‘এই উইকেটে প্রথম ইনিংসে বড় রান খুব গুরুত্বপূর্ণ’

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববার প্রথম দিন শেষে ৪ উইকেটে ২৫৮ রান করেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের বিপক্ষে প্রথম সেঞ্চুরিতে ১১৪ রান নিয়ে খেলছেন ম্যাথিউস। ৩৪ রানে ব্যাট করছেন দিনেশ চান্দিমাল। দিনের খেলা শেষে ম্যাথিউস বলেন, শুরুতে উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ সহায়ক হওয়ায় তার এই বড় ইনিংস খুব প্রয়োজনীয় ছিল। “এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনিংস। বিশেষ করে […]
সাকিব যা পারলেন, নাঈমদের যা পারতে হবে

১৯-৭-২৭-১, সাকিবের এই বোলিং ফিগারই বলে দিচ্ছে, দিনের সেরা বোলার তিনি। উইকেট যদিও একটি বেশি নিয়েছেন নাঈম হাসান, তবে এই অফ স্পিনার রান গুনেছেন ওভারে প্রায় সাড়ে চার করে। এই বোলিং ফিগারকে স্পেশাল করে তুলেছে আসলে এটির রেসিপি। যেসব উপকরণ দিয়ে উপহার দিয়েছেন এমন কিছু। বোলিংয়ে আনা হয় তাকে ৩৫ ওভারের পর। ততক্ষণ হয়তো পরখ […]
‘শতভাগ বিশ্বাস ছিল, অনুশীলন ছাড়াই পারবে সাকিব’

গত ডিসেম্বরের পর এই টেস্টের আগে লাল বলে হাত ঘোরাননি সাকিব। কোভিড থেকে নাটকীয়ভাবে সেরে ওঠার পর স্রেফ শনিবার অনুশীলন করেছেন। তবে ঝালিয়ে নিয়েছেন স্রেফ ব্যাটিং। অনুশীলনে বল করেননি একটিও। অথচ তার বোলিংয়ে না ছিল অস্বস্তি, না ছিল জড়তা, না ছিল কোনো ঘাটতি। অনুশীলনে বোলিং না করে টেস্ট খেলতে নেমে যাওয়া আদর্শ নয় কখনোই। দীর্ঘ […]
প্রথম দিনে দুই দলকে সমতায় দেখছেন হেরাথ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববার নিখাদ ব্যাটিং উইকেটে ৪ উইকেটে ২৫৮ রান করে শ্রীলঙ্কা। ১১৪ রানে ব্যাট করছেন ম্যাথিউস। দিনেশ চান্দিমাল খেলছেন ৩৪ রানে। তৃতীয় সেশনের শুরুতেই কুসল মেন্ডিসকে ফেরানোর পর ধনাঞ্জয়া ডি সিলভাকে দ্রুত বিদায় করে প্রায় সমান-সমান জায়গায় চলে এসেছিল বাংলাদেশ। কিন্তু বাকি সময়ে চান্দিমালকে নিয়ে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে দলকে বড় […]
চারশর নিচে থামাতে চায় বাংলাদেশ, শ্রীলঙ্কার লক্ষ্য ৫০০

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে রোববারের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২৫৮। ১১৪ রান নিয়ে খেলছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩৪ রান নিয়ে তার সঙ্গী দিনেশ চান্দিমাল। ক্রিজে অভিজ্ঞ দুই ব্যাটসম্যান, এখনও ব্যাটিংয়ে আসতে বাকি নিরোশান ডিকভেলা, রমেশ মেন্ডিসরা। ম্যাচ তাই কিছুটা হলেও হেলে শ্রীলঙ্কার দিকে। এই স্টেডিয়ামে দুই দলের সবশেষ দুই টেস্টে হয়েছিল রান উৎসব। সহায়ক […]
বাংলাদেশকে হতাশ করে ম্যাথিউসের সেঞ্চুরি

