ক্যাটাগরি

১৩২ রানে গুটিয়ে গিয়েও বিশ্বাস হারায়নি কিউইরা

সেই বিশ্বাসের প্রতিফলন পড়েছে মাঠেও। ১৩২ রানের পুঁজি নিয়েই ইংল্যান্ডের বিপক্ষে লিড পাওয়ার সম্ভাবনা জাগিয়েছে তারা। লর্ডস টেস্টে বৃহস্পতিবার ১৭ উইকেট পতনের নাটকীয় প্রথম দিনে হয়ে গেছে এত কিছু। ৪৫ রানে ৭ উইকেট হারানোর পর কলিন ডি গ্র্যান্ডহোমের অপরাজিত ৪২, টিম সাউদির ২৬ আর ট্রেন্ট বোল্টের ১৪ রান নিউ জিল্যান্ডকে নিয়ে যায় ১৩২ রানে। অভিষিক্ত […]

লর্ডসে ১৭ উইকেটের দিনে ইংল্যান্ডের নাটকীয় ব্যাটিং ধস

লর্ডস টেস্টের প্রথম দিনে দুই দল মিলিয়ে পতন হয়েছে ১৭ উইকেটের! নিউ জিল্যান্ডকে ১৩২ রানে থামানোর পর ইংল্যান্ড দিন শেষে করেছে ৭ উইকেটে ১১৬ রান তুলে। ৫৯ রানের উদ্বোধনী জুটির পর এক পর্যায়ে ৮ রানে ৫ উইকেট হারায় স্বাগতিকরা! এখনও তারা পিছিয়ে ১৬ রানে। ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস ও নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালামের […]

মিনহাজুলের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির মেয়াদ বাড়ল ‘বিকল্প না থাকায়’

বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানান, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে মিনহাজুলের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ। এখানে তার সঙ্গী অন্য দুই নির্বাচক হাবিবুল বাশার ও আব্দুল রাজ্জাক। নির্বাচক কমিটি নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও হয়েছে এ দিনের সভায়। নির্বাচক কমিটিতে যোগ করা হবে আরও দুজনকে। তিন সদস্য থেকে বেড়ে কমিটি হবে তাই পাঁচ […]

১০ বছর পর বিসিবি সভাপতির কথা, ‘২ বছর পর দেখবেন’

২০১২ সালের অক্টোবরে বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর নাজমুল হাসান বলেছিলেন, “আমরা বড় দৈর্ঘ্যের ক্রিকেটে দুর্বল। সংক্ষিপ্ত সংস্করণে আমরা ভালো। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে আমাদের মনোযোগ দিতে হবে। ক্রিকেটকে দেশজুড়ে আরও জনপ্রিয় করতে হবে আমাদের এবং প্রত্যন্ত অঞ্চল থেকে ক্রিকেটার বের করে আনতে হবে। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।” পরে ২০১৩ সালে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি […]

কিং-কার্টির দৃঢ়তায় ডাচদের হারিয়ে সিরিজ উইন্ডিজের

আমস্টেলভিনে বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের জয় ৫ উইকেটে। ডাচদের ২১৪ রানে গুটিয়ে দিয়ে ২৭ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। স্থায়ীভাবে সাদা বলের নেতৃত্ব পেয়ে নিকোলাস পুরানের শুরুটা হলো দুর্দান্ত। এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজটি জিতে নিল তার দল। অর্জন করল আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে মূল্যবান আরও ১০ পয়েন্ট। […]

ফের শ্রীলঙ্কার কোচিং স্টাফে মালিঙ্গা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টি-টোয়েন্টি ও পাঁচ ওয়ানডে খেলবে লঙ্কানরা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, এই দুই সিরিজে মালিঙ্গা কাজ করবেন ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ হিসেবে। বিশেষজ্ঞ কোচ হিসেবে কৌশলগত দিকগুলো নিয়ে বোলারদের সঙ্গে কাজ করবেন তিনি। তার অভিজ্ঞতা এবং বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ বোলিংয়ের দক্ষতা দলকে সাহায্য করবে বলে আশা করছে লঙ্কান […]

‘৬ ওভারে ৫ উইকেট পড়ে, বোর্ড কি বলে দিয়েছিল প্রতি বলে আউট হতে!’

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের মিরপুর টেস্টে দুই ইনিংসেই ব্যাটিং ব্যর্থতায় বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসে প্রথম ৭ ওভারের মধ্যে দল হারায় ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ১০ ওভারের মধ্যে পড়ে যায় প্রথম ৪ উইকেট। এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকা সফরেও দুই টেস্টে বাংলাদেশের ব্যাটিং মুখ থুবড়ে পড়েছিল বাজেভাবে। বাংলাদেশের পরের সিরিজ ওয়েস্ট ইন্ডিজে, যেখানে […]

নতুন দায়িত্বেও লিটনের ‘মিশন’ একই

মুমিনুল হক দায়িত্ব ছাড়তে চাওয়ার পর সম্ভাব্য টেস্ট অধিনায়ক হিসেবে যে কজনের নাম উচ্চারিত হচ্ছিল, সেখানে ছিল লিটনের নামও। শেষ পর্যন্ত এখনই অধিনায়ক করা হয়নি তাকে। দায়িত্ব দেওয়া হয় নতুন অধিনায়ক সাকিবের সহকারীর। এই দায়িত্বও কম গুরুত্বপূর্ণ নয়। লিটনের ওপর যে বাংলাদেশ ক্রিকেটের আস্থা আছে এবং পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে, সেটিরও প্রমাণ এই দায়িত্ব। […]

নৈতিকতার প্রশ্নে শাস্তি পেলেও সাকিবই ‘সেরা পছন্দ’ বিসিবির

২০১৯ সালে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক থাকা অবস্থায়ই নিষিদ্ধ হন সাকিব। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ওই বছরের অক্টোবরে তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। সঙ্গে ছিল আরও এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা। পরে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ক্রিকেটে ফেরেন। বৃহস্পতিবার টেস্ট অধিনায়কত্বেও তিনি ফিরলেন আবার। মুমিনুল হক নেতৃত্ব ছাড়তে চাওয়ার পর আবার সাকিবকে দায়িত্ব দেয় […]

লিচের কনকাশন সাব হিসেবে পার্কিনসনের অভিষেক

তার কনকাশন সাব হিসেবে ম্যাট পার্কিনসনকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ড। এখনও টেস্ট অভিষেক না হওয়া এই লেগ স্পিনার অবশ্য দলের সঙ্গে নেই, ডাক পেয়ে রওয়ানা দিয়েছেন ম্যানচেস্টার থেকে। দ্রুতই একাদশে যোগ দেবেন তিনি। কিউইদের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত ইংল্যান্ড দলেই ছিলেন না পার্কিনসন। এমনকি লিচ ছাড়া ছিলেন না আর কোনো স্পিনারও। কনকাশন […]