সেখানে চলতি আসরেই প্রথম বলে আউট হওয়ার অভিজ্ঞতা হয়ে গেছে তার আরও তিনবার। […]

পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ড্র হওয়া প্রথম টেস্টে কোনো উইকেট নিতে পারেননি শরিফুল ও খালেদ। প্রথম ইনিংসে ২০ ওভারে ৫৫ রান দেন শরিফুল। ১৬ ওভারে ৬৬ রান দেন খালেদ। অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউসের ব‍্যাটে তার বলের স্পর্শ তিনি কিংবা কিপার লিটন দাস বুঝতে পারলে হয়তো একটি উইকেট মিলত। তবে ম‍্যাচে তিনিই ছিলেন বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলার। প্রথম […]

লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…

চতুর্থ দিনের খেলা শুরু করেন লিটন ও মুশফিকুর রহিম। দুজনই তখন ফিফটি পেরিয়ে গেছেন। লিটন সাবলীল শুরু করলেও পরে একটু গুটিয়ে যান। মুশফিক সেশনজুড়েই ছিলেন সাবধানী। প্রথম সেশনে কোনো উইকেট না পড়লেও ২৭ ওভারে রান আসে মাত্র ৬৭। দ্বিতীয় সেশনের প্রথম ডেলিভারিতেই অনেক বাইরের বল তাড়া করে লিটন আউট হন ৮৮ রানে। পরে ক্রিজে যান […]

ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে খেলা নিজেদের প্রথম দুই টেস্টে জেতে শ্রীলঙ্কা। এবার নিয়ে সবশেষ তিন ম‍্যাচ হলো ড্র। টস জিতে ব‍্যাট করতে নেমে অ‍্যাঞ্জেলো ম‍্যাথিউসের ১৯৯ রানের ম‍্যারাথন ইনিংসের পরও কেবল ৩৯৭ রান করতে পারে শ্রীলঙ্কা। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৬৮ রানের লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ৬ উইকেটে ২৬০ রান করলে […]

‘১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে’

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে মোটামুটি বড় স্কোর গড়তে পারে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয় তোলেন ১৬২ রান। তবে এই জুটি ভাঙার পর আরও দুটি উইকেট বেশ দ্রুত হারায় বাংলাদেশ। ২২ রানের মধ্যে তখন হারায় ৩ উইকেট। পরে তামিম, মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটিংয়ে ইনিংসে ধস নামেনি। মুশফিক ও […]

চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই মাঠে খেলা তিন টেস্টেই জিতেছে শ্রীলঙ্কা। ২০০৮ সালে জিতেছিল ১০৭ রানে। ২০১৪ সালে ইনিংস ব‍্যবধানে। সবশেষ ২০১৮ সালে স্পিন মঞ্চে জিতেছিল ২১৫ রানে। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম লঙ্কানদের খুব চেনা। কদিন আগেও আবাহনীর হয়ে এই মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম‍্যাচ খেলেছেন ধনাঞ্জয়া। […]

তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ

চতুর্থ দিন শেষ বিকেলে দুই উইকেট আর শেষ দিন সকালের সেশনে দুটি, চার উইকেট নিয়ে ম্যাচে প্রাণের সঞ্চার করেছিল বাংলাদেশ। তাইজুল ইসলামের দারুণ বোলিং বাড়িয়ে দিয়েছিল আশা। কিন্তু নাটকীয় কিছু হয়নি পরে। খানিকটা উত্তেজনা ছড়ালেও শেষ পর্যন্ত ড্র-ই হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার চট্টগ্রাম টেস্ট। উইকেটে খুব একটা প্রাণের ছোঁয়া ছিল না শেষ দিনেও। টার্ন কিছুটা মিলেছে বটে, […]

রুমানার দুর্দান্ত সেঞ্চুরি, ফাহিমার ৪ উইকেট

বল হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার ফাহিমা খাতুন। এই লেগ স্পিনার আবাহনী লিমিটেডের হয়ে ৪ উইকেট নিয়েছেন ১০ ওভারে ২০ রান দিয়ে। বড় জয় পেয়েছে তার দলও। কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমিকে ১২০ রানে গুটিয়ে দিয়ে তারা ৮ উইকেটের জয় তুলে নিয়েছে ১১২ বল হাতে রেখে। সিটি ক্লাবের বিপক্ষে মোহামেডানের জয় ১১৫ রানে। রুমানার ১০০ […]