অভিজ্ঞতা আর নির্ভরতার ভেলায় ম্যাথিউস টেনে নিলেন শ্রীলঙ্কাকে। তার চওড়া ব্যাটের দেয়ালে থমকে গেল বাংলাদেশের সব প্রচেষ্টা। দিনটি হলো লঙ্কানদের। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে তাদের রান ৪ উইকেটে ২৫৮। দ্বাদশ টেস্ট সেঞ্চুরিতে ম্যাথিউস অপরাজিত ২১৩ বলে ১১৪ রান করে। বাংলাদেশের বিপক্ষে সাত টেস্টে তার প্রথম সেঞ্চুরি এটিই। শ্রীলঙ্কার কেন্দ্রীয় চুক্তিতে পারিশ্রমিক কমিয়ে দেওয়ার পর গত […]
‘অসাধারণ খেলোয়াড় সাইমন্ডস মানুষ হিসেবে ছিল চমৎকার’

সড়ক দুর্ঘটনায় শনিবার রাতে ওপাড়ে পাড়ি জমান ৪৬ বছর বয়সী সাইমন্ডস। দুইবারের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের মৃত্যুতে শোকাহত পুরো ক্রিকেট বিশ্ব। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাইমন্ডস। তাই তখন দলে-আসা যাওয়ার মধ্যে থাকতে হয়েছিল তাকে। সুযোগ যেগুলো এসেছিল, কাজে লাগাতে পারেননি ঠিকভাবে। ১৯৯৮ সালে আন্তর্জাতিক আঙিনায় পা রাখা সাইমন্ডস নিজের প্রথম ৫৪ ওয়ানডেতে […]
সাকিবের জন্য পরিকল্পনা সাজিয়েই রাখছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশের প্রথম ঘোষিত স্কোয়াডে ছিলেন সাকিব। গত মঙ্গলবার কোভিড পজিটিভ হওয়ায় তিনি ছিটকে যান। তবে শুক্রবার সকালেই খবর আসে তার নেগেটিভ হওয়ার। সন্ধ্যায় তার চট্টগ্রামে এসে দলে যোগ দেওয়ার কথা। দলে যোগ দেওয়া মানেই অবশ্য টেস্ট খেলতে নেমে পড়া নয়। শারীরিক অবস্থা পরখ করেই রোববার থেকে শুরু হতে যাওয়া টেস্টে তাকে খেলানোর […]
বাঁহাতি স্পিনারের দেশে ধাঁধার নাম বাঁহাতি স্পিন

দুজনের কেউ বিশ্ব ক্রিকেটের বড় নাম নয়। সাদা চোখে ভয়ঙ্কর কোনো স্পিনারও তারা কেউ নন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে এই দুই বাঁহাতি স্পিনারই হতে পারে বাংলাদেশের জন্য বিপদের কারণ। বরাবরই বাংলাদেশ পরিচিত বাঁহাতি স্পিনারদের দেশ হিসেবে। গাদা গাদা বাঁহাতি স্পিনার বেরিয়ে আসে এখান থেকে। এখনও ঘরোয়া ক্রিকেটে প্রতি দলেই বাঁহাতি স্পিনারের আধিক্য। জাতীয় দলের প্রতিটি […]
যে কারণে ইংল্যান্ড টেস্ট দলের দায়িত্ব নিয়েছেন ম্যাককালাম

এক বছরের বেশি সময় ধরে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড যেন নিজেদের হারিয়ে খুঁজছে। সবশেষ ১৭ টেস্টের মধ্যে কেবল একটিতে জয়ের স্বাদ পেয়েছে এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭৮ ম্যাচ জেতা দলটি। গত পাঁচ সিরিজের চারটিতেই হেরেছে তারা, এক ম্যাচ বাকি থাকা ভারতের বিপক্ষে স্থগিত সিরিজেও আছে পিছিয়ে। সব মিলিয়ে চরম বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ইংল্যান্ড দলকে […]