সাকিবের নেতৃত্বের মেয়াদ বিসিবি সভাপতির জন্য ‘বলা মুশকিল’

বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বৃহস্পতিবার টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব ও সহ-অধিনায়ক হিসেবে লিটনের নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানান, দায়িত্বের সুনির্দিষ্ট মেয়াদ নেই। “দিন হিসেবে আমরা সাধারণত… আমরা বলছি না কত দিনের জন্য (সাকিবদের দায়িত্ব)। কতদিন থাকবে (সাকিব), এটা বলা মুশকিল।” “সুনির্দিষ্ট মেয়াদ ওয়ানডেতে নাই, টি-টোয়েন্টিতে নাই, টেস্টেও নাই। আমরা তাকে […]
সিডনিতে বর্ণবাদের শিকার হওয়ার স্মৃতি এখনও ভুলতে পারেননি রাহানে

২০২১ সালের জানুয়ারিতে ভারতের সঙ্গে ঘটে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। নিউ ইয়ার টেস্টে পরপর দুইদিন সফরকারী ক্রিকেটারদের উদ্দেশে দর্শকদের বাজে মন্তব্যের অভিযোগ উঠেছিল। তৃতীয় দিন মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহসহ আরও কয়েকজন হয়েছিলেন বর্ণবাদের শিকার। ভারতীয় টিম ম্যানেজমেন্ট পরে অফিসিয়ালদেরও বিষয়টি জানিয়েছিল। পরদিন খেলা চলাকালীন সরাসরি অভিযোগ করেন সিরাজ। এরপর তাকে ও রাহানেকে দেখা যায় মাঠের […]
টেস্টে ফেরার ‘দরজা খুলে রাখলেন’ মইন

গত সেপ্টেম্বরে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মইন। ক্লান্ত-পরিশ্রান্ত অনুভব করায় মূলত এই সিদ্ধান্ত নেন তিনি। এই সংস্করণে খেলা খুব একটা উপভোগও করছিলেন না ৩৪ বছর বয়সী ক্রিকেটার। সাদা বলের ক্রিকেটে অবশ্য খেলা চালিয়ে যাচ্ছেন মইন। সীমিত ওভার ক্রিকেটে ইংল্যান্ড দলের নিয়মিত ক্রিকেটারদের একজন তিনি। গত অ্যাশেজে ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজেও সিরিজ হারে ইংল্যান্ড। […]
টেস্টের নেতৃত্ব আবার সাকিবের কাঁধেই

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথমবার দেশকে নেতৃত্ব দিয়েছিলেন সেই সময়ের ২২ বছর বয়সী সাকিব। দ্বিতীয় দফার নেতৃত্বও শুরু হয় ওয়েস্ট ইন্ডিজে, ২০১৮ সালে। এবার ৩৫ বছর বয়সে ক্যারিবিয়ান সফর দিয়েই শুরু হচ্ছে তার নেতৃত্বের নতুন অধ্যায়। ব্যাটিংয়ে মন দিতে মুমিনুল হক টেস্ট নেতৃত্ব ছাড়তে চাওয়ার পর তাকে সেই দায়িত্ব থেকে মুক্তি দিয়েছে বিসিবি। বৃহস্পতিবার […]
উইন্ডিজ সফরে বাংলাদেশের টেস্ট অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায়

২০১৮ সালের পর প্রথম ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ। সফরে দুটি টেস্টের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে তারা। ১৬ জুন অ্যান্টিগায় শুরু হবে প্রথম টেস্ট। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ক্রিকেট গ্রাউন্ডে দ্বিতীয় টেস্ট শুরু ২৪ জুন থেকে। দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর হবে টি-টোয়েন্টি সিরিজ। ২ ও ৩ জুলাই প্রথম দুই […]
‘জুনিয়র মালিঙ্গাকে’ নিয়ে অস্ট্রেলিয়ার অপেক্ষায় লঙ্কানরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বুধবার ১৮ সদস্যের দল ঘোষণা করে শ্রীলঙ্কা। পাথিরানার মতো দলে নতুন মুখ নুয়ানিদু ফার্নান্দো। হ্যামস্ট্রিং চোটে নিউ জিল্যান্ডের পেসার অ্যাডাম মিল্নে আইপিএল থেকে ছিটকে পড়লে ১৯ বছর বয়সী পাথিরানাকে দলে নেয় চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টে নিজের প্রথম বলেই শুবমান গিলকে এলবিডব্লিউ করে দেন তিনি। শিরোপাজয়ী গুজরাট টাইটান্সের বিপক্ষে […]
সালমা-রুমানাদের নৈপুণ্যে আবাহনীকে উড়িয়ে দিল মোহামেডান

মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগে বুধবার ১০৭ রানে জিতেছে মোহামেডান। ২৪৪ রানের পুঁজি গড়ে আবাহনীকে তারা আটকে রাখে স্রেফ ১৩৭ রানে। সিটি ক্লাবের বিপক্ষে ১২৮ রানের ইনিংস খেলা রুমানা এবার খেলেন ৮ চারে ৫৮ রানের ইনিংস। ব্যাট হাতে ছন্দে থাকা জেসিয়া অল্পের জন্য করতে পারেননি টানা তৃতীয় ফিফটি। এক ছক্কা ও ৮ চারে ৪৭ বলে ৪৮ […]
‘লিটনের ক্রিকেট মস্তিষ্ক ক্ষুরধার, তবে সে অন্তর্মুখী’

মুমিনুল হক টেস্ট নেতৃত্ব ছাড়তে চাওয়ার পর তাকে এই দায়িত্ব থেকে বিসিবি রেহাই দেবে বলেই ধারণা করা হচ্ছে। বিসিবির পরিচালনা পর্ষদের সভায় বৃহস্পতিবার চূড়ান্ত হবে নতুন টেস্ট অধিনায়কের নাম। সম্ভাব্য নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নামই উচ্চকিত হচ্ছে সবচেয়ে বেশি। আলোচনায় আছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের নামও। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম যেভাবে দায়িত্ব ছেড়েছেন, […]
তাসকিনের স্বপ্নের কথা শুনে ‘এখন হাসি পেলেও একদিন সত্যি হবে’

তাসকিনের সেই স্বপ্ন দেশকে জেতানো নিয়ে। ক্যারিয়ারের দিশাহীন অধ্যায়টা পেছনে ফেলে তিনি হয়ে উঠেছেন তিন সংস্করণেই বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ অংশ। গত বছর দুয়েকে বাংলাদেশের পেস বোলিং ইউনিটের উন্নতিটাও চোখে পড়ার মতো। বিসিবিতে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন বললেন, পেস বোলিং দিয়ে তারা টেস্ট জেতাতে চান দলকে। “আত্মবিশ্বাস থাকলে অনেক কিছুই সম্ভব হয়ে যায়, আল্লাহর রহমত […]
শ্রীলঙ্কা সফরের শুরুতে কোচ ম্যাকডোনাল্ডকে পাচ্ছে না অস্ট্রেলিয়া

বুধবার টুইটারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানায়, দল শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে মঙ্গলবার বিকালে ম্যাকডোনাল্ডের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। এক সপ্তাহের আইসোলেশন শেষে তিনি দ্বীপ দেশটিতে যাবেন এবং দলের সঙ্গে যোগ দিবেন। ছয় বছরের মধ্যে এই প্রথম শ্রীলঙ্কা সফর করছে অস্ট্রেলিয়া। আর এই সফর দিয়েই যাত্রা শুরু হতে যাচ্ছে কোচ ম্যাকডোনাল্ডের। গত মাসে জাস্টিন ল্যাঙ্গারের […]